Kaahon

Kaahon Kaahon is a platform for the artists and the creative minds to drum up their passion.
(1)

দেখুন শর্ট ফিল্ম ‘বিন্দু বিসর্গ’ 👉 https://youtu.be/irLoRQGPhKE ‘বিন্দু বিসর্গ’ পুরোপুরি একটি ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম।...
08/03/2026

দেখুন শর্ট ফিল্ম ‘বিন্দু বিসর্গ’ 👉 https://youtu.be/irLoRQGPhKE
‘বিন্দু বিসর্গ’ পুরোপুরি একটি ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম।

কিংশুক তার চাকরির জীবনকে ভালোবাসে।
চাকরির নিশ্চয়তার মধ্যেই সে খুঁজে পায় জীবনের স্থিরতা, স্বস্তি আর অর্থ।
কিন্তু তার বাবা বিশ্বাস করেন জীবনে সত্যিই “বড়” হতে হলে শুধু চাকরি করে নয়, আরও বড় কিছু করতে হয়।
এই জায়গাতেই শুরু হয় দ্বন্দ্ব।
আমাদের পরিচিত মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছবিতে যেখানে বাবা-মায়েরা ছেলেমেয়েদের চাকরির নিরাপত্তার দিকেই ঠেলে থাকেন সেখানে এই গল্পে দেখা যায় একেবারে উল্টো ছবি।
এক শহুরে বাবা আর ছেলের মধ্যে শুরু হয় টানাপোড়েন — নিরাপত্তা বনাম স্বপ্ন, স্থিরতা বনাম ঝুঁকি।
শেষ পর্যন্ত সেই টানাপোড়েন কোথায় গিয়ে পৌঁছোয়?

#বিন্দু_বিসর্গ

🎬 প্রকাশ পেল শর্ট ফিল্ম — ‘বিন্দু বিসর্গ’ (Bindu Bisorgo)জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন, সাফল্য আর ব্যক্ত...
28/02/2026

🎬 প্রকাশ পেল শর্ট ফিল্ম — ‘বিন্দু বিসর্গ’ (Bindu Bisorgo)
জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন, সাফল্য আর ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন—
সব মিলিয়ে এই শর্ট ফিল্ম এক স্বাধীন চিন্তার ফসল।
মানুষের ভেতরের ছোট ছোট “বিন্দু” কখন যে জীবনের বড় “বিসর্গ” হয়ে ওঠে — সেই গল্পই বলে এই ছবি।
চিত্রনাট্য ও পরিচালনা: শুভ্র রায়
দেখুন এখনই Kaahon YouTube চ্যানেলে👉 https://youtu.be/irLoRQGPhKE

আপনার মতামত জানাতে ভুলবেন না।
শেয়ার করুন, পাশে থাকুন বাংলা স্বাধীন চলচ্চিত্রের।

#বিন্দুবিসর্গ

পোস্টার — ‘বিন্দু বিসর্গ’ | Bindu Bisorgo । Short Film কখনও কখনও সবচেয়ে বড় যুদ্ধটা হয় ঘরের ভেতরেই।স্বপ্ন আর প্রত্যাশার ম...
25/02/2026

পোস্টার — ‘বিন্দু বিসর্গ’ | Bindu Bisorgo । Short Film
কখনও কখনও সবচেয়ে বড় যুদ্ধটা হয় ঘরের ভেতরেই।
স্বপ্ন আর প্রত্যাশার মাঝখানে দাঁড়িয়ে থাকে এক অদৃশ্য দেয়াল।
এক বাবা।
এক ছেলে।
এক শহুরে জীবনের অদেখা চাপ।
ভালোবাসা যখন হয়ে ওঠে বোঝা,
আর সাফল্যের সংজ্ঞা যখন বদলে দেয় সম্পর্কের মানে, তখন কি সত্যিই কোনো সহজ সমাধান থাকে?
Kaahon নিয়ে আসছে এক তীব্র, অন্তর্মুখী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘বিন্দু বিসর্গ’
✍️ চিত্রনাট্য ও পরিচালনা: শুভ্র রায়
খুব শীঘ্রই আসছে Kaahon YouTube চ্যানেলে।
অপেক্ষায় থাকুন।

#বিন্দুবিসর্গ

24/02/2026

কিংবদন্তি শিল্পী পন্ডিত ভেঙ্কটেশ কুমার এর ভক্তি, সাধনা আর স্বরসাধনার গভীরতা নিয়ে নতুন কিছুই বলার নেই।
তাঁর ‘রাগ যোগ’ পরিবেশনার একটি ক্ষুদ্র অংশ এখানে রইল, আশা রাখি অনুভবের নতুন দরজা খুলে দেবে।

সম্পূর্ণ পরিবেশনা শুনতে ও দেখতে ক্লিক করুন –
👉 https://youtu.be/TmVBjHej_MU

ভালো লাগলে শেয়ার করুন, এবং জানাতে ভুলবেন না ‘রাগ যোগ’ এর এই মহার্ঘ্য পরিবেশনাটি কেমন লাগলো।

শর্ট ফিল্ম ‘বিন্দু বিসর্গ’ একটি সময়ের প্রশ্ন…একটি সময়ের দ্বন্দ্ব…একটি সম্পর্কের অন্তর্লীন সত্য…খুব শীঘ্রই প্রকাশিত হতে চ...
23/02/2026

শর্ট ফিল্ম ‘বিন্দু বিসর্গ’
একটি সময়ের প্রশ্ন…
একটি সময়ের দ্বন্দ্ব…
একটি সম্পর্কের অন্তর্লীন সত্য…
খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ‘বিন্দু বিসর্গ’ — Kaahon YouTube চ্যানেলে।
আগে দেখে নিন ট্রেলার 👉 https://youtu.be/0e7KVjh1ojk
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
সঙ্গে থাকুন Kaahon-এর সাথে।

#বিন্দুবিসর্গ

আজ ২১শে ফেব্রুয়ারি, ২০২৬।১০০তম জন্মদিনে সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, সঙ্গীতাচার্য পন্ডিত অমিয় রঞ্জন বন্দোপাধ্যায়কে জান...
21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি, ২০২৬।
১০০তম জন্মদিনে সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, সঙ্গীতাচার্য পন্ডিত অমিয় রঞ্জন বন্দোপাধ্যায়কে জানাই সশ্রদ্ধ প্রণাম ও অশেষ শুভেচ্ছা।
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রবাদপ্রতিম শিল্পী আজও সমান দক্ষতা ও গভীরতায় পরিবেশন করে চলেছেন খেয়াল সংগীত। শতবর্ষের এই অনন্য যাত্রা প্রমাণ করে— সংগীতের প্রতি অপার ভালোবাসা, নিরলস সাধনা, নিষ্ঠা এবং নিজের প্রতি কঠোর নিয়মানুবর্তিতাই একজন শিল্পীকে কালোত্তীর্ণ করে তোলে।
তাঁর কণ্ঠে রাগের বিস্তার যেন সময়কে থামিয়ে দেয়, তাঁর সুরে ধরা পড়ে এক অনন্ত সাধনার ইতিহাস।
সুরের এই আলোকবর্তিকা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করুক, এই আমাদের আশা।

21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার এক অনন্য প্রতীক।
সামান্য একটু ইতিহাস…
১৯৪৭ সালে দেশভাগ মানে পাঞ্জাব ও বাংলা ভাগের পর পূর্ব বাংলায় প্রায় সব মানুষ (৪ কোটি ৪০ লাখ মানুষ) বাংলা ভাষাভাষী ছিলেন। তবুও পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা-য় ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। পুলিশের গুলিতে শহীদ হন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ আরও অনেকে।
ভাষার জন্য রক্তদানের ইতিহাস পৃথিবীতে বিরল। এই ভাষা আন্দোলনের চেতনার উপর ভিত্তি করেই ১৯৭১ সালে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র — পূর্ব বাংলা থেকে তৈরি হয় “বাংলাদেশ”।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকেই ‘২১ ফেব্রুয়ারি’ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

কিন্তু দেশভাগের ফলে তৈরি হওয়া বাংলার আরেক টুকরো — ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য পশ্চিমবাংলা-য় আমাদের মাতৃভাষা বাংলা আজ কোন অবস্থায় দাঁড়িয়ে?
আসুন ২০১৯ সালে তৈরি হওয়া একটি শর্ট ফিল্ম দেখে নেওয়া যাক — ‘পিকলু’।
দেখুন শর্ট ফিল্ম ‘পিকলু’ 👉 https://youtu.be/5IV1Cbo9bvk

আজ ২০২৬ এর মাতৃভাষা দিবস। ২০১৯ এর পর পরিস্থিতির কি কিছু পরিবর্তন হয়েছে? জানান বাংলায় ‘বাংলা’ ভাষা নিয়ে আপনাদের মতামত।

#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #২১ফেব্রুয়ারি #ভাষাআন্দোলন #বাংলা #পিকলু

আসছে নতুন শর্ট ফিল্ম ‘বিন্দু বিসর্গ’ —‘বিন্দু বিসর্গ’ শুধু একটি শর্ট ফিল্ম নয়, একটি সময়ের প্রশ্ন…একটি সময়ের দ্বন্দ্ব!চিত...
19/02/2026

আসছে নতুন শর্ট ফিল্ম ‘বিন্দু বিসর্গ’ —
‘বিন্দু বিসর্গ’ শুধু একটি শর্ট ফিল্ম নয়, একটি সময়ের প্রশ্ন…একটি সময়ের দ্বন্দ্ব!
চিত্রনাট্য ও পরিচালনা: শুভ্র রায়
🎥 দেখুন ট্রেইলার –
👉 https://youtu.be/0e7KVjh1ojk

ভালো লাগলে শেয়ার করুন, পাশে থাকুন।
নতুন কাজ, নতুন ভাবনা — আপনার মতামতই আমাদের অনুপ্রেরণা।

#বিন্দু_বিসর্গ

15/02/2026

আজ সংক্ষেপে তুলে ধরা হয়েছে বাংলার দুই ঐতিহ্যবাহী কথক-সংগীত ধারার পার্থক্য — তর্জা এবং কবিগান।
তর্জা মূলত ধাঁধা, ঠাট্টা আর একটু দুষ্টুমি-মেশানো প্রশ্নোত্তরের লড়াই। প্রতিপক্ষকে কৌতুকে, কৌশলে, কখনও খানিকটা খোঁচা দিয়ে ফাঁদে ফেলার মধ্যেই এর মজা।
অন্যদিকে কবিগান সামাজিক প্রাসঙ্গিকতায় ভরপুর — যেখানে কবিয়ালরা গান আর কথার মাধ্যমে মানুষকে ভাবায়, সচেতন করে, শিক্ষিত করে।
এই রিলে শুনুন টেলিভিশনের নানান দিক নিয়ে এক মক কবিগান — যেখানে হাসি-ঠাট্টার আড়ালে উঠে এসেছে সমাজ ও মাধ্যমের সূক্ষ্ম টানাপোড়েন।
সম্পূর্ণ আলোচনা দেখতে ক্লিক করুন 👉 https://youtu.be/N4H3uaHp5uI

#তর্জা #কবিগান #বাংলার_লোকসংস্কৃতি

14/02/2026

৪২ দিনের এক অদ্ভুত বড় হয়ে ওঠার গল্প…
১৩ বছরের এক মেয়ে এল কলকাতায়, তার রাঙা কাকিমার কাছে।
নিঃসঙ্গ কাকিমার প্রাপ্তি-অপ্রাপ্তির বারোমাস্যা দেখতে দেখতে কেটে গেল টানা ৪২ দিন।
এই ৪২ দিনে সে কী দেখলো?
রাঙা আলো, ফিকে ছায়া…
জমে থাকা দুঃখের স্তর,
আর আচমকা আনন্দের ছোট ছোট ঝলক।
এখানে রাত কি শুধু আলোয় ভরা?
নাকি অন্ধকারেই লুকিয়ে থাকে বড়দের সত্যি গল্প?
দেখুন শর্ট ফিল্ম – “রাতের বায়োস্কোপ”
👉 https://youtu.be/FZxZGzfIuEQ

#রাতেরবায়োস্কোপ

12/02/2026

আসছে শর্ট ফিল্ম ‘বিন্দু বিসর্গ’ Kaahon YouTube চ্যানেলে।

একজন বাবা চান তার ছেলে বড় স্বপ্ন দেখুক, চাকরির গণ্ডি ছাড়িয়ে নিজের স্বাধীন পথ তৈরি করুক।
আর ছেলে বিশ্বাস করে, নিয়মিত চাকরির মধ্যেই আছে তার সাফল্য, নিরাপত্তা আর ধীরে ধীরে এগিয়ে যাওয়ার স্বপ্ন।
দুই প্রজন্মের দুই দর্শন।
স্বাধীনতা বনাম স্থিতি।
স্বপ্ন বনাম নিশ্চয়তা।
এই আবেগঘন টানাপোড়েন কোথায় গিয়ে থামে?
জানতে চোখ রাখুন, আসন্ন শর্ট ফিল্ম — ‘বিন্দু বিসর্গ’।

চিত্রনাট্য ও পরিচালনা - শুভ্র রায়

✨খুব শিগগিরই।

#বিন্দু_বিসর্গ

10/02/2026

বিকেলের আমেজটা যেন একটু অন্যরকম হয়ে ধরা দিল উস্তাদ ওয়াসিম আহমেদ খানের (Ustad Wasim Ahmed Khan) কণ্ঠে রাগ পূর্বীর এই অপূর্ব খেয়ালটি শুনে। আগ্রা ঘরানার নিজস্ব গায়কী ঢঙে তিনি যেভাবে রাগটিকে পরিবেশন করেছেন, তা এক কথায় অনবদ্য।
শান্তিনিকেতনের 'সায়র বীথি'-তে আয়োজিত সংগীত সন্ধ্যাটি যেন রাগ পূর্বীর করুণ ও গম্ভীর রসে সিক্ত হয়ে উঠেছিল।
শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী হলে এই ৫৬ মিনিটের এই পরিবেশনাটি মিস করবেন না!

পুরো ভিডিওটি এখানে: https://youtu.be/Lt8tzvNmFDo

Address

36, Dhakuria E Road, Neli Nagar, Haltu
Kolkata
700078

Alerts

Be the first to know and let us send you an email when Kaahon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kaahon:

Share