19/09/2024
EY এ কর্মরতা অ্যানা সেবাস্টিয়নের মৃত্যু নিয়ে কাউকে কোনো কথা বলতে দেখছি না। অথচ আমরা সকলেই কোনো না কোনো সময় হয়ত এরকম জিনিস ফেস করেছি! ২৬ বছর বয়সী CA অ্যানা EY তে জয়েন করার ৪ মাসের মধ্যে মারা গেল। এই ৪ মাসে সে নিজেকে সব থেকে কম প্রায়োরিটি দিয়েছে। বাড়ি থেকে দূরে থাকা কোচির মেয়েটি অত্যাধিক কাজের চাপে নিজের খাওয়া - দাওয়া, ঘুম সব ছেড়ে দিয়েছিল। আর এই অত্যাধিক কাজের চাপই ধীরে ধীরে তার শারীরিক অবক্ষয় ও মৃত্যুর কারণ হয়েছে।
তার শোকসভায় না EY থেকে কেউ এসেছেন। অ্যানার মা অনিতা অগাস্টিন EY চেয়ারম্যানকে একটি চিঠি মেল করেছেন সেখানকার কর্মপরিবেশ নিয়ে। তবে এটা হয়ত ভারতের বেশীরভাগ বেসরকারী সংস্থার কথা। হ্যাঁ অবশ্যই কম - বেশী।
অত্যাধিক কাজকে গ্লোরিফাই করা, মনে আছে ইনফোসিসের চেয়ারম্যান নারায়ণ মুর্তির সপ্তাহে ৭০ ঘন্টা কাজকে নর্মালাইজ করা। এখানে যদি আপনি আপনার কাজ শেষ করে ঠিক ওয়ার্কিং ওয়ার্সের পর বাড়ি যান সবাই ভাববে আপনি তাড়াতাড়ি যাচ্ছেন। Work - life balance is a joke in India.
ওভার-ওয়ার্ক এতোটাই নর্মালাইজ এখানে আর আপনি যদি সেটা না করতে চান আপনাকেই ব্লেম করা হয়। বহু মানুষকে শুনেছি সপ্তাহান্তে কাজ দেওয়া হয়েছে, আমার নিজের বন্ধুদের শুনেছি ট্যাক্স সিজনে রাত 3টে অবধি কাজ করতে। সেই অর্থে ভারতীয় সংস্থাগুলি কি যথেষ্ট রেমুনারেশন দিচ্ছেন না সস্তা শ্রম ভারতীয়রা ইংরেজদের আমল থেকেই দিয়ে আসছে।
তাই জরুরী বাউন্ডারি সেট করা। প্রয়োজনে 'না' বলতে শেখা। অ্যানার প্রথম চাকরি, চার মাস। তার পক্ষে না বলাটা কতটি কঠিন ছিল আমরা সকলেই বুঝি। আর ছোটোবেলা থেকেই আমাদের শ্রমকে গ্লোরিফাই করতেই সেখানো হয় তাই আমরা ভাবি এটাই ভালো।
আমরা নিজের ভবিষ্যত গড়তে গিয়ে নিজের বর্তমান দেখি না। আপনার স্বাস্থ্য সবার আগে। কখনোই সেটা নেগলেট করবেন না। আপনি বেচেই না থাকলে ভবিষ্যত কোথায় থাকবে। আর বছরের কোনো একটা সময়ে ওভার ওয়ার্ক মানা যায় তবে দিনের পর দিন, মাসের পর মাস ঘুমোনোর সময় পাচ্ছেন না। সেটা নর্মাল নয়। খুব জরুরী বাউন্ডারি সেট করা।
আর সেই 26 বছরের জলজ্যান্ত স্বপ্ন দেখা চোখ চিরতরে চলে গেল আর যাদের জন্য এতো কাজ করা, যাদের তুষ্ট করতে ঘুম, খাওয়া ছেড়ে দেওয়া তারা নির্বিকার।
এরপরেও কিছু পরিবর্তন হবে না।
কলমে : Esh*ta Chakraborty
Anna Sebastian Perayil, 26, worked in Ernst & Young, Pune, as a chartered accountant. She died on July 20 allegedly due to “work stress”.