Tollygunge Theatre Wings

Tollygunge Theatre Wings We strongly believe that theatre is not just a mere art form but a pathway to create, connect and exp

We strongly believe that theatre is not just a mere art form but a pathway to create, connect and express.

Big shout out to my newest top fans! 💎 Sanjib Mukhopadhyay, Sudhakar Dasgupta, Shampa Das, Suman MukhopadhyayDrop a comm...
28/03/2026

Big shout out to my newest top fans! 💎 Sanjib Mukhopadhyay, Sudhakar Dasgupta, Shampa Das, Suman Mukhopadhyay

Drop a comment to welcome them to our community,

27/03/2026

বর্তমান সময়ের বিশিষ্ট নাট্যকার, নাট্যব্যক্তিত্ব শ্রী তীর্থঙ্কর চন্দ্র মহাশয়ের টালিগঞ্জ থিয়েটার উইংসের সাম্প্রতিক প্রযোজনা 'ত্রিংশ শতাব্দী' সম্পর্কে মূল্যবান মতামত :-

#থিয়েটার

23/03/2026

20 মার্চ, 2026 শিশির মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ নাট্য একাডেমীর অর্থানুকূল্যে প্রযোজিত 'ত্রিংশ শতাব্দী' নাট্যানুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, নির্দেশক এবং নাট্য সমালোচক শ্রী শেখর সমাদ্দার মহাশয়। তাঁর মূল্যবান অভিমত ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আপনাদের কাছে পেশ করছি।

'যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ', একের পর এক দেশ যুদ্ধবিধ্বস্ত দেশের তালিকায় নাম লেখাতে বাধ্য হচ্ছে। ক্ষমতাবান রাষ্ট্রনায়কদের আস্ফালন...
06/03/2026

'যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ', একের পর এক দেশ যুদ্ধবিধ্বস্ত দেশের তালিকায় নাম লেখাতে বাধ্য হচ্ছে। ক্ষমতাবান রাষ্ট্রনায়কদের আস্ফালন নিরুপায় হয়ে দেখা ছাড়া আর কিই বা আছে? কিন্তু আশ্চর্য্যের ব্যাপার এই যে, আমরা যারা আপাতত নিরাপদে আছি, তাদের মধ্যে অধিকাংশই নির্বিকার, কেউ কেউ তো আবার 'সৃষ্টি-স্থিতি-লয়' জীবনের অমোঘ সত্য , এই দর্শন তত্ত্বে বিশ্বাসী। সবাই অবশ্য একইরকম নয়। মেজর ইথারলী ভুলতে পারেননি হিরোশিমার শিশুদের আর্তনাদ, শরৎ আগামী শতাব্দীতে মানবসভ্যতার ভবিষ্যৎ ভেবে অস্থির হয়ে উঠেছে। আমরা কি করবো, কি ভাববো, সেটা ঠিক করার আগে আসুন , শরৎ চৌধুরী, মেজর ইথারলী, ডঃ আরাতা ওসাদা, এমন অনেক মানুষের কথা আরও একবার মন দিয়ে শুনি।

টালিগঞ্জ থিয়েটার উইংস প্রযোজিত 'ত্রিংশ শতাব্দী' র আগামী মঞ্চায়ন ২০ মার্চ, শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটায় শিশির মঞ্চে।

থিয়েটারপ্রেমী দর্শকদের আন্তরিক আমন্ত্রণ :-
যোগাযোগ নং:-
9433051945
9163334675

28/02/2026

২০ মার্চ, ২০২৬ ,শুক্রবার
শিশির মঞ্চ
সন্ধ্যে সাড়ে ছটা
টালিগঞ্জ থিয়েটার উইংসের প্রযোজনা - 'ত্রিংশ শতাব্দী'
থিয়েটারপ্রেমী দর্শকদের আন্তরিক আমন্ত্রণ :-
যোগাযোগ নং:-
9433051945
9163334675

#থিয়েটার

27/02/2026

দলের সাম্প্রতিক প্রযোজনা দেখে জনৈক দর্শক মহাশয়ের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি:-

#থিয়েটার

26/02/2026

22 ফেব্রুয়ারি, '26 রোববার সন্ধ্যেয় হালিসহর ইউনিটি মালঞ্চর বিনোদিনী মঞ্চে টালিগঞ্জ থিয়েটার উইংসের সাম্প্রতিক প্রযোজনা 'ত্রিংশ শতাব্দী' দেখে জনৈক দর্শক মহাশয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আপনাদের কাছে পেশ করছি। হালিসহর ইউনিটি মালঞ্চে'র সব সদস্য ও নাট্যানুরাগী দর্শকদের আমাদের সঙ্গে থাকার জন্যে দলের পক্ষ থেকে আবার ও জানাই আন্তরিক ধন্যবাদ।

#থিয়েটার

টালিগঞ্জ থিয়েটার উইংসের সাম্প্রতিক প্রযোজনা 'ত্রিংশ শতাব্দী' 22 ফেব্রুয়ারি, '26 রোববার  সন্ধ্যেয় হালিসহর ইউনিটি মালঞ্চ...
23/02/2026

টালিগঞ্জ থিয়েটার উইংসের সাম্প্রতিক প্রযোজনা 'ত্রিংশ শতাব্দী' 22 ফেব্রুয়ারি, '26 রোববার সন্ধ্যেয় হালিসহর ইউনিটি মালঞ্চর বিনোদিনী মঞ্চে দর্শকদের মুগ্ধ করেছে। আমাদের দলের ফেসবুক পেজের পাঠকদের উদ্দেশ্যে সেদিনের কিছু সুন্দর মুহূর্ত ছবির মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করলাম। হালিসহর ইউনিটি মালঞ্চে'র সব সদস্য ও নাট্যানুরাগী দর্শকদের আমাদের দলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।

#থিয়েটার

20/02/2026

কথায় আছে- আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, আদৌ নিই কি? শিক্ষা নেওয়াটা অবশ্যই উচিৎ। সভ্যতার আদি থেকেই যুদ্ধ জারি রয়েছে, ফলাফল কি কল্যাণকর? কুরুক্ষেত্র যুদ্ধের শেষে মহাভারতের বর্ণনায় যে মর্মন্তুদ চিত্র ফুটে ওঠে সে কি কোনও মঙ্গলের বার্তা দেয়? আর বর্তমানে সভ্যতার হাতে ভয়ংকর সব মারণাস্ত্র। তাই এইসব যুদ্ধ যুদ্ধ খেলায় যেকোনো অপরিণামদর্শী সিদ্ধান্ত মুহূর্তে শেষ করে দিতে সভ্যতাকে।
যুদ্ধপিপাসু মানবসভ্যতা 'ত্রিংশ শতাব্দী'র মুখ দেখবে কিনা সে ভাবনায় শরৎ যে উন্মাদ হয়ে গেল, সেই আকুলতা সাধনকে স্পর্শ করলেও উন্মাদ করেনি, আমরাও হবোনা। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখবো না, শরৎ আমাদের কি পথ নির্দেশ করছে!

থিয়েটারপ্রেমী দর্শকদের আন্তরিক আমন্ত্রণ :-

22 ফেব্রুয়ারি, '26 রোববার সন্ধ্যে 6 টায় হালিশহর ইউনিটি মালঞ্চর বিনোদিনী মঞ্চে প্রযোজিত হবে - টালিগঞ্জ থিয়েটার উইংসের সাম্প্রতিক প্রযোজনা 'ত্রিংশ শতাব্দী' ( বাদল সরকার )।

প্রবেশ পত্রের জন্যে হালিশহর সন্নিহিত এলাকার নাট্য প্রেমীদের 'হালিশহর ইউনিটি মালঞ্চের' সঙ্গে যোগাযোগ করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি।
যোগাযোগ নং:-
9433051945
9163334675

#থিয়েটার

18 ফেব্রুয়ারি, 2017 - কলকাতার বুকে অসংখ্য থিয়েটার দল থাকা সত্ত্বেও আনুষ্ঠানিক ভাবে জন্ম নিয়েছিল আরেকটি নতুন থিয়েটার দল '...
18/02/2026

18 ফেব্রুয়ারি, 2017 - কলকাতার বুকে অসংখ্য থিয়েটার দল থাকা সত্ত্বেও আনুষ্ঠানিক ভাবে জন্ম নিয়েছিল আরেকটি নতুন থিয়েটার দল 'টালিগঞ্জ থিয়েটার উইংস' । দলের পরিচালক শ্রী প্রদীপ চক্রবর্তী মহাশয়ের লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে গড়ে তোলা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ আমাদের নয় পেরিয়ে দশে পা। খ্যাতনামা নাট্যকার শ্রী মোহিত চট্টোপাধ্যাযের নাটক 'ইন্টারভিউ', 'ষোলো পাতা ', 'বাঘবন্দী' প্রথম ও দ্বিতীয় পর্বর একাধিক সফল মঞ্চায়নের পর 30 মার্চ,2024 থেকে ধারাবাহিক ভাবে প্রযোজিত হয়ে চলেছে বিখ্যাত নাট্যকার শ্রী বাদল সরকার রচিত 'ত্রিংশ শতাব্দী'। সেসব প্রযোজনা কতটা সফল, সে বিচারের ভার দর্শকদের হাতে। তবে দল যে তার লক্ষ্যের পথে ধীরে ধীরে এগিয়ে চলছে তার প্রমাণ কলাকুশলীদের পঁচাত্তর শতাংশর হাতেখড়ি এই দলেই। প্রবীণ প্রজন্মের প্রদর্শিত পথে নবীনের স্বপ্নপূরণ- এটাই আমাদের দলের মন্ত্র।
দলের প্রেসিডেন্ট ডক্টর সঞ্জীব মুখার্জীর সর্বাঙ্গীন সহায়তা আমাদের পাথেয়। দলের অগণিত শুভানুধ্যায়ীদের সহযোগিতা আমাদের চলার পথ সুগম করে তুলেছে। এই কয়েক বছরে সময়ে সময়ে বিভিন্ন নাট্যানুরাগী মানুষজন সংগঠক,কর্মী, অভিনেতা হিসেবে আমাদের সঙ্গে পথ চলেছেন, দলের ফেসবুক পেজের অসংখ্য পাঠক, দর্শক আমাদের সঙ্গে আছেন, নাট্যপ্রেমী দর্শকরা তো রয়েইছেন। সবাইকে আমাদের দলের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

থিয়েটারপ্রেমী দর্শকদের আন্তরিক আমন্ত্রণ :-

22 ফেব্রুয়ারি, '26 রোববার সন্ধ্যে 6 টায় হালিশহর ইউনিটি মালঞ্চর বিনোদিনী মঞ্চে প্রযোজিত হবে - টালিগঞ্জ থিয়েটার উইংসের সাম্প্রতিক প্রযোজনা 'ত্রিংশ শতাব্দী' ( বাদল সরকার )।
প্রবেশ পত্রের জন্যে হালিশহর সন্নিহিত এলাকার নাট্য প্রেমীদের 'হালিশহর ইউনিটি মালঞ্চের' সঙ্গে যোগাযোগ করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি।
যোগাযোগ নং:-
9433051945
9163334675

#থিয়েটার

'টালিগঞ্জ থিয়েটার উইংস' - তোমায় জন্মদিনের বিশেষ শুভেচ্ছা

Address

38U, Sultan Alam Road
Kolkata
700033

Telephone

+918583073272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tollygunge Theatre Wings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Tollygunge Theatre Wings:

Share