RJK Home Production

RJK Home Production Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RJK Home Production, Arts and entertainment, KOLKATA.
(1)

Kunal chanda rjk
মিউজিক ভিডিও•অডিও-ভিডিও স্টোরি•ফটো-অ্যাড শুট•স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র•টেলিফিল্ম•18+ প্রকল্প•অঙ্কন• নৃত্য•পডকাস্ট• লাইভ স্টেজ প্রোগ্রাম•সকল প্রচার
সহযোগিতা:-☎️+91 8670965724
🎥
https://youtube.com/?si=9ODW6D67pmpPWKJw

27/08/2026

♦Part :-
দুঃখ লিখতে লিখতে
কখন যে দুঃখের গণ্ডি পেরিয়ে গেছি বুঝতেই পারিনি।

এই আমি আসিনি কোন লিখিকা বা কবি হতে, নাম জজ খ্যাতি' নিতে,
আমি তো এসেছিলাম এক বুক দুঃখ নিয়ে, নিজেকে কলমের কালিতে ধরে রাখতে যেন
হারিয়ে না যাই ,

সেদিন খুব অভিমান হয়েছিল বিধাতার উপর, কেন আমার সাথেই এমন হয়। শুধু চিৎকার করে বলেছিলাম। কিচ্ছু চাইনা আমি__
কিচ্ছু প্রয়োজন নেই আমার,
কিচ্ছু লাগবেনা।
সবকিছু ছেড়ে দেবো, থাকবো না আর আমি__

শুধুই এইটুকু অভিমান মনের ভেতর পুষে
সবকিছু ছেড়ে দিয়েছিলাম।

প্রিয় বন্ধু, প্রিয় মানুষ , প্রিয় আইডি, ভালোবাসা, ছোট ছোট যত্নে গড়া স্বপ্ন, সব কিছু ত্যাগ করেছিলাম। বুকে পাথর চাপা দিয়ে, নিজেকে সরিয়ে নিয়েছিলাম।

আমার এই সিদ্ধান্ত নেয়া এত সহজ ছিল না। কতটা রক্তক্ষরণ ঝরে ছিল। শুধু আমি জানি,

"কাপা কাঁপা হাতে কান্না জড়িত কন্ঠে মুছে ছিলাম সেদিন হৃদয়ে বয়ে চলা রক্তের নদী,
সবাই বলে কি করে তুমি পারলে এত সাহসের সাথে পদক্ষেপ নিতে, কেউ স্মৃতি থেকে এত সহজে রেহাই পেতে পারে না তুমি কি করে পারবে।

আমি শুধু আমার নিজের উপর আত্মবিশ্বাস রেখেছিলাম আমি পারবো। আমি কোনদিন অন্যায় করিনি।
অতএব, আমার সাথে অন্যায় হবে না।
এইটুকু আত্মবিশ্বাস নিয়ে আমি যেই এগোতে শুরু করলাম।
অমনি বিধাতা আমার হাতটা ধরল বলল তোমায় আমি মুক্তি দিয়ে দিলাম।

আমার জীবন থেকে আমি এইটুকু বুঝেছি, দুঃখ কোন চিরস্থায়ী বস্তু নয়, যে অনন্তকাল বইতে হবে।
স্বর্ণ যেমন আকার দেওয়ার জন্য, তাকে গলানো প্রয়োজন হয়। একজন মানুষকেও খাঁটি মানুষ হতে হলে,
তাকে কষ্ট ভোগ করতে হয়। তবেই একজন মানুষ পরিপূর্ণতা পায়,
এক সময় যে কষ্ট অভিশাপ মনে হতো, এখন সেই কষ্টই মনে হয় আশীর্বাদ। কষ্ট না পেলে আমার জীবনে কত কিছুই অপূর্ণতা থেকে যেত, জীবনকে এত সুন্দর করে উপলব্ধি করতে পারতাম না।

একটা কথা সবাইকে বলতে চাই ।
কিছু কষ্ট আপনার নিজের প্রাপ্তি , এটা আপনি নিজেই অর্জন করেছেন আপনার কর্ম থেকে। আর কিছু কষ্ট সৃষ্টিকর্তার কাছ থেকে,

অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে সৃষ্টিকর্তা কেন কষ্ট দেয়। সৃষ্টিকর্তা সবাইকে কষ্ট দেয় না, সেই সব মানুষকে দেয়, যারা ভিতর থেকে সম্পূর্ণ পবিত্র, কিন্তু তারা এই দুনিয়ায় মোহ মায়ায়, নিজেকে বেঁধে ফেলছে। এমনকি এই দুনিয়ার সুখের পেছনে ছুটছে।
তখন তাকে দুঃখ দেওয়া হয় যেন আসল সত্তার কাছে ফিরে,

একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কষ্টটা কেন পাচ্ছেন সেই সবকিছুই আপনার মনের ভেতর থেকেই আওয়াজ তুলে বলবে।

যদি আপনি কর্মফল থেকে পান সেটাও বুঝবেন আর যদি আপনাকে সঠিক পথে ফেরানোর জন্য হয় সেটাও বুঝবে।

তাই নিজের কর্ম ঠিক রাখুন।

💙🌺❤

🎙Muskan.
RJK Home Production 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Jonaki The Band RJK 📻

27/08/2026

♦Part :-
খুব ইচ্ছে ছিল তোমাকে আমার করে পাওয়ার। খুব ইচ্ছে ছিল তোমাকে অনেক অনেক যত্নে রাখার। খুব ইচ্ছে ছিল তোমার হাত ধরে জীবনের শেষ পথটা একসঙ্গে হেঁটে যাওয়ার। খুব ইচ্ছে ছিল তোমার হাসির কারণ হওয়ার, তোমার সব কষ্ট নিজের করে নেওয়ার, তোমার প্রতিটা স্বপ্নের পাশে দাঁড়িয়ে থাকার। কিন্তু কিছু ইচ্ছে, কিছু স্বপ্ন, কিছু ভালোবাসা শুধু মনের ভেতরই থেকে যায়, বাস্তবের আকাশে তাদের আর ডানা মেলা হয় না।

আজও মনে পড়ে, কত শত পরিকল্পনা ছিল আমাদের নিয়ে। কত রঙিন ভবিষ্যৎ এঁকেছিলাম তোমাকে কেন্দ্র করে। ভেবেছিলাম, সুখ-দুঃখের প্রতিটা মুহূর্তে তোমার হাতটা শক্ত করে ধরে রাখব। অথচ সময়ের নির্মম বাস্তবতা সবকিছু বদলে দিল। তুমি চলে গেলে, আর আমার সমস্ত স্বপ্ন নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে গেল।

সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে, যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম, একদিন সেই মানুষটাই আমার পৃথিবী থেকে হারিয়ে গেল। অনেক কথা ছিল, যা আর বলা হলো না। অনেক অনুভূতি ছিল, যা আর প্রকাশ করা হলো না। অনেক ভালোবাসা ছিল, যা শুধু বুকের ভেতর জমে থেকে গেল।

তুমি হয়তো ভালো আছো, নতুন কোনো গল্পে, নতুন কোনো স্বপ্নে। আর আমি এখনো সেই পুরোনো স্মৃতিগুলোর ভেতর আটকে আছি। তোমার রেখে যাওয়া প্রতিটি মুহূর্ত আজও আমার হৃদয়ে বেঁচে আছে। প্রতিটি রাত তোমার স্মৃতিতে ভিজে যায়, প্রতিটি সকাল তোমার শূন্যতা নিয়ে শুরু হয়।

ভালোবাসা কখনো কখনো মানুষকে এক করে না, বরং আজীবনের জন্য কিছু অসমাপ্ত অনুভূতি উপহার দিয়ে যায়। আমার ভালোবাসাটাও হয়তো তেমনই ছিল। অনেক সত্য, অনেক গভীর, কিন্তু ভাগ্যের কাছে অসহায়।

স্বপ্ন ছিল তোমাকে নিয়ে বাঁচব, বাস্তবতা শিখিয়ে দিল তোমাকে ছাড়া বাঁচতে। তবুও মনের এক কোণে আজও তোমার জন্য অগণিত ভালোবাসা জমে আছে। কারণ কিছু মানুষ দূরে চলে গেলেও, হৃদয় থেকে কখনো দূরে যায় না। আর কিছু ভালোবাসা বিচ্ছেদের পরও শেষ হয় না, শুধু নীরবে কাঁদতে শেখে।

❤🌺💙

🎙Muskan.
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rjk Story 📻
Rjk Story 📻
Rater Jonaki Kunal RJK 📻

27/08/2026

♦Part :-
তোমার সাথে আমার জীবনটা যেন এমন কাটে,
যেখানে সংসারে অভাব অনাটন থাকলেও,
মরিচ ডলে ভাত মাখিয়ে অভিযোগহীন খেয়ে উঠা যায়। কিন্তু দিন শেষে ভালবাসায় সামান্য কমতি থাকলে
যেন তুলকালাম বেঁধে যায়।

ধরো প্রতিদিনই কোন না কোন বাজার ভুলে যাই,
এই নিয়ে তুমুল ঝগড়া হলো,
অভিযোগে বাক্স ভর্তি হয়ে গেছে,
রাগে গাল ফুলে লাল হয়ে গেছে।
ঝাড়িঝুড়ি দিয়ে হলেও কথা বলো বন্ধ করো না।
কথার নকশীকাঁথা সেলাই।
যদি এমন সময় চুমু চেয়ে বসি মানিয়ে নিও আবদার।

সংসার ধর্মে কত ঝামেলা মান অভিমান,
অভিযোগ, রাগ, ক্ষোপ থাকে,
এসব যেন রাত ফুরিয়ে নতুন দিনের আলো জানতে না পারে।
দিন শেষে যত যাই হোক,
অভিমানের সন্ধ্যায় যেন নাম ধরে ডাকলে বুকে আশ্রয় খুজে তোমার বুক।

❤🌺💙

🎙Muskan.
জো না কি 📻
Rjk House 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rjk Story 📻

19/08/2026

♦️Part :- 2207.♦️
মায়ার ফাঁদে ...🌺
মায়ার ফাঁদে শোষণ: সে আপনাকে কোনো পার্টনার বা বন্ধু ভাবেনি, সে আপনাকে ব্যবহার করেছে নিজের মেন্টাল ডাস্টবিন হিসেবে। তার ভেতরের সব নেগেটিভিটি আপনার মগজে ঢেলে দিয়ে সে নিজে হালকা হয়ে চলে যায়, আর আপনি এক তীব্র ডিপ্রেশন নিয়ে একা পড়ে থাকেন।

❗️ফলাফল: অন্যকে ভালো করতে করতে আজ আপনি নিজেই একজন মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন, আর সে আপনার দেওয়া এনার্জি নিয়ে অন্য কারো সাথে লাইফ এনজয় করছে।

আপনার জীবনেও কি এমন কোনো 'ইমোশনাল ভ্যাম্পায়ার' আছে, যে শুধু নিজের প্রয়োজনে আপনার মায়াটাকে চুষে খায়? কমেন্টে আজ এই চতুর স্বার্থপরদের নাম না নিলেও তাদের স্বভাবটা তুলে ধরুন।

❤️🌺💙

Kunal chanda rjk 🎙
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
Jonaki Der Thikana

19/08/2026

♦️Part :- 2196.
দেখার অপেক্ষায়...🌺
একটা সময় দেবে?যেখানে মিনিটেরা থমকে দাঁড়াবে শুধু তোমার চোখের পলক দেখার অপেক্ষায়।
একটা নীরবতা দেবে?
যেখানে কোনো শব্দ থাকবে না, থাকবে শুধু তোমার শ্বাসের নিঃশব্দ উষ্ণতা। একটা পথও চাই—
যার প্রতিটা ধুলোয় লেখা থাকবে আমার নাম, তোমার পাশে হাঁটার সাক্ষী হয়ে।
তোমার হালকা হাসিটুকু একটুখানি দিলে,
আমার ভেতরের ভাঙাচোরা পৃথিবী টুকরো টুকরো জোড়া লেগে যায়। তুমি কি চাও, আমি তোমার জন্য আমার একাকিত্বকে আজীবনের ছুটিতে পাঠাই?
সে যখনই কোনো বিপদে পড়ে, তখনই আপনার কথা মনে পড়ে; আর সে ভালো থাকলে আপনার ইনবক্সটা তার কাছে একটা মৃত ডাস্টবিন!

একে বলা হয় 'Emotional Vampirism' বা পরিকল্পিতভাবে মানুষের পজিটিভ এনার্জি চুষে খাওয়া।
এই মানুষগুলো আপনার জীবনে আসবে শুধু তাদের ডিপ্রেশন, তাদের কান্নাকাটি আর তাদের সমস্যার ঝুড়ি নিয়ে। কারণ সে খুব ভালো করে জানে যে আপনি একজন ইমোশনাল এবং ভালো মনের মানুষ, আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন না।

আপনি নিজের সব কাজ ফেলে, নিজের মানসিক শান্তি কোরবানি দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে সান্ত্বনা দেবেন, মোটিভেট করবেন।

কিন্তু ম্যাজিকটা ঘটে এর পরে! আপনার পজিটিভ এনার্জি চুষে নিয়ে সে যখনই চাঙ্গা হয়ে যাবে, অমনি সে আপনাকে ভুলে যাবে। সে যখন ভালো মুডে থাকবে, পার্টি করবে, আনন্দ করবে—তখন সেই খুশিতে আপনার কোনো জায়গা থাকবে না।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
RJK Home Production

19/08/2026

♦️Part :- 2206.
স্নান...🌺
স্নানকে আমি ধারণ করি,তুমি মনে কর সূচি।
নানান স্নানের শৃঙ্গারে আজ চোখের ভাষায় রুচি;
রুচির স্বাদে বাধ সেধেছে জীবনের সম্বল,
আমার চোখের ধারায় থাকুক, আমার স্নানের জল।

এই কোরকে নোনতা লাগে, আয়েশ করে জিভ,
আমার বুকে স্নান করেছে সত্য এবং শিব।
সুন্দরের এই রকমফেরে ঘুরছে কামুক দল,
অশ্রু দিয়ে আড়াল করে কামের স্নানের জল।

রাত্রি নামে বৃষ্টি ধারায়, পাগল পারা মন,
ছটফটানির জলের ধারা ঝরছে সারাক্ষণ;
ভিজে তোয়ালের বসনটুকু আড়াল করা থাক,
ঘুম ভাঙিয়ে শৃঙ্গার রস আমায় দিয়েছে ডাক।
নানান ছোঁয়ার অন্তঃধারা ঝরছে অনর্গল,
পাপীর গায়ে পাপ করেছে রাত্রি স্নানের জল।

❤️🌺💙

🎙 Kunal chanda rjk
✍️ Suchana Roy Bhattacharya.
📻 Gobhir Rate Jonakir Sathe RJK
📻 Jonaki Der Thikana
🔗 Rater Jonaki Kunal RJK

🎧
RJK Home Production - Jonaki The Band RJK - জো না কি
Jonaki Der Thikana - Rjk Story - Rjk House - Rjk Shorts
Rjk Story - Rjk Brand - RJK Home Production Subscribers
Jonakir Sobde Rjk - জোনাকি দের ঠিকানা / Jonaki Der Thikana

🍁


All Copyright © Kunal Chanda - Kunal Chanda - Kunal Chanda - Kunal Chanda .

18/08/2026

♦️Part :- 2192.
তোর নাম ধরে ...🌺
আমি জোর করবো কার ভরসায়?
ভালোবাসলে তো Effort দেয়া যায়, জোর খাটানো যায়, মানুষটাকে জয় করার নেশায় তামাম দুনিয়া তোলপাড় করে ফেলা যায়। তুমি তো ভালোই বাসলে না! কার ভরসায় আমি লড়বো?
তুমিই তো হাল ছেড়ে দাও...
আমি এক পা এগিয়ে গেলে তুমি দশ পা পিছিয়ে যাও–
আমি ধরতে গেলে, তুমি ছেড়ে যাও। আমি গভীর হলেই তুমি উদাসীনতায় ফেলে রাখো!

আমি কী কারণে লেগে থাকবো, বলবে একটু?
এভাবে একা একা কতদূর আর টেনে নেয়া যায়? এ যে একতরফা ভালোবাসার মতো যন্ত্রণা! যেখানে আমি থাকি, তুমি সেখানে থাকো না। যে পথে আমি হাঁটি, সে পথে তুমি ভুলেও পা ফেলো না!

ভালোবাসো, মানি।
তবে এ ভালোবাসা জয় করতে নয়। মানুষটাকে নিজের করে পাওয়ার ইচ্ছে থেকে নয়। যে ভরসায় আমি পুরো পৃথিবীর সাথে লড়বো, সেই তুমিই তো হাল ছেড়ে দাও। পৃথিবীর বিরুদ্ধে গিয়ে আঙ্গুল তুলে বলার সাহস হয় না। সাহস হবে কী করে? তুমি তো ভালোবাসোনি!

একতরফা ভাবে ডুবে গিয়ে আমি যে তলিয়ে যাচ্ছি আরও! মাঝ নদীতে হাবুডুবু খাই, অথচ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো শুধু। টেনে তুলছো না, ভালোবাসো না!

আমিও যে ক্লান্ত হই!
এভাবে একা একা তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছে নিয়ে আমি আর এগিয়ে যাওয়ার শক্তি পাই না! তুমি ভালোবেসে কখনো আমায় সাহস দাওনি! তুমি জোর গলায় কখনো বলোনি, “ তোমাকে আমার পেতেই হবে! ”

তোমায় যতটা ভালোবেসেছি, তার অর্ধেক যদি তুমি আমায় বাসতে, তবে তোমাকে চাওয়ার দুঃসাহস কারো হতো না। ভালোবাসলে তো জোর খাটানো যায়, অধিকারবোধ থেকে চিৎকার করে তামাম পৃথিবীকে জানানো যায়, “ তুমি আমার, শুধু আমার। আর কারো না–কোনোদিনও না! ”

❤️🌺💙

Kunal chanda rjk 🎙
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
জো না কি RJK Home Production

18/08/2026

♦️Part :- 2191.
আমাকে থাকতে দে...🌺
নিঃসঙ্গতা আর একাকিত্বের আলাদা একটা ব্যাপার আছে, জানেন তো?
আপনি যখন প্রবল একাকিত্ব এবং নিঃসঙ্গতায় ভুগবেন, তখন সঙ্গ দেয়ার মতো কাউকে পাশে পাবেন না! এমনকি নিজের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কাছের মানুষগুলোকেও পাবেন না।

আপনি যখন একাকিত্বে ভুগবেন, তখন আপনার খুব সঙ্গ পেতে ইচ্ছে করবে, কারো সাথে কথা বলতে ইচ্ছে করবে, কারো সাথে সময় কাটাতে ইচ্ছে করবে। কিন্তু এই ইচ্ছে হওয়ার যে ব্যাপারটা, এটা আপনাকে আরও বেশি যন্ত্রণা দিবে!

অভিমানে, আক্ষেপে নিজেকে আড়াল করে নিলেও এই সঙ্গ পাওয়ার ইচ্ছেটা আপনার ফুরাবে না। চারদিকে অনেক মানুষ, তবুও আপনাকে সঙ্গ দেয়ার মতো কেউ থাকবে না।

চরম একাকিত্ব যখন গ্রাস করে নেয়, তখন মানুষ অসহায় হয়ে পড়ে! নীরব যন্ত্রণায় হৃদয়ে হাহাকার সৃষ্টি হয়! আপনি চাইবেন, কেউ আপনাকে অন্তত একটুখানি সময় দিক। আপনার এই নিঃসঙ্গতাকে দূর করে দিক। তবে বিশ্বাস করুন, যারা একটা সময় আপনার খোঁজ নিতো তারাও আপনাকে এড়িয়ে চলবে তখন।

আপনাকে সময় দেয়ার জন্য কেউ বসে থাকবে না। চরম নিঃসঙ্গতা এবং একাকিত্বে যখন কোনো কিছুই ভালো লাগবে না, তখন আপনি অনুভূতি হারিয়ে হতাশায় ডুবে যাবেন!

একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইবেন, কিন্তু মনে হবে পৃথিবীতে অক্সিজেনের বড়ই অভাব! চারদিকে কোলাহল, অথচ আপনার এই সুনসান নীরবতা আর একাকিত্ব কেউ দূর করবে না।

বুক ফেটে কান্না আসবে, তবে কাঁদতে পারবেন না। মূহুর্তেই গিলে ফেলতে হবে সেই কান্না। কেউ দেখবে না, কেউ জানবেও না। শুধু আপনি ভুগবেন, আপনি বুঝবেন।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

16/08/2026

♦️Part:- 2164.
দখিনা হাওয়া লাগলো মনে...🍁(তৃতীয় পর্ব)
🌺সতী :- Anushree.
💐মীরা :- Sohini.
--------------------------------

🌺সতী :- বাবু, ভালো আছিস?
💐 মীরা :- হ্যাঁ মা... তোমরা?

🌺 সতী :- ভালো নেই আমরা।
💐 মীরা :- শরীর খারাপ নাকি?!

🌺 সতী :- না, আসলে কতদিন তোকে দেখি না! আয় না রে! তোর বাবাও কেমন চুপ করে গেছে।
💐 মীরা :— কিন্তু মা! বাবা আমায় মানবেন না।

🌺 সতী :- না রে! সেদিন তো দেখলাম। তোর সম্পর্কে যে রিপোর্টটা বেরিয়েছে, সেটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল। দেখলাম চোখ দিয়ে এক পশলা জলও গড়িয়ে পড়লো।

💐মীরা :- মা, সেদিন বাবা বুঝতেই চাননি; মেয়ে মানেই ঘরে বসে থাকতে হবে?! মেয়ে মানেই বিয়ে করতে হবে?! মেয়ে মানেই সে বাসন মাজবে, ঘর মুছবে, কাপড় কচবে, মাথায় ঘোমটা দিয়ে শান্ত কোমল স্বরে কথা বলবে?! তাই না মা? বাবা তো সেটাই মনে করতেন। আজও হয় তো তাই করেন।

🌺সতী :— সোনাই, তুই আজও ভুল ভাবছিস। সমাজটা আজও তাই বলে রে! সমাজটা আজও মেয়েদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করে। আজকাল টিভিতে দেখি; প্রতি নিয়ত কত ধর্ষণ হচ্ছে। রোজ কত মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে যাবতীয় সবটাকে শেষ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। খুব চিন্তা হয় জানিস! ওই ভিড়ের বড়ো শহরে তুই একা থাকিস! সেটা ভাবলেই মনটা বড্ড খারাপ করে। মনের অন্দরমহলে তোকে হারানোর একটা অদ্ভুত আশঙ্কা কুরেকুরে খায় আমায়।

💐মীরা :- মা, অপরদিকে দ্যাখো না, পণের জন্য গৃহবধূ নির্যাতন। দ্যাখো না, স্বামীর পরিবারের কাছে রোজ ধর্ষিত হচ্ছে একাধিক মেয়ে। রোজ কত বিবাহিত নারী নিজেদেরকে শেষ করে দিচ্ছে! রোজ কত নারীকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে! দেখতে পাও না, বলো?

🌺 সতী :- মা, ভালো খারাপ মিশিয়ে সংসার। আমাদেরকে মেনে নিয়ে চলতেই হবে। যার সাথেই থাকিস না কেন, সবটা ভালো হয় না। কিন্তু অত বড়ো শহরে একাকী... লোকে ভালো কথা বলে না মা! তোর বাবা এইসব ভেবেই তোকে যেতে দিতে চাননি। এইসব কথা ভেবেই বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন।

💐মীরা :- মা! তোমার কি মনে হয় না, আমি অনেক ভালো কিছু ডিজার্ভ করি? কখনো তোমার মনে হয় নি, আমার স্বপ্নটা স্বপ্ন? আমার চাওয়াটাও চাওয়া?
🌺 সতী :- তুই ভুল বুঝছিস মা! আমাদের সমাজে তোর স্বপ্নগুলোকে এত সহজে গ্রহণযগ্যতা পায় না মা... আমরা তোর ভালোর কথা ভেবেই তোকে...

💐মীরা :- মা! আমি কে? কী আমার অস্তিত্ব?
🌺 সতী :- বাবার কথাটাও একটু বুঝতে চেষ্টা কর। রাগ করে দূরে চলে গেলে কি সব সমস্যার সমাধান হবে?

💐 মীরা :- মা, আমি চলে এসেছিলাম বলেই আজ বাবা প্রতীকের মা'কে বলেছে, "জানেন দিদি, বিরাট নাম করেছে! খবরের কাগজে রিপোর্ট বেরিয়েছে...।"
🌺সতী :- তোর এখনো প্রতীকের সাথে যোগাযোগ আছে?

💐মীরা :- মা, সেদিনও আমি তাকে ভালবাসতাম, আজও বাসি। বরং এখন অনেক বেশি ভালোবাসি।
🌺 সতী :- তবে সেদিন বিয়ে না করে পালিয়ে গেলি যে!

💐মীরা :- মা, তুমি তো জানতে বলো আমি নাচ ছাড়া বাঁচতে পারবো না? জানতে কিনা বলো?
🌺 সতী :- হ্যাঁ, সে তো জানতাম।

💐মীরা :- প্রতীকও জানতো মা! কিন্তু ওর মা যখন আমার মুখের উপর বলে দিল, "বাড়ির বউটা পায়ে ঘুঙুর পড়ে নাচবে! এইসব ধিঙ্গিপনা আমার বাড়িতে চলবে না। ওসব ছাড়তে পারলে তবেই বিয়ে হবে, নাহলে নয়।" ঠিক তখনি আমি বেছে নিই আমার হৃদয়কে। ওকে আমি সেটা জানিয়েছিলাম। ও আমায় বলেছিল, "আমি কলকাতা তে চাকরি পেলে আবার আমার সাথে তোর দেখা হবে। অপেক্ষা করবি তো আমার জন্য?" তাই আমিও অপেক্ষা করেছি ওর জন্য।

🌺সতী :- একবারটি আমায় বলে গেলে কী ক্ষতি হত!
💐 মীরা :- মা, জানো আমি ভেবেছিলাম বাবা না করুক, তুমি অন্তত প্রতীকের মায়ের কথাগুলোর প্রতিবাদ করবে। কিন্তু তুমি কিংবা বাবা কিছুই বললে না। পরে বুঝতে পারলাম বাবাও চায় না আমি নাচ নিয়ে এগোই।

🌺সতী :- নাচ শেখা আর বিয়ের পর সেটাকে নিয়ে ভাবা আমাদের গৃহস্থ বাড়িতে মানায় না রে মা! ওরা ওদের বাড়ির বউকে পড়াশুনা করাতেই চান না, নাচ তো অনেক দূরের বিষয়।
💐মীরা :- জানি মা! তাই তো তোমার কাছে বলেছিলাম, "মা তুমি আমায় নাচ শিখতে দেবে তো?" কিন্তু তুমিও সেদিন আমায় মুখের উপর সাফ সাফ বলে দিলে, "বাবা যা বলেছেন তাই হবে।"

🌺সতী :- তুই ভুল বুঝছিস!
💐মীরা :- তাই কি? বাদ দাও... বাবাকে বলে দিও, আজ আর আমি গুমরে কাঁদি না। আজ আর টাকার অভাবে একবেলা খাবার খেয়ে কাটাই না। আজ আর লগ্নভ্রষ্টা বলে লোকে গালমন্দ করে না।

🌺সতী :- রাগ করে থাকিস না, বাড়ি ফিরে আয় মা।
💐 মীরা :- আচ্ছা মা, আমি যখন সব ছেড়ে চলে এসেছিলাম, কই তুমি তো তখন আমায় ফোন করোনি! কই তুমি তো খোঁজ করোনি আমি ভালো আছি না মন্দ আছি? আমি বেঁচে আছি নাকি মরে গেছি, সে খবর তুমি নাওনি মা। তবে আজ এতবার কেন বলছো আমায়? আজ কি আমার অনেক নামডাক বলে আজ তোমাদের আমার পরিচয় দিতে ভালো লাগে? কিন্তু মা, সেদিনও আমি একজন নাচের শিক্ষিকা ছিলাম, আজও তাই আছি। শুধু পার্থক্য একটাই। আজ নিউজপেপার আমার কথা বলে, সেদিন শুধু আমি নিজেই আমার কথা চিৎকার করে বলতাম।

💙🌺❤️

Anushri Das🎙 Sohini Chakraborty.
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
RJK Home Production 📻

16/08/2026

♦️Part :- 2205.
প্রাক্তন কখনো পূরণ হয় না...🌺( দ্বিতীয় পর্ব)

🌺মীরা :- তোমাকে অন্য নারির সাথে দেখলে আমার ভীষন হিংসে হয় কুনাল !
🍁কুনাল :- কেনো মীরা ?

🌺 মীরা :- কারন তুমি আমার প্রিয় !
🍁কুনাল :- শুধু এই কারণেই হিংসে হয় ?

🌺 মীরা :- না, আরো অনেক কারণ আছে !
🍁কুনাল :- সব কারণ গুলো তাহলে সংক্ষেপে বলো তো শুনি আমি !

🌺 মীরা :- তোমাকে হারানোর ভয় পাই, তোমার হাসিটা অন্য নারির সাথে ভাগ হোক, সেটা মেনে নিতে পারি না !
তোমার জীবনে অন্য কেউ আমার চেয়ে বেশি গুরুত্ব পূর্ণ হয়ে উঠুক, সেটাও মন চায় না !
🍁কুনাল :- আচ্ছা এই অভিমানী জ্বর কি শুধু আমায় পোড়ায় ?
তোমায় পোড়ায় না ?
কথা বলার তৃষ্ণায় শুধু কি আমার গলা শুকায় ? তোমার শুকায় না ?

🌺মীরা :- তুমি চেয়েছিলে আমি তোমাকে ভালোবাসি, আমি ভাসলাম !
তুমি চেয়েছিলে আমি তোমার জন্য কান্না করি, আমি কান্না ও করলাম !
তুমি চেয়েছিলে তোমাকে পাওয়ার জন্য নির্লজ্জ হয়ে যায়, আমি নির্লজ্জ হলাম !
তুমি চেয়েছো আমি তোমাকে তোমার কাছেই ভিক্ষা চাই, আমি ভিক্ষুক ও হলাম, কিন্তু দেখেছো এত কিছু করার পরেও আমি পারিনি তোমাকে আপন করে রাখতে !

🍁কুনাল :- আজ বিকেলে দেখা করবে ?
🌺 মীরা :- সারাদিন তো বৃষ্টি হচ্ছে !

🍁 কুনাল :- তাতে কী ? একটু না হয় আমার সঙ্গে ভিজবে !
🌺 মীরা :- তারপর যদি ঠান্ডা লেগে যায় !

🍁 কুনাল :- এক কাপ গরম চা খায়াবো !
🌺 মীরা :- আর যদি তাতেও না কমে ?

🍁কুনাল :- তাহলে তোমার সুস্থ হওয়া পর্যন্ত, যত্ন নেওয়ার দায়িত্ব টা আমার !
🌺 মীরা :- কাউকে ভালোবাসো ?

🍁কুনাল :- হ্যাঁ !
🌺 মীরা :- সে নি জানে ?

🍁 কুনাল :- হয়তো জানে, তবুও মাঝে মাঝে এমন ভাবে প্রশ্ন করে যেন কিছুই জানে না !
🌺 মীরা :- তাই নাকি ?

🍁কুনাল :- হুমম !

❤️🌺💙

Kunal chanda rjk 🎙 Sunanda Das Chakraborty.
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
Rjk Story



All copyrights reserved by Rjk Home Production.

Address

Kolkata
700008

Alerts

Be the first to know and let us send you an email when RJK Home Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to RJK Home Production:

Shortcuts

Share