Rang-O-Mukh

Rang-O-Mukh Theatre Group

আসুন। দেখা হোক।
11/08/2026

আসুন। দেখা হোক।

ইদানীং একটা কথার খুব প্রচলন হয়েছে। আমরা নাকি ইতিহাসবিস্মৃত জাতি! আমরা নাকি আমাদের ফেলে আসা সোনালী ইতিহাসের প্রতি আদৌ তন্...
05/08/2026

ইদানীং একটা কথার খুব প্রচলন হয়েছে। আমরা নাকি ইতিহাসবিস্মৃত জাতি! আমরা নাকি আমাদের ফেলে আসা সোনালী ইতিহাসের প্রতি আদৌ তন্বিষ্ট নই। তাই প্রায় অনেক ইতিহাসই নতুন করে লেখা হচ্ছে। তা কি দেয় ইতিহাস? শুধুই কী হারিয়ে যাওয়া গল্পগাথা? না কি জীবনধারণের শিক্ষা? হাজার হাজার বছরের কথা না হয় ছেড়েই দিলাম, কয়েক'শ বছর আগের সমাজের সাথেই তো আজকের সমাজের কোনো মিল নেই! তাহলে হাসি বা ব্যাথা কি করে এক হয়!
হয় হয়, ZAনতি পারি না। সবই old wine in new bottle.....ওপরের চকচকে নতুন মোড়কের আড়ালে ভেতরের কাহিনী একই থাকে। ষড়যন্ত্র এক থাকে, প্রেম এক থাকে, একনায়কতন্ত্র এক থাকে, ধর্মের আফিম এক থাকে, বিশ্বাসঘাতকতা এক থাকে, সাধারণ জনতার কান্নাও এক থাকে। তা না হলে সেই তিন শতকের ফেলে আসা অতীতের কথা, কি করে আজকের জীবনের সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়! আজও কেন নারীস্বাধীনতার জন্যে সংগ্রাম করতে হয়! সেদিনের মতই নারী আজও কেন পণ্য! আজও রাজনীতিতে 'বিশ্বাস' কেন অন্তঃসারহীন এক শব্দ মাত্র! আসুন, এক সঙ্গে খুঁজি তার উত্তর। টিকিটের জন্য পোস্টারে দেওয়া যে কোনো একটি নম্বরে ফোন করতে পারেন, বা thirdbell থেকে সরাসরি নিজের পছন্দের আসনটি সংগ্রহ করতে পারেন।

না এ নাটক, রাজনৈতিক নাটক নয়। সরাসরি রাজনীতির কথা বলে না এ নাটক। তবে হ্যাঁ, এ নাটক অবশ্যই আনুমানিক ৩৭৫ খৃষ্টাব্দে ঘট....

31/07/2026

কোনো ছোটো দল, যাদের গেঁজে ব'লে কিছু থাকে না, কোনো পৃষ্ঠপোষক থাকেন না, মুরুব্বি ব'লে কেউ নেই, টানাপোড়েনের সংসার, তাদের পক্ষে কোনো ইতিহাসভিত্তিক বড় নাটক প্রযোজনা করাটাই একটা দূরুহ বিষয়। যদিও বা তা কোনোরকমে করা গেল, সে নাটকের পরপর পাঁচ মাসের মধ্যে চতুর্থ মঞ্চায়ন প্রায় স্বপ্নাতীত। আমরা তা বাস্তবায়িত করতে পেরেছি। এ আমাদের অহংকার নয়, বরং *আমাদের প্রতি দর্শকবৃন্দের আশীর্বাদের বহিঃপ্রকাশ*। আমরা কৃতজ্ঞ। তাঁরা পাশে থেকেছেন বলেই আমরা এগিয়ে যেতে পেরেছি। তবে কেন তাঁরা এ নাটক পছন্দ করছেন, তা জানতে হলে কিন্তু নাটকটি দেখতে হবে। যাঁরা এখনও দেখেননি, তাঁদের তো বটেই, যাঁরা একবার দেখেছেন, তাঁদেরও আবার দেখার অনুরোধ রইল। *আপনারাই আমাদের বল-ভরসা*। ১৪ই আগস্ট তপন থিয়েটারে চলে আসুন। দেখা হোক। Online টিকিটের link দিলাম -
https://www.thirdbell.in/events/rupakriti/

06/07/2026
কোনো ছোটো দল, যাদের গেঁজে ব'লে কিছু থাকে না, কোনো পৃষ্ঠপোষক থাকেন না,  মুরুব্বি ব'লে কেউ নেই, টানাপোড়েনের সংসার, তাদের প...
01/07/2026

কোনো ছোটো দল, যাদের গেঁজে ব'লে কিছু থাকে না, কোনো পৃষ্ঠপোষক থাকেন না, মুরুব্বি ব'লে কেউ নেই, টানাপোড়েনের সংসার, তাদের পক্ষে কোনো ইতিহাসভিত্তিক বড় নাটক প্রযোজনা করাটাই একটা দূরুহ বিষয়। যদিও বা তা কোনোরকমে করা গেল, সে নাটকের পরপর পাঁচ মাসের মধ্যে চতুর্থ মঞ্চায়ন প্রায় স্বপ্নাতীত। আমরা তা বাস্তবায়িত করতে পেরেছি। এ আমাদের অহংকার নয়, বরং "আমাদের প্রতি দর্শকবৃন্দের আশীর্বাদের বহিঃপ্রকাশ"। আমরা কৃতজ্ঞ। তাঁরা পাশে থেকেছেন বলেই আমরা এগিয়ে যেতে পেরেছি। তবে কেন তাঁরা এ নাটক পছন্দ করছেন, তা জানতে হলে কিন্তু নাটকটি দেখতে হবে। আগামী ১৪ই আগস্ট তপন থিয়েটারে চলে আসুন। দেখা হোক। Online টিকিটের link দিলাম -
https://www.thirdbell.in/events/rupakriti/

গতকাল একাডেমিতে শো'র শেষে একজন দর্শক মন্তব্য করলেন - "এ যেন কোনো বড় দলের নাটক দেখলাম বলে মনে হোল। প্রায় দু'ঘন্টা সময় যে ...
19/05/2026

গতকাল একাডেমিতে শো'র শেষে একজন দর্শক মন্তব্য করলেন - "এ যেন কোনো বড় দলের নাটক দেখলাম বলে মনে হোল। প্রায় দু'ঘন্টা সময় যে কোথা দিয়ে কেটে গেল, বুঝতেই পারলাম না"। তিনি আমাদের পরিচিত কেউ নন। ফেসবুক'এ আমাদের প্রচার দেখে এসেছিলেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ রইলাম। কিন্তু তাঁর বক্তব্যে মনে একটা প্রশ্ন দানা বাঁধল! আচ্ছা, বড় দল বলতে ঠিক কি বোঝায়? যে দলের অনেক বয়স? না কি যে দল আর্থিকভাবে সচ্ছল? কিম্বা অনেক সদস্যের দল? অথবা যে দলে বর্ষীয়ান প্রথিতযশা নাট্যব্যক্তিত্বরা রয়েছেন? ঠিক বুঝতে পারি না। কারণ নানান সময়ে এই সমস্ত গুণাবলী সম্বলিত নানান দলকেও তো আমরা নানান নিম্নমানের প্রযোজনা মঞ্চায়িত করতে দেখেছি! আমার মনে হয়, দল নয়, বিবেচ্য হওয়া উচিত - কোন নাটকটা কতটা স্মার্ট, কতটা ঝকঝকে হোল। আর সেই নিরিখে, ঐ ভদ্রলোকের স্কেলে নিজেদের ফেলে বুঝতে পারি - আমাদের 'রূপাকৃতি' নাটকের সম্মান বজায় রাখতে সমর্থ হয়েছে। এ আমাদের পরম প্রাপ্তি। প্রতিনিয়ত নানান অসুবিধার সঙ্গে যুযুধান আমাদের কাছে এ যেন নিদাঘপীড়িত দিনে একমুঠো দখিনা বাতাসের শীতল স্পর্শ। তবে অবশ্যই আমাদের এ সাফল্য আপনাদের আশীর্বাদেরই ফল, যা ভবিষ্যতেও আমাদের পাথেয় হয়ে থাকবে বলেই আমাদের বিশ্বাস। রইল গতকালের কিছু ছবি।

PC : Anindya Dey - Compositio

https://www.facebook.com/share/181rs65ds4/আগামীকাল।
17/05/2026

https://www.facebook.com/share/181rs65ds4/

আগামীকাল।

18th May 2026, Monday, 06.30 PM | Academy of Fine Arts, Kolkata
Rang O Mukh Presents “Rupakriti”
Playwright, Design & Direction: Shankar Bandyopadhyay

Drawing from fragments of history and the surviving verses of Vishakhadatta’s nearly lost Sanskrit play, Rupakriti reimagines a compelling political conspiracy from the Gupta era. The narrative explores the controversial figure of Ramagupta and the shadow it casts over Chandragupta II, often accused of fratricide. At the centre of this gripping tale stands Queen Dhruvadevi, caught in a dangerous web of power, sacrifice, and intrigue. When Ramagupta agrees to surrender his queen to the invading Shaka ruler Rudrasimha, Chandragupta’s daring intervention in disguise sets off a chain of events that alters the course of history. Based on thirteen recovered fragments and historical interpretation, the play delves into the fragile boundaries between truth, ambition, and morality. Featuring a powerful ensemble including Kamal Sarkar, Dr. Basudeb Bhattacharya, Dipak Sengupta, Subhajit, Arindam Chakraborty, Krishnendu Mondal, Satyajit Ganguly, Krishna Banerjee, Kabita Sonali, Tanushree Mondal, Nibedita Ray Chowdhury, and Ruma Mukherjee, this production offers an intellectually rich and dramatically charged theatrical experience.

"সীমা কিরমানি", বয়স-৭৫, লিঙ্গ-নারী, সাকীন-পাকিস্তান। ইতিমধ্যে নামটার সঙ্গে অনেকেই হয়তো পরিচিত হয়ে উঠেছেন। নিশ্চয় জেনে ফে...
14/05/2026

"সীমা কিরমানি", বয়স-৭৫, লিঙ্গ-নারী, সাকীন-পাকিস্তান। ইতিমধ্যে নামটার সঙ্গে অনেকেই হয়তো পরিচিত হয়ে উঠেছেন। নিশ্চয় জেনে ফেলেছেন, যে কেবলমাত্র 'নারীকে আপন ভাগ্য জয় করিবার' চেষ্টার কারণে, বিদ্রোহের কারণে, মৌলবাদীদের ফতোয়ার বিরুদ্ধে গিয়ে নাচ, শাড়ী পরা, কপালে টিপ আঁকার মত গর্হিত অপরাধের কারণে গ্রেপ্তার করা হোল। এরপর হয়তো অত্যাচারও হবে। আর এখানে এসেই আমাদের নাটক 'রূপাকৃতি' ভীষণরকম প্রাসঙ্গিক হয়ে পড়ে। আজ থেকে প্রায় ১৬৫০ বছর আগেও তো এক নারী বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাহলে এই হাজার হাজার বছর ধরে কতটুকু এগোলো মানব সভ্যতা? আসুন, একসাথে খুঁজি সে প্রশ্নের উত্তর।

এবার একাডেমিতে। ১৮ই মে (সোমবার), সন্ধ্যে সাড়ে ৬টায়। আসছেন তো.....? নিজের পছন্দের আসনটি পেতে ক্লিক করুন :
https://www.thirdbell.in/events/roopakriti/

10/05/2026

না এ নাটক, রাজনৈতিক নাটক নয়। সরাসরি রাজনীতির কথা বলে না এ নাটক। তবে হ্যাঁ, এ নাটক অবশ্যই আনুমানিক ৩৭৫ খৃষ্টাব্দে ঘটে যাওয়া সেই রাজনৈতিক বৈষম্যের কথা, সেই রাজনৈতিক অবিমিশ্রকারিতার কথা বলে, যা আজও সমসাময়িক বলে মনে হয়। এ নাটক রাজসভায় সত্যি কথা বলা মুখ’কে বন্ধ করে দেওয়ার কথা বলে, এ নাটক সেই বহু শতাব্দী আগের নারীটির কথা বলে, যে তার অকর্মণ্য নপুংসক স্বামীর কাছ থেকে বিচ্ছেদ প্রাপ্ত হওয়ার সোচ্চার দাবী জানিয়েছিল।

এ নাটকে ধ্রুবদেবী নিজে হাতে নিজের বস্ত্র উন্মোচন করে চন্দ্রগুপ্তর কাছে এই বলে পাঠিয়ে দেন, যে ‘সে তো আমার লজ্জা রক্ষা করতে পারল না, তাই সে লজ্জা আমি তার হাতেই তুলে দিলাম’। তিনি যখন এ কথা বলেন, তখন তিনি আসলে রাষ্ট্রের হাত থেকে নিজের সিদ্ধান্ত ছিনিয়ে নেন। এই যে নারীর নিজের অধিকারের লড়াই, তা ১৬৫০ বছর পরেও একই রয়ে গেছে। তাঁর ঐ বস্ত্র পাঠানো নিছক প্রেমের নিদর্শন ছিল না। তা ছিল এক রাজনৈতিক ঘোষণা। একজন নারীর 'না' আর 'হ্যাঁ' যে একটা সাম্রাজ্যের মানচিত্র পাল্টে দিতে পারে, ইতিহাস তার অনেক প্রমাণ দেয় — এমন কি তা আজও ‘MeToo’ বা ইরানের হিজাব-বিরোধী আন্দোলন, সব ক্ষেত্রেই প্রত্যক্ষ করি। রামগুপ্ত ‘সন্ধি’ আর ‘প্রজামঙ্গল’ এর দোহাই দিয়ে ধ্রুবদেবীকে শত্রুর হাতে তুলে দিতে রাজি। আজও যুদ্ধ, কূটনীতি, এমনকি কর্পোরেট ডিলেও মেয়েদের শরীর আর সম্মানকে দরকষাকষির জিনিস বানানো হয়। কখনও প্রকাশ্যে, কখনও গোপনে। আবার পদ আর যোগ্যতা যে আলাদা জিনিস, আর সংকটের সময় আসল নেতা কে, তা বেরিয়ে আসেই — এই সত্যটাও প্রতিটা যুগে ফিরে ফিরে আসে। আজকের অফিসের মিটিং থেকে পার্লামেন্ট, সর্বত্র। বিশাখদত্ত ১৬৫০ বছর আগে যে প্রশ্নগুলো তুলেছিলেন — নারীর মর্যাদা, শাসকের দায়িত্ব, ব্যক্তিগত সাহস — সেগুলোর উত্তর আমরা আজও খুঁজে চলেছি। তাই এ নাটক শুধু ইতিহাসই দেখায় না, আমাদের মুখের সামনে আয়নাও তুলে ধরে।

এবার একাডেমিতে। এটি এ নাটকের তৃতীয় মঞ্চায়ন। ১৮ই মে (সোমবার), সন্ধ্যে সাড়ে ৬টায়। আসছেন তো.....? নিজের পছন্দের আসনটি পেতে ক্লিক করুন :
https://www.thirdbell.in/events/roopakriti/

Address

1259, Daspara Road, Chit Kalikapur, Mukundapur
Kolkata
700099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rang-O-Mukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share