25/06/2022
এখন থেকে কাজের মাসীদের CV ও NOC বাধ্যতামূলক করা হোক। সেই সাথে লোকাল কাউন্সেলর এর রেকমেন্ডেশন লেটার। আপনি ভাবছে অলীক ব্যাপার স্যাপার সব।
এক জন ১৫০০ টাকা মাস মাইনের স্কুল শিক্ষকের এম এ , বি এড সার্টিফিকেট দেখিয়ে তবে কাজে যোগ দিতে হবে , আর একজন কাজের মাসী , কিছু না দেখিয়ে , ২ ঘণ্টা কাজ করে দিব্বি ৩০০০ - ৫০০০ টাকা কামিয়ে নিচ্ছে।
সেই সাথে একজন কাজের মাসী , দিনে ২ টোর বেশি বাড়ীতে কাজ করতে পারবে না। তাতে করে তাদের কাজে এনার্জি থাকবে , এবং অন্য গরিব লোক ও কাজের সুযোগ পাবে। ভাবছেন এটা কি লজিক ? যে লজিক এ একজন স্কুল শিক্ষক , টিউশন পড়াতে পারেন না।
আপনি বলতে পারেন , কাজের মাসী বানাবে CV ? সে তো নিজের নাম ই হয়ত লিখতে জানে না। মশাই , ক ' জন মুদি দোকানদার GST ট্যাক্সেশন বোঝে বলুন তো ? তা ও তো ভরতে হয় , তাই না ? তার জন্য এজেন্সি আছে , পইসা দিলে করে দেয়।
পাড়ায় পাড়ায় বেকার ছেলেরা কম্পিউটার এ কাজের মাসীদের CV বানাতে শুরু করবে। তারা দু পইসা ইনকাম এর সুযোগ পাবে।
একবার ভেবে দেখুন , আইডিয়া টা মন্দ না। কাজের মাসীদের আমরা আর বেতন দেব না এর পর থেকে , সম্মানী দেব। কি তাই তো !!