27/06/2026
নিভৃত কক্ষে থিয়েটার আর প্রসেনিয়াম থিয়েটার এর মূল পার্থক্য ই হলো ইন্টিমেট স্পেস এ দর্শক এবং অভিনেতার দূরত্বের সীমারেখা মুছে যাওয়া।গতকাল সন্তোষপুর অনুচিন্তন আর্ট সেন্টার এ আমাদের নতুন অণুনাটক" বিপন্ন বিস্ময়"(নাটক - সুপর্ণা ভট্টাচার্য, নির্দেশনা- ইন্দ্রনীল রায়চৌধুরী) অভিনয় করতে গিয়ে এমন এক অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। আমি মঞ্চে আর আমার থেকে একহাত দূরে দর্শকাসনে রয়েছেন শ্রদ্ধেয় সোহাগ সেন,অর্পিতা ঘোষ, সুজয়প্রসাদ চ্যাটার্জী,ভূমি র সুরজিৎ চ্যাটার্জি, অনসম্বল এর কৌশিক বসু । নিজেকে নিংড়ে দেওয়ার জন্য এদের উপস্থিতি যথেষ্ট!! ক্রিয়েটিভ মাইন্ডস কে অসংখ্য ধন্যবাদ এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।কতটুকু কি করতে পেরেছি জানিনা তবে অভিনয় শেষে দর্শকের স্বতস্ফূর্ত করতালি ভরসা জোগায় , আমাদের নাটকের গ্র্যাঞ্জার না থাকলেও অভিনয় টুকু আছে ,আমরা বিশ্বাস করি নাটকের মূল সুর টি বাঁধা থাকে অভিনয়ে,আমরা শ্রদ্ধেয় পলাশ ঘোষ,আর কনক রায় এর কাছে অভিনয় এর পাঠ নিয়েছি ,সেই পরম্পরা বহন করে যাবো আমৃত্যু।