14/01/2022
"নেশা লাগিলো রে, নেশা লাগিলো রে,
বাঁকা দু নয়নে নেশা লাগিলো রে....."
= রাই কিশোরী =
"অভিসারে চলে রাধারানী,
শরমে লুকায়, নূপুরের ও ধ্বনি।
চপল নয়ন, ধীর গমন,
উতলা আজি শ্যাম শিরোমণি ।"
-----------------------
যেকোনো সৃষ্টি র সাথেই মিশে থাকে প্রচুর আবেগ, ভালবাসা ও পরিশ্রম। কিন্তু এই ছবিটি আঁকতে আঁকতে আমার আবেগ ও ভালবাসা যেন বেড়েই চলছিল। মন প্রান ঢেলে করলাম। ছবিটি সাইজে ও একটু বড়ই.... 24 inch x 18 inch. প্রায় 5 মাস আগে শুরু করেছিলাম। চপল অথচ লাজুক চোখের ভাষা, প্রেমময় হাসি, উত্তম সাজগোজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। .......যেনো, রাধা চলেছে কৃষ্ণ অভিসারে।......তোমাদের মতামত জানিও।
ইচ্ছে হলে পোস্ট টি শেয়ার করতেও পারো।