24/09/2021
সদ্য তরুণ, কলেজের গন্ডি পেড়িয়েছি। একদিন লুকিয়ে ছাদের পাঁচিল ঘেষে সিগারেট ধরাতে যাবো, ঠিক তখন, পাশের ছাদ থেকে "আগুন হবে?" বলে ইতিউতি তাকালো। দেশলাই হাতে আপন মনে একটু গুনগুন করল "আহা তোমার সঙ্গে প্রাণের খেলা..."
একটুও বুঝিনি তারপর দু'বছর ধরে, আগুনের পরে আব্দার, জেদ, দাবি, সমস্ত প্রাণের খেলা জুড়ে ওই একজনই বসে থাকবে। কারুর সামনে হাতটুকু ধরতে পারিনি একদিনের জন্য। যতদিনে সাহস হলো রামধনু পতাকা বুকে জড়িয়ে, গোটা শহরকে সাক্ষী রেখে জড়িয়ে ধরে বলব "ভালবাসি!", ততদিনে ডাক্তার জানালেন, "স্টেজ ফোর"।
নবমী রাতে ওর দিদির ফোন এলো। যাইনি। কয়েকদিনের মধ্যেই সব ছেড়ে চলে এসেছিলাম।
কালকে হঠাৎ কি মনে হলো, চার বছর পরে, আবার শুনলাম গানটা। ওই যে, যেটা ভারী গলায় গুনগুন করে আগুন ধার চেয়েছিলো!
তারপর থেকেই কেমন যেন...
আচ্ছা, ও তো আমাকে ছেড়ে থাকেনি। আমি কি করে থাকব?
It was one afternoon, in the days when I was learning to navigate the adult world, right after college; I had secured myself a secluded terrace corner, about to enjoy my short escape into cigarette smoke. Just then, a rather hesitant voice came from the adjacent terrace : "Do you have a light?" The gaze strayed immediately. My matchsticks in hand, the voice hummed the familer notes of Tagore for a short while.
My naive self never quite comprehended how a moment from an afternoon stretched itself into two years. The simplicity of asking to share 'a light' morphed into wishes, desires, and demands galore. The essense of the person rooted itself into my intricate crevasses.
I could not bring myself to reach out, to hold their hand, not even the faintest graze, lest people notice. No sooner than I had finally gathered enough courage to make my rainbow hued confession, in the safety of a parade , so that this city becomes my alibi; the doctor informed, "It is already stage four."
Their sister had called on the eve of Dashami, I couldn't divulge. I took my secret and left everything behind. It took me only a few days.
Perhaps from a bout of nonchalance, I heard the familiar notes again, four years later. That song which harbours within it, the echo of a low voice asking for a cigerette light.
The melody seems to have tricked me somehow now...
They never lived without me, I wonder how I will live sans them.