Angikam Dance Academy

Angikam Dance Academy 8777736987/9830618766

22/04/2026

Angikam Dance Academy এমন একটা নৃত্য প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা প্রথমে শুধু নাচ শিখতে আসে কিন্তু ধীরে ধীরে নাচকে ভালোবাসতে, নাচকে নিয়ে যাপন করতে এবং জীবনের অঙ্গ মনে করতে শেখে। ছোটরা সেই অর্থে কিছু বোঝে না তবে ওরা মনের আনন্দে নাচ করে আর বাড়ি গিয়ে দিন গুনতে থাকে, কবে আবার নাচের ক্লাসে আসবে। ওদের দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে যায়। এই গল্প হয়তো সব নৃত্য প্রতিষ্ঠানেরই তবে সামনে থেকে এগুলো প্রত্যক্ষ করে মনে খুব শান্তি পাই। এখানে কথক, ভরতনাট্যম ও সৃজানশীল নৃত্য শেখানো হয়। ৩ বছরের উর্দ্ধে যে কোনও বয়সের আগ্রহী ব্যক্তিরা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করবেন।

8777736987

সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। পুরোনোকে বুকে ধারণ করে নতুনের আস্বাদ গ্রহণ করার বাসনা মনে প্রশান্ত...
15/04/2026

সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। পুরোনোকে বুকে ধারণ করে নতুনের আস্বাদ গ্রহণ করার বাসনা মনে প্রশান্তি আনে। সকল গ্লানি, জরা ঘুঁচে গিয়ে যেন বৈশাখের অগ্নিস্নানে স্নাত হয়ে আমরা নতুন উদ্যম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। 🙏❤️🌹

07/04/2026

১৮ ই এপ্রিল, ২০২৬ একটা নৃত্যনাট্যে প্রধান চরিত্র হিসেবে একজন পুরুষ নৃত্যশিল্পী প্রয়োজন। কেউ এই বিষয়ে আগ্রহী হলে আমার সাথে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন।
সুজাতা কর বোস - 8777736987

02/04/2026

আসন্ন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে ❤️❤️

শ্রীরামপুর রাজবাড়ীতে সহচরী গ্রুপ আয়োজিত বসন্ত উৎসবে আঙ্গিকম এর নিবেদন ❤️🩷🧡💛💚🩵💙💜
24/03/2026

শ্রীরামপুর রাজবাড়ীতে সহচরী গ্রুপ আয়োজিত বসন্ত উৎসবে আঙ্গিকম এর নিবেদন ❤️🩷🧡💛💚🩵💙💜

নতুন বছর মানে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা, নেতিবাচক দিকগুলোকে সরিয়ে জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করা ও পু...
01/01/2026

নতুন বছর মানে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা, নেতিবাচক দিকগুলোকে সরিয়ে জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করা ও পুরোনো বছরের করা প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করি 2026 সাল সকলের সুস্থ ও সুন্দর কাটুক। 🙏❤️💐

20/10/2025

জাগতিক কামনা বাসনা সব মায়ের পায়ে সমর্পণ করে পাওয়া যায় প্রকৃত শান্তি ও মুক্তির আস্বাদ কিন্তু তা আর করতে পারি কই। চৈতন্যোদয় না ঘটলে আর মোহ মুক্তি ঘটবে কেমনে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে এক হাতে সংসারের ভার ধরে রেখে অন্য হাতে ঈশ্বরকে আঁকড়ে ধরতে হবে কিন্তু সংসারের পরিবেষ্টনীতে থাকতে গিয়ে সুখ,দুঃখ,মায়া,মোহ,লোভ দিয়ে আমরা নিজেদেরকে এমনভাবে বেঁধে ফেলি যে ঈশ্বরসাধনাই বাদ পড়ে যায়। Angikam Dance Academy র মেয়েরা তাদের নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে মায়ের পদাশ্রিত হওয়ার চেষ্টা করেছে মাত্র। 🙏🌸🙏

03/10/2025
21/09/2025

দেবীপক্ষের সূচনায় মায়ের মর্তে আগমনের সাথে সাথে শরতের আকাশে বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে। তারই রেশ গায়ে মেখে Angikam Dance Academy নৃত্যের অর্ঘ্য নিয়ে উপস্থিত হয়েছে। সকলকে দেখার জন্য বিশেষ অনুরোধ রইলো।
🙏🌼🙏

সমগ্র নৃত্য পরিচালনা, ভিডিও ধারণ ও এডিটিং - সুজাতা কর বোস।

বিশেষ সহযোগিতায় দিলীপ সরকার, কিশোর কর ও আঙ্গিকম পরিবারের সদস্যরা।

19/09/2025

সুর, তাল, ছন্দের সাথে সুকন্ঠ যোগে গান শ্রুতিমধুর হয় আর শুধু সুকণ্ঠ হলেই হয় না এর জন্য চাই নিয়মিত অনুশীলন। আজ তবে আমি এক অন্য গল্প বলবো। Angikam Dance Academy র মেয়েরা কোনোদিনই গান গাইতে অভ্যস্ত নয়, একটু গান গেয়ে নাচ করতে বললেই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। বর্ষা শেষে কোনও এক শরতের সকালে পেঁজা তুলোর মতো নীল আকাশের দিকে তাকিয়ে যখন আমার প্রাণ থেকে এই গানটা গাইতে ইচ্ছে করলো তখন মনে হল ওরাই বা কেন এই সুখ থেকে বঞ্চিত থাকবে। প্রথমে ওদের এই গানটা শেখার কথা বললে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল কিন্তু আমি যখন বললাম যে ভুল হলে হবে তখন ওরা মনে সাহস নিয়ে লেগে পড়ল এই শক্ত গানকে আয়ত্ত করার কাজে। ওদের গানে অনেক ত্রুটি ধরা পড়বে ঠিকই কিন্তু ওদের কাজে একাগ্রতার কোনও অভাব ছিল না। ভবিষ্যতে ওরা আর এরকম সাহস দেখাতে সক্ষম হবে কিনা জানিনা তবে এটা আমাদের সকলের কাছে এক অনন্য অনুভূতির সাক্ষী হয়ে থাকবে। বন্ধুরা, দয়া করে ওদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে খুব ভালো থাকবেন। মনের আনন্দে নাচ, গান, আবৃত্তি ইত্যাদি যার যা কিছু করতে ইচ্ছে হয় করুন। সবকিছু নিখুঁত হওয়ার দরকার নেই শুধু শেখার প্রবল ইচ্ছেটুকুই দরকার। এগুলো হল অন্তরের সকল আকুতি প্রকাশ করার মাধ্যম যা মনকে শান্ত করে আর ভালো থাকার রসদ যোগায়। জীবন সত্যিই সুন্দর। খুব ভালো থাকবেন সকলে। 🙏❤️

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Angikam Dance Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Angikam Dance Academy:

Share

Category