23/08/2024
কী বাঙালি প্রোফাইলে বিরিয়ানি, পরোটার ভিডিও আসতে শুরু করেছেতো?
আসছে তো বিখ্যাত মডেলদের নৃত্য প্রদর্শনীর ভিডিও?
এরম পোস্ট ও পেয়েছেন নিশ্চয়ই " উফ্ হাঁফিয়ে উঠেছি এই কয়েকদিনে, এবার ফাঁসি দিয়ে কেস ক্লোজ কর "
যদি না পেয়ে থাকেন, খুব শিগগিরই পাবেন।
ভাগ্যিস মাতঙ্গীনি , প্রীতিলতা, ভগত সিং, বিনয়-বাদল-দীনেশ, গান্ধীজি নেতাজি, ক্ষুদিরামরা এই যুগে জন্মায়নি তাহলে আজও ব্রিটিশদের বুট্ চাটতে হত । যদিও এখন কনসা চাটা হয় না।
বলবেন কাজবাজ ছেড়ে সারাদিন প্রতিবাদ করব?
ঠিকইতো আপনারও পরিবার আছে, মাঝরাতে হুমকি কল্ আসতে পারে, কিংবা সটান বাড়ি এসে নল মাথায় ঠেকাতে পারে। তাই চুপ হয়ে যান।
যাইহোক এর পরের বার এরম হলে আবার বেরিয়েন। ৪-৫ দিনের প্রতিবাদ শো তে।
শুধু মনে রেখ তোমাদের যেমন ডাক্তার দিদির জন্য চোখ দিয়ে জল বেরিয়েছিল, ওই দিন মেয়েটার কিন্তু চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়েছিল।
ও হ্যাঁ পুজোর আর ৪৭ দিন বাকি, কত প্ল্যানিং বাকি, কেনাকাটাও তো শুরু করতে হবে। জামাকাপড়ের সাথে একটা স্বচ্ছ আয়নাও কিনে নেবেন🙏🏽
নমস্কার আমি একজন অমেরুদণ্ডী প্রাণী, রাষ্ট্র আমার মেরুদন্ড কিনে নিয়েছে🤡🙏🏽