11/07/2026
যোগ মানে প্রকৃতির সাথে মনের মিলনই বলুন অথবা আত্মার সাথে পরমাত্মার মিলনই বলুন, সাধারণ ভাষায় যোগ কিন্তু একটি অনুশীলন যার দ্বারা মনের শান্তি এবং সঠিক জ্ঞানের সঞ্চয় হয়। একমাত্র সঠিক জ্ঞান ও সুস্থ্যমন সকল প্রকার শান্তি এনে দিতে সক্ষম ।
তাই যারা মনে করেন যোগ মানে কিছু আসন, প্রাণায়াম ও শরীর চর্চা তা কিন্তু একদমই নয়। এগুলি একএকটি পথ ওই শান্তি অথবা জ্ঞান অর্জন করার। এই রকম আটটি পথের কথা বলেছেন মহর্ষি পতঞ্জল আর তাকেই আমরা অষ্টঙ্গ যোগ বলি। যম, নিয়ম, আসন, প্রাণায়াম প্রত্যাহার, ধ্যান, ধারণা সমাধি।