Balarko Theatre Group

Balarko Theatre Group আমরা বালার্কবাসী, থিয়েটার করি। দেখতে ?

নমস্কার বন্ধু এবং সহযোদ্ধাগণ। আমরা বালার্ক।

কলকাতার উপকণ্ঠে বেলঘরিয়া এলাকায় আমাদের জন্ম ২০১২ সালের ২৯শে মার্চ। হ্যাঁ,তারিখটা চেনা লাগার কারণটা আপনি ঠিকই ভেবেছেন। ওইদিনই উৎপল দত্ত মহাশয়ও জন্ম গ্রহণ করেন। তবে আমরা কিন্তু অতশত ভাবিনি,হ্যাঁ এটা মাথায় ছিল ওইদিন বাংলা তথা ভারতীয় রঙ্গমঞ্চের এক প্রাণপুরুষ আমাদের শেখাতে এসেছিলেন আর দেখুন কি সৌভাগ্যক্রমে তার কথা বলার ভাষা ছিল আমার আপনার বাংলা ভাষা। হ্যাঁ

যা বলছিলাম,আমরা কয়েকজন মিলে ওইদিন বসেছিলাম নাট্যসংক্রান্ত গল্প আড্ডায় মেতে থাকতে, আর সবাই ছিলাম ক্ষুধিত,যে খিদে আড্ডার চপ মুড়ি শিঙাড়া চায়ে মেটে না,সেটা ছিল কিছু বলার আর করে দেখানোর খিদে। তাই হয়ত কথা বলা মুহূর্তগুলোর থেকেও না বলা মুহূর্তগুলো বেশি শক্তিশালী। তাই,হয়ত অনেক তর্ক আর কথার পর খেই হারিয়ে যেই ভাবতে শুরু করেছি আমরা আর পরক্ষনে তাকিয়েছি একে অপরের দিকে আর বুঝে গেছি কিছু করা দরকার। তারপর আর কি... তৈরি করে ফেললাম বালার্ক। ব্যস আর কি, এভাবেই পথ চলা শুরু।

20/04/2026
26/10/2025
গত ২১শে সেপ্টেম্বর পি সি ভাওয়াল লাইব্রেরিতে হয়ে গেল বালার্ক আয়োজিত নাট‍্য কর্মশালা। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী ...
27/09/2025

গত ২১শে সেপ্টেম্বর পি সি ভাওয়াল লাইব্রেরিতে হয়ে গেল বালার্ক আয়োজিত নাট‍্য কর্মশালা। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী দয়াল কৃষ্ণ নাথ। সঙ্গে ছিলো অসমীয়া নাট‍্যচর্চা বিষয়ে সেমিনার, বক্তব্য রাখলেন শ্রী দয়াল কৃষ্ণ নাথ ও ডঃ আশীষ গোস্বামী মহাশয়। রইলো তারই কিছু মুহুর্ত।

Address

Satyendra Pally(1st Lane), Nimta
Kolkata
700049

Alerts

Be the first to know and let us send you an email when Balarko Theatre Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Balarko Theatre Group:

Share