G Bose Colony Adhivasibrinda

G Bose Colony Adhivasibrinda Cultural activities

13/10/2024

-:বিজ্ঞপ্তি :-
সকল সদস্য ও অধিবাসীগণ
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

দেখতে দেখতে চলেই গেল দশমী, আজ মাকে বিদায় জানানোর দিন‌ ছিলো। মহিষাসুর বধ করেও মা-এর চোখে জল, কারন কলিযুগের অসুর নিধন যে এখনও অসমাপ্ত। তাই একই সঙ্গে শুরু হবে অপেক্ষা। সেই কাজ হয়ত চন্ডী রূপেই সমাপ্ত করবে মা। এই আশা নিয়েই "শুভ বিজয়ার" অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা পাঠালাম।
সকলের সহযোগিতায় গত ছয় মাসের প্রস্তুতি আজ পুজো সম্পূর্ণ হয়েছে। একটা পুজো নিখুঁত ভাবে পরিচালনা করার যে দক্ষতার প্রয়োজন থাকে আজ আমাদের ছেলে ও মেয়েরা তাতে সফল। তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমাদের ক্ষমা করবেন।
আমাদের প্রতিমা, পূজা মণ্ডপ, ভোররাত থেকে পূজোর জোগাড়, ঠাকুরমশাই তার ঠিক সময় মতো উপস্থিতি। সবই খুব সুন্দর ভাবে পরিচালনা হয়েছে।
আমি একজন সদস্য হিসাবে গর্বিত। আগামী দুই দিন পরই কোজাগরী লক্ষী পূজা তার পর শ্যামা পূজা।
সকলের মঙ্গল কামনা করে সকল সদস্যদের তরফ থেকে সমগ্র এলাকাবাসীকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা।

ধন্যবাদন্তে,
শ্রেয়া দাস
সভাপতি (২০২৪ - ২০২৫)
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪

দুর্গা পূজা ২০২২। জি বোস কলোনী অধিবাসীবৃন্দ। বারুইপুর। কলকাতা ৭০০ ১৪৪।।
09/10/2022

দুর্গা পূজা ২০২২। জি বোস কলোনী অধিবাসীবৃন্দ। বারুইপুর। কলকাতা ৭০০ ১৪৪।।

13/08/2022

সকল সদস্য
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো।।
স্বাধীন দেশে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমাদের। এর জন্য আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানানো ও স্মরণ করা উচিত। যাঁদের ত্যাগ ও বলিদানের কারণে এই দিনটি আমরা পালন করতে পারছি।
স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে "জি বোস কলোনী অধিবাসীবৃন্দ", বারুইপুর।
আগামী ১৫ই আগস্ট, জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বারুইপুর পৌরসভার পৌরপিতা, মাননীয় শ্রী শক্তি রায়চৌধুরী মহাশয়, বিশিষ্ট অধিবাসীগণ ও সদস্যবৃন্দ।

স্থান : তুলসী মঞ্চ
সময় : সকাল ৯:০০ টা।

জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকল সদস্য ও অধিবাসীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

ধন্যবাদন্তে,
শুক্লা মজুমদার
সভাপতি
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

22/09/2021
08/08/2021

সকল সদস্য
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

বাংলা সংবাদ পত্রিকায় আজ ২৩শে শ্রাবণ আবার ইংরেজী তারিখ অনুসারে আজ ৮ই আগস্ট কবিগুরুর তিরোধান দিবস। তাই অনেকেই গতকাল
কবিগুরুকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে স্বরণ করেছেন।
আজকেও অনেকে করছেন।
বাঙালীর নজর তাই ক্যালেন্ডারে থাকলেও। যদিও পঁচিশ বৈশাখ ,বাইশ শ্রাবন কোন একটি বিশেষ দিন নয় , তার বিস্তার সর্বব্যাপী 🙏
কবিগুরুর শ্রদ্ধা ও স্বরণে তাই আজ সন্ধ্যায় একটি ছোটো অনুষ্ঠান ও আসন্ন দুর্গাপূজা নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ উক্ত সময়ে সভা স্থলে উপস্থিত থেকে যে যার মতো করে কবিগুরুর প্রতি প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

সভার
তারিখ - ০৮/০৮/২০২১ (রবিবার)
সময় - সন্ধ্যা ৮:১৫ মি:
স্থান - গ্যারেজের দোতালায়

ধন্যবাদন্তে,
জয়া মিত্র
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

20/07/2021

সকল সদস্য
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

গতকাল সাধারণ সভায় সমগ্র আলোচনার মধ্যে দিয়ে ও উপস্থিত সদস্যদের সম্মতি নিয়ে ২০২১ সালের দুর্গা পূজার শুভ সূচনা। পূজার নিম্নলিখিত কমিটি গঠন করা হয়েছে। আশা রাখছি সকলের সহযোগীতায় প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা সাফল্যের সাথে পূজা পরিচালনা করতে পারবো।

২০২১ সালের দুর্গা পূজার কমিটি:-
১) সভাপতি - শ্রীমতি জয়া মিত্র
২) প্রধান উপদেষ্টা - স্বাতী রায় ও সুমিতা পাল
৩) সম্পাদক (যুগ্ম) - শ্রীমতী ইরা চক্রবর্তী ও শ্রীমতী রুমা রায়
৪) মণ্ডপ সজ্জায় (থিম) - উর্না রায়
৫) কোষাধ্যক্ষ - শ্রী স্বপন পাল ও নীলাঙ্ক গাঙ্গুলী
৬) হিসাব পরীক্ষক - শ্রী নিরুপম গাঙ্গুলী

আনুমানিক বাজেট ২০২১ সাল - ৯৫৫০০/- টাকা

ধন্যবাদন্তে,
শুক্লা মজুমদার
প্রধান উপদেষ্টা (২০২০)
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

09/07/2021

সকল সদস্য
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে। ২০২০ সালের বিজয়া দশমী কাটতেই বাঙালীর নজর তাই ক্যালেন্ডারে। একটাই আকাঙ্ক্ষা অতিমারী কাটিয়ে এক সুস্থ পরিবেশে ২০২১ সালের দুর্গাপূজা উদযাপন হোক।
আসন্ন দুর্গা পূজা উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরেও "জি বোস কলোনী অধিবাসীবৃন্দের" তরফ থেকে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

সভার
তারিখ - ১১/০৭/২০২১ (রবিবার)
সময় - সন্ধ্যা ৭:৩০ মি:

আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ উক্ত সময়ে সভা স্থলে উপস্থিত থেকে প্রতি বৎসরের ন্যায় উৎসব মুখর দিন গুলি সুসংগঠিত ভাবে উদযাপিত করার জন্য নিজেদের মূল্যবান বক্তব্য পেশ করবেন।

ধন্যবাদন্তে,
জয়া মিত্র
জি বোস কলোনী অধিবাসীবৃন্দ,
বারুইপুর, কলকাতা - ৭০০ ১৪৪

কবি প্রণাম:-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলী উপলক্ষে আজ দেবালয় প্রাঙ্গনে, কবির ছবিতে...
09/05/2021

কবি প্রণাম:-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলী উপলক্ষে আজ দেবালয় প্রাঙ্গনে, কবির ছবিতে পুষ্প দান।

জয়া মিত্র
জি.বোস. কলোনী অধিবাসীবৃন্দ

09/05/2021

কবি প্রণাম:-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জললী উপলক্ষে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় দেবালয় প্রাঙ্গনে। কবির ছবিতে পুষ্প দান অনুষ্ঠানে সকলকে জানাই আমন্ত্রণ।

জয়া মিত্র
জি.বোস. কলোনী অধিবাসীবৃন্দ

Congratulations, Mumbai City FC.
01/03/2021

Congratulations, Mumbai City FC.

Address

G Bose Colony, Baruipur
Kolkata
700144

Telephone

9874458531

Website

Alerts

Be the first to know and let us send you an email when G Bose Colony Adhivasibrinda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share