World View by Just Studio

World View by Just Studio There are more wonders in the untrodden alleys & unpopular backstreets of famous places than the mos

Dear Shayars, we invite you to this unique opportunity. Enlist for a spot on +91 98304 74361 or DM us your details.     ...
18/06/2022

Dear Shayars, we invite you to this unique opportunity. Enlist for a spot on +91 98304 74361 or DM us your details.

12/06/2022

জনপ্রিয় ধারনা হল এই যে পুরীর জগন্নাথ দেবের মূর্তি নাকি “জীবন্ত” এবং সেই “জীবন-কণা” বা ব্রম্ভবস্তুর নব কলেবর বা নতুন মূর্তিতে প্রতিস্থাপন ও হয়!
অবাক হচ্ছেন? ভাবছেন এই ২০২২ এসে এমন ধারনা কি করে বিশ্বাসযোগ্য হতে পারে?
প্রতি ৮ থেকে ২০ বছরে একবার অনুষ্ঠিত হওয়া সেই নব কলেবর উৎসব ধারে, ভারে, আকারে এবং পূজার প্রক্রিয়ার গোপনীয়তায় পুরীর রথযাত্রার থেকেও কয়েকশোগুন বেশী জনপ্রিয়। কিন্তু কি এই নব কলেবর উৎসব? কিই বা এই ব্রম্ভ বস্তু? কেমন করে হয় প্রভুর শরীর প্রতিস্থাপন?
সে উত্তরই রইলো আমাদের এই ধারাবাহিক সিরিজের ত্রেয়দশতম এপিসোডে!
ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না…

12/06/2022

পিপলির চান্দোলা, পুরীর কটকি বাসন-পত্র, রঘুরাজপুরের পটচিত্র বা সম্বলপুরের শাড়ি, সব কিছুতেই যেন ফিরে ফিরে আসে জগন্নাথ দেবের ছায়া। বাঙালি পর্যটকরা পুরী থেকে জগন্নাথ দেবের মূর্তি খোদাই করা বিভিন্ন বাসনপত্র কিনে নিয়ে আসেন ফেরার পথে।
পুরীর সি-বিচের ব্যাস্ততা থেকে কিছুটা দূরে প্রায় ৩০-৪০ ঘর শিল্পী নিত্যদিন তৈরি করে চলেছেন এই বাসন।
কেমন করে হয় সে কাজ? আসুন জেনে নেওয়া যাক খোদ শিল্পীদের মুখ থেকেই!
জাস্ট নিউজের এই ধারাবাহিক সিরিজের দ্বাদশ এপিসোডে আমাদের নিবেদন,
"বসনে বাসনে জগন্নাথ"।
দেখুন ও ভালো লাগলে প্লিজ শেয়ার করুন।

12/06/2022

পুরী থেকে মাত্র আধ ঘণ্টার দূরত্বে আছে এমন এক গ্রাম যেখানে লোকচক্ষু থেকে একটু দূরে বসে কয়েকশো ঘর শিল্পী প্রতিনিয়ত যে পটচিত্র শিল্প রচনা করে চলেছেন তা যেমন অপরুপ ঠিক তেমনই নিখুঁত! পুরীতে ঘুরতে আসা বাঙালির জন্য এই গ্রাম নিঃসন্দেহে একটি দারুণ পর্যটক আকর্ষণ হতে পারে। কিন্তু তবু দেখা নেই কাকপক্ষীর! কেন?
হাইওয়ে থেকে একটু দূরে এই গ্রামের না আছে কোন রোড সাইন আর না আছে কোন পোস্টার। শো শো করে তাই পাশ দিয়ে চলে যায় গাড়ি।
টুরিস্টরা জানতেও পারেন না কি মিস করে গেলেন তাঁরা!
আর শিল্পীরা আশায় দিন গোনেন, গাড়ি গুলো ঠিক একদিন থামবে!
শিল্পভূমি হয়ে যাওয়া এই অবাক গাঁয়ের হাল হদিস রইলো আমাদের ধারাবাহিক সিরিজের এই একাদশতম পর্বে। দেখুন এবং ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না!

12/06/2022

ওডিসির জন্ম উড়িষ্যার মন্দিরের নাটমঞ্চে হলেও তাঁর ব্যাপ্তি আজ গোটা দুনিয়া জুড়ে।
এই নৃত্যের তাত্ত্বিক ভিত্তি প্রাচীন সংস্কৃত গ্রন্থ “নাট্য শাস্ত্রে” পাওয়া যায় এবং ওডিসিকে ব্রিটিশ শাসনের অধীনে দমন করা হয়েছিল কিন্তু ভারতীয়রা এর প্রতিবাদ করেন।
ভারত ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করার পরে এই নৃত্য শৈলীর পুনরুজ্জীবন, পুনর্গঠন এবং সম্প্রসারণ হয়েছিল।
চার গুরুর হাত ধরে সেই পুনর্জীবনের গল্প ও ভবিষ্যতের আলোচনা রইলো আমাদের দশম পর্বের উপহার। দেখুন ও ভালো লাগলে প্লিজ শেয়ার করুন।

12/06/2022

হেরিটেজ গ্রাম পিপিলির অ্যাপ্লিকের কাজ হল বিশ্ব বাজারে ওডিশার সবচেয়ে বিখ্যাত শিল্প রপ্তানি। প্রাচীন অ্যাপ্লিকের কাজের জন্য বিশ্বখ্যাত হওয়া ছাড়াও এই গ্রাম এবং তাঁর বাসিন্দারা একটি স্বতন্ত্র জাতি হিসাবে উড়িষ্যা তথা ভারতের একাধিক সংস্কৃতির নিখুঁত সমন্বয়ের এক অপূর্ব উদাহরণ। ভাবছেন কেন?
কারন মূলত মুসলিম কারিগরদের দ্বারা তৈরি হওয়া এই অ্যাপ্লিকের কাজ পরিধান করেন স্বয়ং প্রভু জগন্নাথ নিজে! অবাক করা সেই শিল্প গ্রাম ঘুরে দেখল জাস্ট নিউজ।
ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করতে ও ভিডিওটি শেয়ার করতে প্লিজ ভুলবেন না...

12/06/2022

বাঙালি পুরী ঘুরতে গেলে তাঁর শপিং লিস্টের একদম উপর দিকে থাকে সম্বলপুরী সিল্কের শাড়ি ও প্রভু জগন্নাথের ছবি খোদাই করা “কটকি” বাসনপত্র।
ব্যাগ বোঝাই করে সে সব কিনে কলকাতায় ফিরে অবশ্য অনেক সময়ই মানুষ ঠকে যান। কোয়ালিটির হের ফের থেকে শুরু করে অল্প দিনেই রং উঠে যাওয়া, হাজারো অভিযোগ জুড়ে যায় লিস্টে। পরে আবার ঘুরতে গেলেও শপিং থেকে বিরত থাকেন তাঁরা স্রেফ ঠকে যাবার ভয়েই। সেই ভয় কাটানোর লক্ষেই আমাদের ধারাবাহিক সিরিজ “ জগন্নাথের শ্রীক্ষেত্র পুরীর” এই অষ্টম এপিসোড, “পুরীর সেরা শাড়ির ঠেক”!
দেখুন এবং ভালো লাগলে পেজটি ফলো করতে ভুলবেন না প্লিজ...

12/06/2022

রথযাত্রায় প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষ আসেন পুরীতে। রথের সময় আক্ষরিক অর্থেই তিল ধারণের জায়গা জোটে না পুরীতে। কিন্তু এই স্বতঃস্ফূর্ত মানবিক উন্মাদনার উচ্ছ্বাস কি শুধুই কাঠের তৈরি তিন অসমাপ্ত মূর্তিকে নিয়ে? নাকি এই উন্মাদনার আসল কারণ ওই মূর্তিগুলির হৃদয়ের মাঝে থাকা মানব স্পন্দন যা পুরীতে তাদের দর্শন করতে আসা শরণার্থীরা একটু কান পাতলেই শুনতে পান!
জন্মলগ্ন থেকেই মায়াময় এই পুরীর মন্দিরের ইতিহাস ও অলৌকিক নিদর্শন নিয়েই আমাদের এই ধারাবাহিক সিরিজের সপ্তম এপিসোড, "জগন্নাথ মন্দিরের জন্মলগ্ন ও অলৌকিকতা"। দেখুন ও ভালো লাগলে পেজটি লাইক করতে প্লিজ ভুলবেন না...

12/06/2022

পুরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার খাজার দোকানের মধ্যে কোনটি সর্ব শ্রেষ্ঠ তা নিয়ে বাঙালির তর্ক যেন থামতেই চায় না। পুরী এক্সপ্রেস প্লাটফর্ম পাওয়ার আগে থেকেই শুরু হওয়া সে বিতর্ক সমুদ্র সৈকত ও জগন্নাথ দর্শন করে ফিরে এসেও চলতে থাকে গড়িয়াহাটের চায়ের দোকানে। আর সেই জল্পনার অবসান ঘটানোর লক্ষেই তৈরি আমাদের ধারাবাহিক সিরিজ “জগন্নাথের শ্রীক্ষেত্র পুরীর” এই ষষ্ঠ এপিসোড, পুরীর খাজার আসল রাজা! �

12/06/2022

গোটা দেশ জুড়ে বালুকা শিল্পের জন্য স্বনামধন্য স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্যনায়ক।
তাঁর হাতের নিপুণ টানে যেন প্রাণ সঞ্চার হয় বালিতে। পদ্মশ্রী সন্মানে ভূষিত হওয়া এই শিল্পী যেমন অমায়িক ঠিক তেমনই দৃঢ় প্রতিজ্ঞ। তাঁর হাত ধরেই আগামী প্রজন্ম পুরীতে শিখছে বালুকাশিল্প। গোটা পৃথিবীর বুকে ভারতের নাম উজ্জল করে তোলার পিছনে রয়েছে এই খুব সাধারণ মাটির মানুষটির অসামান্য অবদান।
ধারাবাহিক সিরিজ “জজ্ঞনাথের শ্রী ক্ষেত্র পুরীর” এই পঞ্চম এপিসোডে সেই স্বনামধন্য বালির রাজকুমার সুদর্শন পট্টনায়কের সাথে আড্ডা জমাল জাস্ট নিউজ এবং এই আদিম শিল্পের ইতিহাস ও বর্তমান নিয়ে রইলো বিশদ আলোচনা...
ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ও পেজটি লাইক করতে প্লিজ ভুলবেন না।

12/06/2022

মৌর্য শাসন থেকে কলিঙ্গ রাজ স্বাধীন হয়েছিল সম্রাট অশোক মারা যাওয়ার কিছু বছর পর। সে কীর্তি করে দেখিয়েছিলেন রাজা খারভালা।
কলিঙ্গ রাজা খারভালা কে একসময় সমুদ্র সম্রাট বলা হত। কিন্তু এত খ্যাতনামা এক রাজার ব্যাপারে তথ্য বড় কম। যেটুকু জানা যায় তাঁর সবটা তাঁরই এক অপূর্ব এবং মননশীল স্থাপত্যের অংশ। খারভালার ক্রোধের প্রতীক যদি তাঁর জন্মভূমি জীতে নেওয়ার অসীম ক্ষমতা হয় তবে তাঁর ধর্মীয় অনুরাগের প্রতীক আমাদের এই চতুর্থ এপিসোডের গল্প, উপাসনার “গুহা” উদয়গিরি-খণ্ডগিরি।
দেখুন ও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ও পেজটি ফলো করতে ভুলবেন না।

Address

Kolkata
700071

Alerts

Be the first to know and let us send you an email when World View by Just Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to World View by Just Studio:

Share