Goria Suchorcha

Goria Suchorcha Performing arts are the look outs of this organisation.

এক রাতের শ্মশান, ধিকি ধিকি চিতার আলোয় ক্ষেপি খুঁজে চলে ঠিকানা, সে ওই শ্মশানেই থাকে, কোথা থেকে এসেছে কোথায় যাবে তা কেউ জা...
11/07/2026

এক রাতের শ্মশান, ধিকি ধিকি চিতার আলোয় ক্ষেপি খুঁজে চলে ঠিকানা, সে ওই শ্মশানেই থাকে, কোথা থেকে এসেছে কোথায় যাবে তা কেউ জানে না, শ্মশানের পুরোহিত তাঁকে বলে সাক্ষাৎ কালীর রূপ।। সেই রাতে ক্ষেপির সাথে শ্মশানে আশ্রয় নেয় আরো দুইজন, এক বৃদ্ধ ও এক যুবক।। দুজনে অতীতের পক্ষীরাজে ভর করে, বর্তমানের কক্ষপথ ঘুরে, পাড়ি দেয় ভবিষ্যতের অনিশ্চিত নিয়তির দিকে।। তাঁদের এই অনন্ত খোঁজের সাক্ষী থাকে ক্ষেপি, গোটা শ্মশান আর গোটা একটি রাত।।

আগামীকাল অর্থাৎ ১২.০৭.২০২৬, রবিবার দেখা হচ্ছে আপনাদের সাথে ব্লু স্কাই থিয়েটার, সোনারপুরের আয়োজনে "ছোটো নাটকের আসর" কর্মসূচিতে।। কাছের মানুষজনকে আমাদের নাটকটি দেখতে আসার অনুরোধ রইলো।।

নাটক : খুঁজি খুঁজি নাড়ি
স্থান : উৎপল দত্ত মঞ্চ (রাজপুর, বাঁশতলা)
সময় : সন্ধ্যে ৬টা (আনুমানিক)

পাটুলি স্ট্রিট লাইব্রেরী ও গড়িয়া সুচর্চা আয়োজিত বছরভর পথনাটক উৎসবের দ্বিতীয় বর্ষেও আমরা প্রত্যেক মাসের মতো আবারো দুট...
27/06/2026

পাটুলি স্ট্রিট লাইব্রেরী ও গড়িয়া সুচর্চা আয়োজিত বছরভর পথনাটক উৎসবের দ্বিতীয় বর্ষেও আমরা প্রত্যেক মাসের মতো আবারো দুটি পথনাটক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। পথচলতি মানুষকে নাটকের সাথে সংযুক্ত করার তাগিদে আমাদের এই প্রচেষ্টা।

আগামীকাল অর্থাৎ ২৮শে জুন, রবিবার, থাকছে দুটি প্রযোজনা "কর্পো ভূত উবাচ" ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটক "বলাই"।

সময় :: সন্ধ্যে ৬:৩০মিঃ
স্থান : পাটুলী স্ট্রিট লাইব্রেরীর সামনে।
প্রবেশ অবাধ।

24/06/2026

Link for today's seminar by prof Soumitra Basu EVOLUTION OF THEATRE IN BENGAL
Wednesday, June 24 · 6:30 – 10:30pm
Time zone: Asia/Kolkata
Google Meet joining info
Video call link: https://meet.google.com/pfj-dbxm-vad
Or dial: ‪(US) +1 417-647-1312‬ PIN: ‪582 625 526‬
OF THEATRE IN BENGAL
Wednesday, June 24 · 6:30 – 10:30pm
Time zone: Asia/Kolkata
Google Meet joining info
Video call link: https://meet.google.com/pfj-dbxm-vad
Or dial: ‪(US) +1 417-647-1312‬ PIN: ‪582 625 526‬ #

আমরা পেয়েছি আমাদের মাঝে অধ্যাপক সৌমিত্র বসু মহাশয়কে।আগামীকাল সন্ধ্যে ৭টার সময়, গড়িয়া সুচর্চা রিহার্সাল রুমে আয়োজিত হবে আ...
23/06/2026

আমরা পেয়েছি আমাদের মাঝে অধ্যাপক সৌমিত্র বসু মহাশয়কে।

আগামীকাল সন্ধ্যে ৭টার সময়, গড়িয়া সুচর্চা রিহার্সাল রুমে আয়োজিত হবে আমাদের এই আলোচনাসভা।

কাছের মানুষদের আসার জন্য অনুরোধ রইলো।
প্রবেশ অবাধ।

আগামীকাল অর্থাৎ ২৪.০৫.২৬, রবিবার।। ঠিক সন্ধ্যে ৬:৩০ এ আমরা উপস্থিত থাকবো আমাদের দুই চাকুরী হারানো, অসহায়, ক্ষুধার্ত, দীর...
23/05/2026

আগামীকাল অর্থাৎ ২৪.০৫.২৬, রবিবার।। ঠিক সন্ধ্যে ৬:৩০ এ আমরা উপস্থিত থাকবো আমাদের দুই চাকুরী হারানো, অসহায়, ক্ষুধার্ত, দীর্ণ, শীর্ণ, হতাশাচ্ছন্ন কর্পোরেট ভুতের কাহিনী নিয়ে, "ডোডো দুস্টুমি ক্লাসের" জন্মদিনে।। আমরা ভালোবেসে এই অনু-নাটকের নাম দিয়েছি "কর্পো-ভূত উবাচ"।। চাইলে আপনারা নাটকটি দেখে নিজেদের মতো করে নাম করণ করতেই পারেন।।
অতএব কাল দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা ৬:৩০মিনিটে।।

ওই দেখুন কোথায় দেখা হবে সেই জায়গার নামই তো বলিনি, ওই " ফরতাবাদ, যুবতীর্থ ক্লাবের উল্টো দিকের গলি"তে চলে আসবেন, না বুঝতে পারলে পোস্টারে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে নেবেন, কেমন?? আসি তবে, কাল দেখা হচ্ছে।।

বাগুইহাটি সহজিয়া নাট্যসংস্থার আমন্ত্রণে আগামী ১১.০৫.২৬, সোমবার, আমরা থাকছি আমাদের নতুন অনু-নাটক  নিয়ে, তৃপ্তি মিত্র সভাঘ...
09/05/2026

বাগুইহাটি সহজিয়া নাট্যসংস্থার আমন্ত্রণে আগামী ১১.০৫.২৬, সোমবার, আমরা থাকছি আমাদের নতুন অনু-নাটক নিয়ে, তৃপ্তি মিত্র সভাঘরে।।

নাটক : কর্পো-ভুত উবাচ
সময় : বিকেল ৪:৪৫মিঃ।।

দেখা হচ্ছে আগামী সোমবার।।।।

এ গল্প মহাভারতের এক প্রায় হারিয়ে যাওয়া অধ্যায়ের, এই গল্প সেই নিষাদ পরিবারের যার কথা কেউ মনে রাখেনি।। মহাকাব্যের এমন এক অ...
24/04/2026

এ গল্প মহাভারতের এক প্রায় হারিয়ে যাওয়া অধ্যায়ের, এই গল্প সেই নিষাদ পরিবারের যার কথা কেউ মনে রাখেনি।। মহাকাব্যের এমন এক অভিশপ্ত পর্বাধ্যায়ের কথা বলবো আমরা, যেখানে বীর বিক্রমী নায়কেরা ধরা দিয়েছিলো খলনায়কের বেশে, এক গহীন ষড়যন্ত্রের সুর গাঁথা হয়েছিলো ভালোবাসা ও বিশ্বাসের এসরাজে।।

ঢাকুরিয়া নাট্যমুখ আয়োজিত সপ্তম বর্ষ "বর্ষবরণ অনু নাট্য পার্বন"-এ আজ আমরা থাকছি আমাদের অনু নাটক "আজও নিষাদ" নিয়ে।।

নাটক : আজও নিষাদ
রচনা ও পরিচালনা : ডঃ নন্দন ভট্টাচার্য
প্রযোজনা : গড়িয়া সুচর্চা
সময় : বিকেল ৫:৩০ মিনিট
স্থান : তৃপ্তি মিত্র সভাঘর।।

আপনারা আসুন, দেখা হোক, আলোচনা হোক, সমালোচনা হোক।।

এক রাতের শ্মশান, ধিকি ধিকি চিতার আলোয় ক্ষেপি খুঁজে চলে ঠিকানা, সে ওই শ্মশানেই থাকে, কোথা থেকে এসেছে কোথায় যাবে তা কেউ জা...
29/03/2026

এক রাতের শ্মশান, ধিকি ধিকি চিতার আলোয় ক্ষেপি খুঁজে চলে ঠিকানা, সে ওই শ্মশানেই থাকে, কোথা থেকে এসেছে কোথায় যাবে তা কেউ জানে না, শ্মশানের পুরোহিত তাঁকে বলে সাক্ষাৎ কালীর রূপ।। সেই রাতে ক্ষেপির সাথে শ্মশানে আশ্রয় নেয় আরো দুইজন, এক বৃদ্ধ ও এক যুবক।। দুজনে অতীতের পক্ষীরাজে ভর করে, বর্তমানের কক্ষপথ ঘুরে, পাড়ি দেয় ভবিষ্যতের অনিশ্চিত নিয়তির দিকে।। তাঁদের এই অনন্ত খোঁজের সাক্ষী থাকে ক্ষেপি, গোটা শ্মশান আর গোটা একটি রাত।।

নাটক :: খুঁজি খুঁজি নাড়ি
আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে।।
রামগোপাল মঞ্চ, হাওড়া।।

সকল নাট্যপ্রেমী মানুষ ও নাট্যকর্মীদের আজ "বিশ্ব নাট্য দিবসের" শুভেচ্ছা।। আজ আমরা থাকছি মিছিলে, থাকছি মঞ্চে।। মহাভারতের অ...
27/03/2026

সকল নাট্যপ্রেমী মানুষ ও নাট্যকর্মীদের আজ "বিশ্ব নাট্য দিবসের" শুভেচ্ছা।। আজ আমরা থাকছি মিছিলে, থাকছি মঞ্চে।।
মহাভারতের অন্যতম বিতর্কিত অথচ কম আলোচিত পর্বাধ্যায় নিয়ে আমাদের নতুন অনুনাটক "আজও নিষাদ".... আজ প্রথম মঞ্চস্থ হবে রামমোহন লাইব্রেরী ও যোগেশ মাইম একাডেমিতে।।
সকলের কাছে বিনীত আবেদন আজ সুযোগ পেলে অবশ্যই আসুন, আমাদের পাশে থাকুন, দেখা হোক মিছিলে, দেখা হোক মঞ্চে।।

এক রাতের শ্মশান, ধিকি ধিকি চিতার আলোয় ক্ষেপি খুঁজে চলে ঠিকানা, সে ওই শ্মশানেই থাকে, কোথা থেকে এসেছে কোথায় যাবে তা কেউ জা...
23/02/2026

এক রাতের শ্মশান, ধিকি ধিকি চিতার আলোয় ক্ষেপি খুঁজে চলে ঠিকানা, সে ওই শ্মশানেই থাকে, কোথা থেকে এসেছে কোথায় যাবে তা কেউ জানে না, শ্মশানের পুরোহিত তাঁকে বলে সাক্ষাৎ কালীর রূপ।। সেই রাতে ক্ষেপির সাথে শ্মশানে আশ্রয় নেয় আরো দুইজন, এক বৃদ্ধ ও এক যুবক।। দুজনে অতীতের পক্ষীরাজে ভর করে, বর্তমানের কক্ষপথ ঘুরে, পাড়ি দেয় ভবিষ্যতের অনিশ্চিত নিয়তির দিকে।। তাঁদের এই অনন্ত খোঁজের সাক্ষী থাকে ক্ষেপি, গোটা শ্মশান আর গোটা একটি রাত।।

নাটক : খুঁজি খুঁজি নাড়
মূল গল্প : "এক রাত্রি" (তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়)
নাট্যরূপ ও নির্দেশনা : ডঃ নন্দন ভট্টাচার্য
প্রযোজনায় : গড়িয়া সুচর্চা

আজ, মুক্তাঙ্গনে, ঠিক সন্ধ্যে ৭টায়.........

Address

12/1A, Baishnabghata Lane
Kolkata
700047

Alerts

Be the first to know and let us send you an email when Goria Suchorcha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share