Tollygunge Lyric Theatre

Tollygunge Lyric Theatre আমরা আনন্দের সাথে মঞ্চ মাতাতে ভালোবাসি নানারকম নাটকের হাত ধরে।
(1)

চলছে অজানা অতিথির রিহার্সাল
30/07/2026

চলছে অজানা অতিথির রিহার্সাল

29/07/2026

শিরোনাম : শিক্ষাগুরু
✍ : কেয়া চক্রবর্তী

পিতামাতার পরই তোমায় স্থান দিলাম,
হে শিক্ষাগুরু তোমায় জানাই প্রণাম।
প্রকৃতি নামক এই পাঠশালায় আমরা সবাই শিক্ষার্থী,
রোজই কিছু শিখছি আমরা হয়ে তার বাধ্য ছাত্রী।।

তোমাদের কাছ থেকে অনেক কিছুই শিখলাম,
মাতা, পিতার কাছে জীবনের প্রথম পাঠ নিলাম,
"চরৈবতী" র মন্ত্রে যখন নিলাম দীক্ষা,
শুরু হলো সেদিন থেকেই আমাদের শিক্ষা।।

আকাশ আমাদের উদার হতে শেখায় প্রতিদিন
নদীর থেকে বহমান হওয়ার ইচ্ছা আমাদের সীমাহীন
বাতাস আমায় শিক্ষা দিলো কর্মী হওয়ার মন্ত্রে,
সূর্য আমায় শেখালো আপন তেজে জ্বলতে।

পাহাড়ের থেকে দৃঢ়তার শিক্ষা পেলাম,
খোলামাঠের কাছে উদারমনের দীক্ষা নিলাম,
চাঁদ শেখালো উচ্ছ্বলতা, মিষ্টি মধুর কথা বলতে,
রত্নাকর হতে শিখলাম আমি সাগরেরই ইঙ্গিতে।।

মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা,
পাথর আমায় দিল কঠিন হওয়ার দীক্ষা,
ঝর্ণাধারার কল্ কল্ শব্দে মধুর গান খুঁজে পাই রে,
সবুজ শ্যামল বনানীর মাঝে সরসতার ভিক্ষা চাই যে।।

পাখির কাছে শিখলাম গাইতে মধুর গান,
বৃষ্টির ওই রিম্ ঝিম্ ধারায় সিক্ত হয় আমার প্রাণ।
সময় আমাদের মহাগুরু, জীবনের কঠিন শিক্ষা দেয়,
এরাই আমাদের শিক্ষাগুরু প্রতিপদে শিক্ষার পাঠ দিয়ে যায়।।

রানীকুঠি আঙ্গিক এর ৩৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে আমাদের লিরিক থিয়েটার কে তারা সংবর্ধনা দিচ্ছেন।তাদের আগামী দিনের জন্য দলের ...
27/07/2026

রানীকুঠি আঙ্গিক এর ৩৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে আমাদের লিরিক থিয়েটার কে তারা সংবর্ধনা দিচ্ছেন।
তাদের আগামী দিনের জন্য দলের পক্ষ থেকে রইলো অনেক শুভ কামনা।
নাটকের জয় হোক

জয় জগন্নাথ 🎉👏👏
16/07/2026

জয় জগন্নাথ 🎉👏👏

চলছে অচেনা অতিথির রিহার্সাল।আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন।
04/07/2026

চলছে অচেনা অতিথির রিহার্সাল।

আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন।

চলছে অনুনাটক এর রিহার্সাল।৬ তারিখ দেখা হচ্ছে বাঘাযতীন এর মঞ্চে     #অনুনাটক  #নাটক
02/07/2026

চলছে অনুনাটক এর রিহার্সাল।৬ তারিখ দেখা হচ্ছে বাঘাযতীন এর মঞ্চে
#অনুনাটক #নাটক

২৫শে বৈশাখের প্রভাতেসুর, শব্দ আর অনুভূতির দীপশিখা হয়ে যিনি আজও বাঙালির হৃদয়ে জাগ্রত,সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ...
09/05/2026

২৫শে বৈশাখের প্রভাতে
সুর, শব্দ আর অনুভূতির দীপশিখা হয়ে যিনি আজও বাঙালির হৃদয়ে জাগ্রত,
সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মজয়ন্তীতে
“লিরিক থিয়েটার”-এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক প্রণাম। 🌼

“মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই”—
কবিগুরুর এই চিরন্তন বাণী আমাদের শিল্পচর্চা, নাট্যভাবনা ও মানবিকতার পথকে আজও আলোকিত করে।

কবিতার ছন্দে, গানের সুরে, নাটকের আবেগে
রবীন্দ্রনাথ চিরকাল আমাদের প্রেরণা হয়ে থাকুন।

শুভ ২৫শে বৈশাখ। 🌿

আজ বাঙালির বর্ষবরণ,নূতন উদ্যমে এগিয়ে চলি,যদিও হৃদয়ে হোক রক্তক্ষরণ,নতুন বছর আনুক নতুন সম্ভাবনা,মনের গভীরে হোক কত নতুন স্ব...
15/04/2026

আজ বাঙালির বর্ষবরণ,
নূতন উদ্যমে এগিয়ে চলি,
যদিও হৃদয়ে হোক রক্তক্ষরণ,
নতুন বছর আনুক নতুন সম্ভাবনা,
মনের গভীরে হোক
কত নতুন স্বপ্নেরই জাল বোনা
এসেছে আজ নতুন বর্ষ,
৩৬৫ দিনের ম্যাজিক তাসে
আনুক বয়ে নতুন হর্ষ,
আনছে ১২ মাসের নানা রঙের
৫২ সপ্তাহের রঙিন এপিসোড,
আজ হবে খেরোর খাতায়,
নতুন হিসেবের রচনা,
হালখাতা, মিষ্টির প্যাকেট
নতুন পোশাকে দোকানে উপচে পড়া ভিড়,
অসম্ভব গরমে, রবির তেজে,
প্রাণ আনচান, লাগছে ভারি অস্থির,
এসো নতুনকে আজ জানাই আমরা স্বাগত,
যে আছো যেখানে মুছে ফেলো
আছে যার হৃদয়ে যত ক্ষত,
নতুন দিনের স্বপ্নের মায়া কাজল
এঁকে নিয়ে চোখে,
আগামী দিনগুলো কাটুক ভালো,
এই শুভকামনা যাই রেখে,
বন্ধু, শত্রু দল মত ধর্ম নির্বিশেষে,
এসো আজ লাগুক সবার মনেই
মানবতার রঙের ছোঁয়া, এক মিলনমেলায় এসে
চৈত্রের দাবদাহের পরে উঠুক
বৈশাখের দমকা হাওয়া,
সবার অন্তরে জাগুক,
মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা,
আন্তরিকতা, এই বছরে
এইটুকুই আমার আশা,
ভালো থেকো, ভালো রেখো
আজকের দিনে জানাই এই কামনা,
বড়রা নিও প্রণাম আমার, ছোটরা নিও ভালোবাসা,
বন্ধু স্থানীয়দের জানাই আমার শুভেচ্ছা ও শুভকামনা।।

#নববর্ষের_শুভকামনা
©কেয়া চক্রবর্তী®

চৈত্রের সন্ধ্যাকালীন আড্ডা। বৈশাখের আগমনের আনন্দ। সঙ্গে শুধু চা এর সাথে থিয়েটার এর আলোচনা ।
11/04/2026

চৈত্রের সন্ধ্যাকালীন আড্ডা। বৈশাখের আগমনের আনন্দ। সঙ্গে শুধু চা এর সাথে থিয়েটার এর আলোচনা ।

08/04/2026

লিরিক থিয়েটার প্রযোজিত বাগানবাড়ির পিকনিক এর সন্ধ্যা।
দলের সদস্য মানবেন্দ্র গোস্বামী ওরফে চুকাই বাবুর গান দিয়ে সদস্য সদস্যারা নাচের মাধ্যমে সেদিন এর অনুষ্ঠান আনন্দের সাথে সমাপ্তি ঘটেছিল।

Address

Netajinagar Tollygunge
Kolkata

Telephone

+19007531649

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tollygunge Lyric Theatre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category