08/08/2020
আসন্ন দুর্গাপুজার আর ৭৫ দিন বাকী৷ অন্যান্য বছর এই সময় পুজোর কাজ শুরু হয়ে যায়৷ কিন্তু এই বছর অতি মহামারী প্রাকৃতিক বিপর্যয়ের কারনে অধিকাংশ পুজা কমিটি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি৷ দুর্গাপুজো হবেই, এ নিয়ে কোনো দ্বিমত নেই৷ কিন্তু আড়ম্বর বা উৎসব কতটা হবে তা নিয়ে সংশয় রয়েছে৷ এমত অবস্থায় একজন থিম শিল্পী হিসেবে ইচ্ছেডানার পক্ষ থেকে সমস্ত পুজা কমিটি কে আমার অনুরোধ বাজেট যত ছোটোই হোক না কেন তা যেন শিল্পের পর্যায় থাকে৷ এবং আমাদের শিল্পীদের কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ৷ এ বছরের দুর্গাপুজা হয়তো দুর্গাপুজার ইতিহাসে জায়গা করে নেবে৷ তাই যে কোনো পুজা কমিটি সল্প বাজেটে শিল্প সমৃদ্ধ ভাবনায় দুর্গা উৎসব করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন৷ আমরা আমাদের সমস্ত শিল্প সত্তা নিয়ে প্রস্তুত৷ দুর্গাপুজোর শুভেচ্ছা সহ আগাম অভিনন্দন