09/08/2025
৯ ই আগস্ট ২০২৪ থেকে শুরু করে আজ ৯ ই আগস্ট ২০২৫ । এই একটি বছর আমাদের কাছে স্পর্ধার বছর । ঠিক এক বছর আগে আমরা শিহরিত হয়েছিলাম সেই পৈশাচিক প্রাতিষ্ঠানিক খুন ও ধর্ষনের ঘটনা শুনে । রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল আমাদের । কিন্তু পরক্ষণেই জ্বালিয়েছিলাম মশাল, গর্জে উঠেছিল কন্ঠ । তীব্রভাবে জানিয়েছিলাম প্রতিবাদ , কখনও মিছিলে স্লোগান তুলেছিলাম, কখনও অবস্থানে বসেছিলাম , আবারও কখনও শিল্পের মধ্যে দিয়ে গড়ে তুলেছিলাম ব্যারিকেড । ঘটেছিল এক সামাজিক জাগরণ । বুকে আশা বেঁধেছিলাম হয়তো কিছু একটা বিচার হবে । কিন্তু কই ? এক বছর পরেও কিচ্ছু হয়নি । তবে সেদিন এটা বুঝেছিলাম যদি লড়াই করতে হয় তাহলে সেটা এক দুদিন করলে হবে না , লড়াই চালিয়ে যেতে হবে । তাই শিল্পকে হাতিয়ার করে আমাদের যাত্রা শুরু হয়েছিল । জন্ম নিয়েছিল ' অগস্ট থিয়েটার ' ।
আজ ঠিক এক বছর পর যখন রাজা মন্ত্রীরা ভাবছে সব শান্ত হয়ে গেছে , ঠিক তখনই আমরা এবং আমাদের মত অনেকেই আবারও শিল্পের অস্ত্রে শান দিয়ে নেমে পড়েছি প্রতিবাদ জানাতে । আমাদের এই প্রতিবাদের নাম ' অগস্টের রং ' । এই রং আমরা আরও আরও ছড়িয়ে দেবো এই গানের সুরে তালে ও কথার মাধ্যমে । এই গানই আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের লড়াইয়ের অস্ত্র ।
সমস্ত তিলোত্তমার কাছে এই আমাদের অঙ্গীকার আমরা এই লড়াই জারি রাখবো তোমাদের স্মরণ করে । ভুলিনি, ভুলবো না, ভুলতে দেবো না ।
সুরকার ও গীতিকার : ব্রতীন রায়
সঙ্গীত বিন্যাসক : অভিজিৎ আচার্য্য
কন্ঠে : অহনা ভট্টাচার্য ও বসুধা রায়
শব্দগ্রাহক : শুভ্র্যায়ু বসু
ব্যবস্থাপনায় : টুন স্টুডিও
এই প্রতিবাদের সুর আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এই আশা করি ।