Prachyo Theatre

Call Directions Website Contact the establishment

Prachyo Theatre Prachyo is a cultural organisation based out of Kolkata, India, which has been working for the last 18 years.

|| শহিদশিখর ||আমি এই শতাব্দীর শেষ প্রান্ত থেকে কথা বলিআমি এই শালপ্রাংশু মধ্যরাত্রি থেকে কথা বলিআমার মায়ের রক্ত হাতে নিয়ে...
24/09/2026

|| শহিদশিখর ||

আমি এই শতাব্দীর শেষ প্রান্ত থেকে কথা বলি
আমি এই শালপ্রাংশু মধ্যরাত্রি থেকে কথা বলি
আমার মায়ের রক্ত হাতে নিয়ে আমি কথা বলি
হোলি খেলেছিল যারা আমার মেয়ের রক্ত নিয়ে
আগুন জ্বালিয়ে যারা শবের উপরে নেচেছিল
এই শেষ অন্ধকারে তাদের সবার কথা বলি
আর যারা চুপ ছিল যারা কিছু দেখেও দেখেনি
একাকার মনে যারা অনায়াসে ছিল অন্যমনে
দলের ভিতরে যারা দলবৃত্তে অন্ধ হয়ে ছিল
অথবা মৃতই ছিল – সেইসব প্রাক্তন হৃদয়ে
একমুঠো ছাই ছুঁড়ে পিছনে না চেয়ে ফিরে এসে
নক্ষত্রের ক্ষত বুকে রক্ষাবাহিনীর ব্যূহমুখে
এই শতাব্দীর শেষ ভূমিহারদের কথা বলি
বলি যে জাতক বীজে মাটির কেশর মেখে মেখে
এক মরণের থেকে আরেক মরণে যেতে যেতে
আমার আমির থেকে জেগে ওঠে আরো আরো আমি
আমিই শতাব্দী আমি আদিঅন্তহারা মহাদেশ
আমি এই শতাব্দীর শহিদশিখর থেকে বলি
মৃত্যুর ভিতরে আজ কোথাও মৃত্যুর নেই লেশ
দেখ এই মৃত্যুর মধ্যে কোথাও মৃত্যুর নেই লেশ।

— শঙ্খ ঘোষ

|| বসন্তের বজ্রনির্ঘোষ ||
স্বপ্ন দেখার মহড়া

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)
সন্ধে ৬:৩০
ঐকতান, নৈহাটি

টিকিটের জন্য : 9830512584 / 8777456701 / 9831121990

আসন সংরক্ষণ করার জন্য 'প্রাচ্য'র সাথেও যোগাযোগ করতে পারেন— 6291681272 / 9836852569

|| ভারতবর্ষ, তুমি বড় প্রিয় নাম ||ভারতবর্ষ তুমি বড় প্রিয় নামকমল আঁখির মতোললাটে লিখেছি আমি।বৈশাখে কোনো কোনো দ্বিপ্রহরনিশীথ...
22/09/2026

|| ভারতবর্ষ, তুমি বড় প্রিয় নাম ||

ভারতবর্ষ তুমি বড় প্রিয় নাম
কমল আঁখির মতো
ললাটে লিখেছি আমি।

বৈশাখে কোনো কোনো দ্বিপ্রহর
নিশীথের মতো মনে হয় এত চুপ,
এই দেশে জেগে থাকে

ভারতবর্ষ তুমি বড় প্রিয় নাম
তোমার দু'চোখে মরুভূমি জেগে থাকে
কেউ নেই খাঁ খাঁ চারিধার
অগ্নিসংকাশ চোখ সারাদিন মরুতীর ধরে রাখে।

তবু কি কোথাও তৃণ শাল্মলী লতা
হরিৎ পাহাড় ছিল
মানুষের মন—

দ্বিপ্রহর নিশীথের মতো মনে হয় এত চুপ
অবিদিত রয়ে গেল বাসভূমি
জানি না কোথায় উপলেতে
নদীর শব্দরা জেগে আছে!

— সৌমিত্র চট্টোপাধ্যায়

|| বসন্তের বজ্রনির্ঘোষ ||
স্বপ্ন দেখার মহড়া

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)
সন্ধে ৬:৩০
ঐকতান, নৈহাটি

টিকিটের জন্য : 9830512584 / 8777456701 / 9831121990

আসন সংরক্ষণ করার জন্য 'প্রাচ্য'র সাথেও যোগাযোগ করতে পারেন— 6291681272 / 9836852569

|| আজীবন, সমস্ত জীবন ||কিছু কিছু স্বপ্ন আছে,       যা সারাজীবন সঙ্গে থাকে।কিছু কিছু ভালোবাসা আছে        যা রক্তের সঙ্গে,...
20/09/2026

|| আজীবন, সমস্ত জীবন ||

কিছু কিছু স্বপ্ন আছে,
যা সারাজীবন সঙ্গে থাকে।
কিছু কিছু ভালোবাসা আছে
যা রক্তের সঙ্গে, চোখের জলের সঙ্গে
মিশে থাকে।
আজীবন, সমস্ত জীবন।

কিছু কিছু সামান্য সঞ্চয়
লেবুর পাতা ছিঁড়ে পুরনো দিনের গন্ধ
নদীর ঢেউয়ে ডুবতে ডুবতে ভেসে যাওয়া চাঁদ

কিছু কিছু পুরনো স্বপ্ন
কিছু কিছু ভালোবাসা
আজীবন, সমস্ত জীবন।

— তারাপদ রায়

|| বসন্তের বজ্রনির্ঘোষ ||
স্বপ্ন দেখার মহড়া

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)
সন্ধে ৬:৩০
ঐকতান, নৈহাটি

টিকিটের জন্য : 9830512584 / 8777456701 / 9831121990

আসন সংরক্ষণ করার জন্য 'প্রাচ্য'র সাথেও যোগাযোগ করতে পারেন— 6291681272 / 9836852569

'যে লোক যে-কালে জন্মগ্রহণ করে সে-কালের প্রতি তাহার যদি হৃদয়ের অনুরাগ না থাকে তবে সে-কালের উপযোগী কাজ সে ভাল করিয়া করিতে ...
18/09/2026

'যে লোক যে-কালে জন্মগ্রহণ করে সে-কালের প্রতি তাহার যদি হৃদয়ের অনুরাগ না থাকে তবে সে-কালের উপযোগী কাজ সে ভাল করিয়া করিতে পারে না। যদি সে মনে করে, যে-কাল গেছে তাহাই ভাল, আর আমাদের কাল অতি হেয়, তবে তাহার কাজ করিবার বল চলিয়া যায়, ভূত কালের দিকে শিয়র করিয়া সে কেবল স্বপ্ন দেখে ও দীর্ঘনিশ্বাস ফেলে এবং ভূত-ত্ব প্রাপ্ত হওয়াই সে একমাত্র বাঞ্ছনীয় মনে করে। স্ব-দেশ যেমন একটা আছে, স্ব-কালও তেমনি একটা আছে। স্বদেশকে ভাল না বাসিলে যেমন স্বদেশের কাজ করা যায় না, তেমনি স্ব-কালকেও ভাল না বাসিলে স্ব-কালের কাজও করা যায় না। যদি ক্রমাগতই স্বদেশের নিন্দা করিতে থাক, স্বদেশের কোনো গুণই দেখিতে না পাও, তবে স্বদেশের উপযোগী কাজ তোমার দ্বারা ভালরূপে সম্পন্ন হইতে পারে না। কেবলমাত্র কর্তব্য বিবেচনা করিয়া তুমি স্বদেশের উপকার করিতে চেষ্টা করিতে পার, কিন্তু সে-চেষ্টা সফল হয় না। তোমার হৃদয়হীন কাজগুলো বিদেশী বীজের মত স্বদেশের জমিতে ভাল করিয়া অঙ্কুরিত হইতে পারে না।
তেমনি স্ব-কালের যে কেবল দোষই দেখে কোনো গুণ দেখিতে পায় না, সে চেষ্টা করিলেও স্ব-কালের কাজ ভাল করিয়া করিতে পারে না।... '

— বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

|| তাহাদের কথা... ||

আগামী ১৮ অক্টোবর ২০২৬
(রবিবার)
সন্ধে ৭:০০
একাডেমি

▪️টিকিটের জন্য :

ফোন বুকিং - 6291681272 / 9836852569

অনলাইন বুকিং - https://www.thirdbell.in/events/tahader-kotha/

▪️ছাত্রছাত্রীদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা।
এ বিষয়ে জানতে শুধুমাত্র সমইতাকে কল করুন এই নম্বরে— 6291681272।

'আজ এই দুর্ভাগা রাজ্যে সত্য বলিবার জো নাই, সত্য লিখিবার পথ নাই– তাহা সিডিশান। অথচ দেখিতে পাই, বড়লাট হইতে শুরু করিয়া কনস্...
16/09/2026

'আজ এই দুর্ভাগা রাজ্যে সত্য বলিবার জো নাই, সত্য লিখিবার পথ নাই– তাহা সিডিশান। অথচ দেখিতে পাই, বড়লাট হইতে শুরু করিয়া কনস্টেবল পর্যন্ত সবাই বলিতেছে– সত্যকে তাহারা বাধা দেন না, ন্যায়-সঙ্গত সমালোচনা– এমনকি, তীব্র ও কটু হইলেও নিষেধ করেন না। তবে বক্তৃতা বা লেখা এমন হওয়া চাই, যাহাতে গভর্ণমেন্টের বিরুদ্ধে লোকের ক্ষোভ না জন্মায়, ক্রোধের উদয় না হয়। চিত্তের কোন প্রকার চাঞ্চল্যের লক্ষণ না দেখা দেয়– এমনি। অর্থাৎ, অত্যাচার-অবিচারের কাহিনী এমন করিয়া বলা চাই, যাহাতে প্রজাপুঞ্জের চিত্ত আনন্দে আপ্লুত হইয়া উঠে, অন্যায়ের বর্ণনায় প্রেমে বিগলিত হইয়া পড়ে এবং দেশের দুঃখ দৈন্যের ঘটনা পড়িয়া দেহ-মন যেন তাহাদের একেবারে স্নিগ্ধ হইয়া যায়! ঠিক এমনটি না ঘটিলেই তাহা রাজবিদ্রোহ।'...

— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ('সত্য ও মিথ্যা' প্রবন্ধ)

|| বসন্তের বজ্রনির্ঘোষ ||
স্বপ্ন দেখার মহড়া

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)
সন্ধে ৬:৩০
ঐকতান, নৈহাটি

টিকিটের জন্য : 9830512584 / 8777456701 / 9831121990

আসন সংরক্ষণ করার জন্য 'প্রাচ্য'র সাথেও যোগাযোগ করতে পারেন— 6291681272 / 9836852569

|| মানুষ ||তুমি সেই জ্বলে-ওঠা গাছগাছে গাছে এখনও আগুন।পাতা ভেঙে পাখি জন্মায় গাছে গাছে ডিমের প্রহর।জানি না রাস্তা কোনদিকে—...
14/09/2026

|| মানুষ ||

তুমি সেই জ্বলে-ওঠা গাছ

গাছে গাছে এখনও আগুন।

পাতা ভেঙে পাখি জন্মায়

গাছে গাছে ডিমের প্রহর।

জানি না রাস্তা কোনদিকে—

শত শত আঁকাবাঁকা ঢেউ

কোনদিকে জেগেছে মানুষ

লাঠিসোঁটা বাড়ি ছুঁয়ে আছে।

— শ্যামলকান্তি দাশ

|| বসন্তের বজ্রনির্ঘোষ ||
স্বপ্ন দেখার মহড়া

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)
সন্ধে ৬:৩০
ঐকতান, নৈহাটি

টিকিটের জন্য : 9830512584 / 8777456701 / 9831121990

আসন সংরক্ষণ করার জন্য 'প্রাচ্য'র সাথেও যোগাযোগ করতে পারেন— 6291681272 / 9836852569

|| কার্টেন কল ||আজ, খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটি আয়োজিত 'নাট্যোৎসব ২০২৬'-এ, খড়দহ রবীন্দ্রভবনে 'দায় আমাদেরও!' নাটকের ৪৩তম অ...
12/09/2026

|| কার্টেন কল ||

আজ, খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটি আয়োজিত 'নাট্যোৎসব ২০২৬'-এ, খড়দহ রবীন্দ্রভবনে 'দায় আমাদেরও!' নাটকের ৪৩তম অভিনয় শেষে।

'মৌলবাদ' দেশ কাল সময় কিচ্ছু দেখে না। সে শুধু তার সমস্ত শক্তি নিয়ে সভ্যতাকে গিলে খেতে চায়। এপার হোক বা ওপার বাংলা— মৌলবাদ...
12/09/2026

'মৌলবাদ' দেশ কাল সময় কিচ্ছু দেখে না। সে শুধু তার সমস্ত শক্তি নিয়ে সভ্যতাকে গিলে খেতে চায়। এপার হোক বা ওপার বাংলা— মৌলবাদের রূপ সর্বত্র একইরকম নৃশংস।
আমরা দেখি, ওপারের চট্টগ্রামে, সংখ্যালঘু মানুষ হওয়ার কারণে আইনি জটিলতা দিয়ে একজনকে বঞ্চিত করা হল তার মৃত্যু পথগামী মাকে শেষ দেখার অধিকার থেকেও। মায়ের মৃত্যুর আগে কোনমতেই অনুমতি দেওয়া হল না বিচারাধীন বন্দি চিন্ময়কৃষ্ণ দাসকে, মাকে শেষবার দেখার জন্য। তারপর তাকে প্যারোলে মুক্তি দেওয়া হল, মায়ের মৃত্যুর পরে, মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য। অমানবিকতার চূড়ান্ত দলিল আর কী-ই বা হতে পারে।
আবার, এপারে, এই কয়েকদিন আগের ঘটনা– সিজেপির হয়ে দিল্লির বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বলে বাঁকুড়ার এক সংখ্যালঘু পরিবারের উপরে হানা দেয় বিরোধী পক্ষের গুন্ডারা। ছেলে শেখ আব্দুল হাফিজকে বাড়িতে না পেয়ে পিটিয়ে খুন করে তার বাবাকে।
এভাবেই 'মৌলবাদ' জোট পাকায়। শক্তিশালী হয়। আর তারপর ঝাঁপিয়ে পড়ে মানবতার উপরে। কিন্তু এবার সময় এসেছে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার।

তমসাচ্ছন্ন এ সময়ে, বারবার মনে পড়ে যায় বহু বছর আগে লেখা, ব্রেশ্‌টের এক চিরন্তন কবিতা—

'সত্য বটে বাস করছি এক অন্ধকার যুগে।
অকপট কথা আজ অদ্ভুত শোনায়।
আজ সুখী তৃপ্ত মুখের অর্থ নির্মম হৃদয়।
আজ যে হাসতে পারে
সে বোধ হয় শোনেনি এখনও
সেই সব ভীষণ সংবাদ।.....'

|| দায় আমাদেরও! ||

আজ
১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)
সন্ধে ৬:৩০
রবীন্দ্রভবন, খড়দহ

▪️খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটি আয়োজিত 'নাট্যোৎসব ২০২৬'

একটা পাঁকের মধ্যে আমরা তলিয়ে যাচ্ছি ক্রমশ।শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার কোন উন্নতিসাধন এই সরকারের অভিপ্রায় নয়। রাজ্যের মাথ...
10/09/2026

একটা পাঁকের মধ্যে আমরা তলিয়ে যাচ্ছি ক্রমশ।
শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার কোন উন্নতিসাধন এই সরকারের অভিপ্রায় নয়। রাজ্যের মাথা এখন গীতা পাঠ হনুমান চালিসা আর ভণ্ড বাবাদের পাত পেড়ে খাওয়াতে ব্যস্ত ভীষণ। এরই মাঝে জলপাইগুড়িতে ঘটে গেল এক ঘৃণ্য কান্ড। ক্লাস টেনের ছাত্রদের হাতে প্রহৃত হলেন স্কুলের প্রধানশিক্ষক। মনুষ্যত্বহীন ভয়াবহ আগামীর একখানা ক্ষুদ্র নিদর্শন এই ঘটনা।
এই গতকালের দৃশ্য— রাস্তা যান-চলাচল সব বন্ধ করে গেরুয়া পতাকা হাতে চলছে অর্ধনগ্ন নাগা সন্ন্যাসীদের দল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে করছে তান্ডব... যেন শিক্ষাকেই চোখ রাঙাচ্ছে ভণ্ডামি!
এমনকি ন্যায়-নীতি-বোধহীন সরকারি পুলিশ গতকাল কিছুতেই সোজাপথে যেতে দিল না মরণাপন্ন রোগীর অ্যাম্বুলেন্সকেও। কারণ, ওই রাস্তায় তখন গেরুয়া-ঝড় উঠবে!
কলকাতার বুকে যখন এইরকম হচ্ছে, তখন সুন্দরবনে আরেক মর্মান্তিক পরিস্থিতি। আজিত মোল্লা বাঘের কামড়ে আহত হয়ে এসএসকেএম-এ ভর্তি হন। আজিতের মস্তিষ্কের মৃত্যু ঘটে। চিকিৎসকদের পরামর্শে আজিতের দুটি কিডনি ও দুই চোখের কর্নিয়া দানে সম্মত হন তার স্ত্রী তসলিমা। আজিতের দৃষ্টান্ত রেখে আরও অনেককে অঙ্গদানে রাজি করানোর সুযোগ ছিল। এমন প্রত্যন্ত গ্রামের এক পরিবারের অঙ্গদানের সিদ্ধান্ত নজির হয়ে থাকতে পারত। সুন্দরবন থেকে প্রথম অঙ্গদাতা হিসাবে নথিভুক্ত হতে পারত আজিত মোল্লার নাম। কিন্তু তা আর ঘটল না। অঙ্গ সংগ্রহের প্রক্রিয়া শুরু হতে ১২ ঘণ্টা সময় লেগে গেল। অঙ্গদান প্রক্রিয়া সফল হল না। এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের কাছে দেরির কারণ জানতে চাওয়া হলে তিনি কোনও জবাব দেননি।
স্বাস্থ্য বিভাগের এই গাফিলতি আমাদের অবাক করে।

মানুষের জীবন শিক্ষা স্বাস্থ্য নিয়ে যে খেলা শুরু হয়েছে, তার বিরুদ্ধেই আমাদের শিল্প, আমাদের নাটক, আমাদের বেঁচে থাকা।

|| বসন্তের বজ্রনির্ঘোষ ||
স্বপ্ন দেখার মহড়া

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)
সন্ধে ৬:৩০
ঐকতান, নৈহাটি

টিকিটের জন্য : 9830512584 / 8777456701 / 9831121990

আসন সংরক্ষণ করার জন্য 'প্রাচ্য'র সাথেও যোগাযোগ করতে পারেন— 6291681272 / 9836852569

মানুষের ব্যক্তিস্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা নতুন সরকারের সবচেয়ে প্রিয় কাজ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক সেভাবেই পূর্ব-পরিকল্পনা...
08/09/2026

মানুষের ব্যক্তিস্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা নতুন সরকারের সবচেয়ে প্রিয় কাজ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক সেভাবেই পূর্ব-পরিকল্পনা অনুসারে মানুষকে আক্রমণ করছে অন্ধভক্তরা। ঘটাচ্ছে বিদ্বজ্জনের সম্মানহানি। গণতন্ত্রকে হাসতে হাসতে খুন করে রাষ্ট্র মানুষের উপরে রোজ নতুন নতুন ফতোয়া জারি করছে।
বেঁচে থাকা, খাদ্যাভ্যাস সব রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। আর ঠিক সেই কারণেই দিনের পর দিন মানুষের 'ব্রেন ওয়াশ' করে চলেছে সুচতুরভাবে।
একজন মানুষ কী খাবে, সেটা কি ঠিক করে দেবে ধর্ম? ধর্মের নামে আর কতদিন মানুষের উপরে এই কোপ চালাবে ফ্যাসিস্টরা?
'ধর্ম মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছিল, কিন্তু ভণ্ডরা একে শিকল হিসেবে ব্যবহার করছে। এই শিকল ভাঙাই হলো প্রকৃত ধার্মিকের কাজ।'
ফ্যাসিবাদের বিরুদ্ধেই বারবার মঞ্চে দাঁড়িয়েছি আমরা। আমাদের প্রযোজনাগুলির মধ্যে 'দায় আমাদেরও!' নাটকটি তেমনই এক ফ্যাসি-বিরোধী নাটক, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হয় নুরেমবার্গ ট্রায়াল। কাঠগড়ায় দাঁড়ান বিচারপতিরা। বিচার চলে তাঁদের। নাৎসি বাহিনী হিটলার-মুসোলিনির নেতৃত্বে এক অন্ধ শাসনবিধি ছড়াতে চেয়েছিল সারা বিশ্বে। তারই বিচারকার্য ছিল এই নুরেমবার্গ ট্রায়াল। সেই বিচারালয়ে মুখ্য বিচারপতির ভূমিকায় অভিনয় করেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।

আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার), খড়দহ রবীন্দ্রভবনে সন্ধে ৬:৩০-এ, আবারও ফ্যাসিজমের বিরুদ্ধে মঞ্চে দাঁড়াবেন, সোচ্চার হবেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।

মানুষের অধিকারের লড়াইয়ে এত সহজে মানুষ পিছিয়ে যাবে না। অন্ধ আনুগত্যের বিরোধিতা চলছে, চলবে।

Address

35/R, Dhaka Kali Bari, Prince Anwar Shah Rd, Lake Gardens
Kolkata
700033

Alerts

Be the first to know and let us send you an email when Prachyo Theatre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Prachyo Theatre:

Shortcuts

Share