27/10/2025
ছোটদের কেন থিয়েটার এর আঙিনায় আনবেন ? বিশ্ব বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের মতে, একটি শিশু যখন জন্মায় তখন তার মতি গতির ধরণ থাকে একেবারেই স্বার্থপর ও ঔদ্ধত্যে ভরপুর। যত সে দিনে দিনে বড় হয়, সে বাস্তবের সাথে পরিচিত হয় যার ফলে তার ঔদ্ধত্য ও স্বার্থ থেকে বেরিয়ে এসে সে সামাজিক সংস্কার, রীতি, ও নীতিগুলি বুঝে নিজের আদর্শ তৈরী করতে সক্ষম হয়।আজকের দিনে শিশুরা ঘরবন্দী। পড়াশোনা থেকে শুরু করে প্লে-টাইম সবকিছুই গিয়ে ঠেকেছে স্মার্টফোনের ওই কয়েক ইঞ্চি দুনিয়ায়। ফলে, ওইটুকু মনেও বাসা বাঁধছে বিষণ্ণতা। আমরা এই বলেই খালাস-- "আজকালকার জেনারেশন এর মধ্যে ইমোশন বলে কিছু নেই ,স্বার্থপর সব", চারপাশে একের পর এক আত্মহত্যার ঘটনায় শুধু "ইসসস" করা ছাড়া আর কিছু ভেবেছেন?
একটি শিশুর মানসিক বিকাশের পেছনে তার অভিভাবকের ও থিয়েটার এর ভূমিকা অপরিসীম। থিয়েটার মানসিক শক্তি অর্জন করার একটি মাধ্যম। শিশু কি পছন্দ করে বা না করে, তাকে কি কি ভাল জিনিস শিখতে হয় বা কোন কোন খারাপ জিনিসগুলি ত্যাগ করতে হয়, কিভাবে তার মনের জোড় বাড়াতে হয়, ইত্যাদি সবকিছুই থিয়েটার করে থাকে।টালিগঞ্জ অন্যভাবনা বিশ্বাস করে যে থিয়েটার ই একমাত্র মাধ্যম যা শিশু মনের বিকাশ ঘটাতে পারে, ছোটদের নিয়ে শুধু এই লক্ষ্যে সরলতা ,ঋজুতা, আর জীবনবোধ আমাদের এর শিশুদের মধ্যে সঞ্চারিত হোক তাদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠার পাঠ শেখাক----- এই আশা নিয়েই 🙏🙏 স্নেহেন্দু দেওয়ানজী💚❤ আমাদের ছোটদের অভিনয় এর ক্লাস রবিবার ঠিক দুপুর বারোটা থেকে ভবানীপুরে। *****For Registration *** থিয়েটার গ্রুপ টালিগঞ্জ অন্যভাবনার অফিস :' 20/ 21 NSC BOSE ROAD আনন্দ ভিলা' গ্রাউন্ড ফ্লোর, গ্রাহামস ল্যান্ড এ ( ইন্দ্রপুরী ষ্টুডিও র কাছে) ফোন : 8097267972