19/04/2024
গত কয়েকদিন ধরেই আমাদের স্টুডিওতে ঘুরে বেড়াচ্ছিলেন তারানাথ তান্ত্রিক। আজ তাঁকে বুঝিয়েসুঝিয়ে আপনাদের কাছে নিয়ে এলাম। মাইক্রোফোনের ওপার থেকে তাঁর কথাগুলো শুনে কেমন লাগে, আমাদের জানাবেন প্লিজ।
কোথায় পাবেন তাঁকে? 9Tar Galpo ইউটিউব চ্যানেলে। না না, আপনাকে খুঁজতে হবে না। আপনার জন্যেই লিঙ্ক দিয়ে দিলাম কমেন্ট বক্সে।
তাঁর স্মরণীয় চরিত্র তারানাথ তান্ত্রিককে নিয়ে মাত্র দুটি গল্প লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই দুটির মধ্যে এই গল্পটিই প্রথম।