C/o Debate

C/o Debate This platform is for all the debate enthusiasts- who love to play with logic.

We are open to organizing competitions and finding the best Debaters of this generation. বিতর্ক শব্দটা যতটা পরিচিত, তার ব্যবহার ততটাই কম। এই 'সোশ্যাল মিডিয়া' মাধ্যমে সবাই যখন ক্রমশ ঝগড়ায় জড়িয়ে পড়ছে, অযথা উত্তেজিত হয়ে পড়ছে, তখনই আমরা প্রশ্ন রাখতে চাই, যুক্তি দিয়ে কজন কথা কাটতে পারে?

এই প্রশ্ন নিয়েই আমাদের কাজ। ঝগড়া নয়, বরং প্রত্যেকে উৎসাহিত হোক সুস্থ বিতর্কে, যেখানে চিৎকারের আগে আসবে তথ্য, আ

ক্রমণের আগে আসবে জোরালো প্রশ্ন। বিতর্ক কেবলমাত্র একটি চারদেওয়ালে আটকে থাকা আলোচনাই নয়, বরং প্রতিদিনের সুস্থ চিন্তার চালক হয়ে উঠুক প্রত্যেকের জন্য- এইটাই আমাদের একমাত্র লক্ষ্য।

কলকাতা এবং শহরতলির বিভিন্ন বিতর্ক এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার সমস্ত খবর পাবেন আমাদের Official Facebook Group-এ :

https://www.facebook.com/groups/1400551257113317

ভারতের মতো দেশে, গার্হস্থ্য হিংসা নতুন কিছু নয়। নিজেদের চোখেই দেখতে পাওয়া যায়, "যার পকেট ভারী, শেষ কথা তার-ই"। অর্থনৈ...
23/03/2023

ভারতের মতো দেশে, গার্হস্থ্য হিংসা নতুন কিছু নয়। নিজেদের চোখেই দেখতে পাওয়া যায়, "যার পকেট ভারী, শেষ কথা তার-ই"। অর্থনৈতিক দিক থেকে বিচার করলেও, দুজনের আয় ব্যতীত সচ্ছল জীবনযাপন যেন মরীচিকা।

এদিকে একজনের উপার্জন অপরের থেকে কম হলেই শুনতে হয়, "তোমার থেকে অনেক বেশি খাটনি হয় আমার।"সংসারের প্রতিটা ছোটো বড় সিদ্ধান্তে যাতে দুজনর সমান মতাধিকার থাকে, তাই উপার্জনেও থাকা উচিত সেই সমতা।

আবার উল্টোপিঠে দেখতে গেলে, বিবাহ আত্মার বন্ধন। সেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া কখনই সুখী সংসার গড়ে ওঠে না। টাকার হিসেব যেন বড্ড ব্যবসায়িক।

Times of India এর খবর অনুযায়ী, NSSO সমীক্ষা বলে, ১৬০ মিলিয়ন গৃহকর্মীর (homemaker) এর মধ্যে মাত্র ১০-১২ মিলিয়ন কোনো চাকরিতে নিয়োগযোগ্য। তাহলে, তাদের কী সুখী সংসার গড়ে তোলার ক্ষমতা নেই?

কোনদিকে উত্তর তোমাদের? জানা দরকার আমার। জানা দরকার ভারতের সর্ববৃহৎ বিতর্কসভা- SPEAK FOR INDIA (WEST BENGAL EDITION 2022-23) এর।

যদি তুমি একজন কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী হয়ে থাকো, ভোট দাও তোমার মতানুযায়ী। (চাপ নেই, ছাপ্পা হবে না)

https://opinion-poll.speakforindia.com/west-bengal/79/shuveccha-dutta

//Facts friday// - পর্ব ৩ডার্বির আবহে জেনে নিন কিছু জানা-অজানা গল্প...//অবলুপ্তির পথে ইস্ট - মোহন?//বাঙালির সাহিত্য, গান...
26/08/2022

//Facts friday// - পর্ব ৩

ডার্বির আবহে জেনে নিন কিছু জানা-অজানা গল্প...

//অবলুপ্তির পথে ইস্ট - মোহন?//

বাঙালির সাহিত্য, গান, খাদ্য, দুর্গাপুজো এবং আরও সবকিছুর মতই ফুটবলও একটি অবিচ্ছেদ্য অংশ। এবং বাঙালির ফুটবলের প্রতি আকর্ষণের মূল প্রাণকেন্দ্র হল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র বাঙালি, রয়েছে ঘটি, রয়েছে বাঙালও। ঘটি-বাঙালের এই চিরন্তন দ্বন্দ অমর করে দিয়েছে বাঙালির ফুটবল-প্রীতিকে, অমর করেছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের দ্বন্দ্বকে। নিছকই সামান্য দুটি ক্লাবের ফুটবল প্রতিযোগিতার অনেক উর্দ্ধে উঠে আজ এই প্রতিযোগিতা যুগের পর যুগ ধরে সাক্ষী থাকছে দুটি ভিন্ন সংস্কৃতির মজার সব লড়াইয়ের, মিষ্টি কিছু গল্পের। নানা বিতর্কও জুড়েছে এই ইতিহাসে। সম্প্রতি নাম নিয়ে নানান বিতর্কের জন্ম নিয়েছে ময়দানে। কোথাও এই ঐতিহ্যবাহী দুই নামের আগে বসেছে atk আবার কোথাও ইনভেস্টরের নাম। কিন্তু আপনার শুনলে হয়তো অবাক হবেন –
‘‘ইস্টবেঙ্গল – মোহনবাগান’’ নাম দুটোই হয়তো থাকত না, হয়তো থাকত না এই নাম দুটিকে কেন্দ্র করে আপামর বাঙালি সমাজের বিপুল উন্মাদনা। কি সেই ঘটনা?

দর্শক আকর্ষণের ক্ষেত্রে ‘ইস্টবেঙ্গল’ নামটা একটি বৃহৎ ভূমিকা পালন করেছিল। ১৯৪৭-এ দেশভাগের পর পূর্ব বাংলা তথা পাকিস্তান হতে অসংখ্য হিন্দু শরণার্থীর পশ্চিমবাংলায় পরিযানের প্রেক্ষাপটে দুই ক্লাবের ফুটবল দ্বন্দ্ব এক কঠোর রূপ ধারণ করেছিল। এ সময় পূর্ববঙ্গীয় হিন্দুদের উপপ্রাদেশিক সাংস্কৃতিক সত্তার সঙ্গে পশ্চিমবঙ্গীয় স্থায়ী অধিবাসীদের স্বার্থসংঘাত থেকে বাঙাল-ঘটির সামাজিক দ্বন্দ্ব অনেক বেশি প্রকট হল। কলকাতাসহ পশ্চিমবাংলায় ঘটিদের আধিপত্যের বিরুদ্ধে জীবন-জীবিকা সংঘাতপূর্ণ হয়ে উঠল।কলকাতা তথা পশ্চিমবাংলার অভিজাতদের বিরুদ্ধে জীবন-জীবিকা অর্জনের লড়াইতে বাঙালদের মূলধন ছিল একটি সাধারণ আবাসভূমির স্মৃতি, একটি দৈনন্দিন সংস্কৃতি আর নির্যাতন ভোগ ও পরিযানের এক নিষ্ঠুর অভিজ্ঞতা। আর এরই ভিত্তিতে তথাকথিত বাঙালরা পশ্চিমবাংলায় তাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা ও সাংস্কৃতিক স্বীকৃতিলাভের জন্যে লড়াই চালিয়েছিল। নিজস্ব সাংস্কৃতিক সত্তা ও একাত্মতা রক্ষা ও প্রকাশের প্রয়াসে তারা এক সার্থক মাধ্যমরূপে ফুটবলকে বেছে নিয়েছিল। পূর্ববঙ্গীয় হিন্দু শরণার্থীদের দৈনন্দিন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে জীবনসংগ্রামের পাশাপাশি ফুটবল মাঠে ইস্টবেঙ্গল ক্লাব হয়ে উঠেছিল সাংস্কৃতিক উৎকর্ষতা প্রকাশের মাধ্যম এবং আত্মবিশ্বাস-আত্মমর্যাদার প্রতীক।

প্রশ্ন হল, ইস্টবেঙ্গল নামটার সঙ্গে যা হোক অবিভক্ত বাংলার একটা বিরাট অঞ্চলের সম্পর্ক রয়ে গেছে। কিন্তু মোহনবাগানের নাম তো আর ওয়েস্ট বেঙ্গল নয়। তা হলে এই ক্লাবটার গায়ে ঘটিদের স্টিকার লাগানো হল কেন? সেই অর্থে তো এরিয়ান, কুমারটুলি, শোভাবাজার, টাউন, জোড়াবাগান সবই ঘটিদের ক্লাব। এবং এদের জন্ম মোহনবাগানের জন্মের কিছু আগে-পরে। এবং মোহনবাগানের প্রথম শিল্ড জয়ের পর দ্বিতীয় শিল্ড পেতে যখন ৩৬ বছর অপেক্ষা করতে হচ্ছে তার আগে কিন্তু এরিয়ান (জন্ম ১৮৮৩) শিল্ড জিতে নিয়েছে (১৯৪০)। শোভাবাজার বিংশ শতাব্দীর দশ, কুড়ি, তিরিশের দশকে বেশ শক্তিশালী দল। কুমোরটুলি, টাউন তখন সব কটা ক্লাবই তথাকথিত ঘটিদের দ্বারা পরিচালিত।কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের আপামর মানুষদের ক্লাব হয়ে উঠল মোহনবাগান। কারণ স্বাধীনতার পর এরিয়ান, কুমারটুলি, ভবানীপুর, শোভাবাজার যতই জায়ান্ট কিলার হোক না কেন, চ্যাম্পিয়ন তো হয়নি। চ্যাম্পিয়ন তো হত শুধু মোহনবাগান। তাই ধীরে ধীরে মোহনবাগানই হয়ে উঠল পশ্চিমবঙ্গ বাসীর একান্ত আপনার ধন। ঘটিদের ক্লাব।

যেই দুই নামকে ঘিরে গড়ে উঠছিল এত উন্মাদনা, এত রেষারেষি সেই সময়েই জুড়ে বসল অন্য এক উপদ্রব। সেই সময় দুই ক্লাবের রেষারেষি থেকে ময়দানে রোজই অশান্তি হত। তা সামাল দিতে হিমসিম খেতে হত প্রশাসন ও পুলিশকে। আই এফ এ যদি নিরপেক্ষ হত তা হলে হয়তো এত অশান্তি হত না। তারা তো ঝুঁকে ছিল মোহনবাগানের দিকে। সেই সময় বিধানসভায় ছিল বাদল অধিবেশন। একজন বিধায়ক প্রশ্ন তুললেন কলকাতার ফুটবল ক্লাবগুলির সঙ্গে আঞ্চলিকতা, প্রাদেশিকতা আর সাম্প্রদায়িকতার গন্ধ রয়েছে। এই নামগুলি বদলানোর নির্দেশ দেওয়া হবে না কেন? অমৃতবাজার পত্রিকা আর যুগান্তরে এ নিয়ে বিস্তর সওয়াল করলেন বিশিষ্ট সাংবাদিক ও ভাষ্যকার অজয় বসু। প্রস্তাব রাখলেন ইস্টবেঙ্গল, মহমেডান ও রাজস্থান ক্লাবের নাম বদলানোর।

বিধানসভা এবং সংবাদপত্রে এ সব পড়ে বিধান রায় ক্ষেপে গেলেন। কাগজে লেখালেখি দেখে চার ক্লাবের প্রতিনিধিদের মহাকরণে ডেকে বলে দিলেন, “ক্লাবের নাম বদলে দিন। যদি আপনারা স্বেচ্ছায় না বদলান, তা হলে সরকার দেখবে কীভাবে বদলানো সম্ভব।” চারটি ক্লাব হল : ইস্টবেঙ্গল, মহমেডান, রাজস্থান এবং কী আশ্চর্য মোহনবাগানও। অন্য ক্লাবগুলি তেমন প্রতিবাদ না করলেও জ্যোতিষ গুহ সে দিন বলে আসেন, “এটা জনগণের ক্লাব। জনগণ চাইলেই নাম বদলানো যাবে। সরকারের ইচ্ছের বদলানো যাবে না।” তাঁর কথার মধ্যে এমন এক তেজ এবং নির্ভীকতা ছিল যে, মুখ্যমন্ত্রীও নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছিলেন। বাংলার ফুটবলকে এক বিরাট লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন জ্যোতিষচন্দ্র গুহ।

#পর্ব২

Emami East Bengal
ATK Mohun Bagan Football Club
Indian Football Team
ISL- Indian Super League
I-League

 #পর্ব২৮  এত কোটি কোটি টাকা খরচ করে আচ্ছে দিনের গঞ্জিকা সেবন করানো হচ্ছে, অমৃত মহোৎসবের বুলি আওড়ানো হচ্ছে - তোরা মন্দ কথ...
24/08/2022

#পর্ব২৮

এত কোটি কোটি টাকা খরচ করে আচ্ছে দিনের গঞ্জিকা সেবন করানো হচ্ছে, অমৃত মহোৎসবের বুলি আওড়ানো হচ্ছে - তোরা মন্দ কথা বলার সাহস পাস কোথা থেকে! আজ তাহলে খুঁড়ো কি বলছে...

আজকের শিরোনাম:
চেষ্টা এনডিটিভি ‘কব্জার’, আদানি বিদ্ধ অভিযোগে
আনন্দবাজার পত্রিকা, ২৪শে অগাস্ট, ২০২২

সম্পূর্ণ খবর:
https://mepaper.anandabazar.com/imageview_65281_4152403_4_71_24-08-2022_9_i_1_sf.html

আজকের খবরের সাথে মতের মিল হবে?🤔

ুঁড়ো

23/08/2022

পুজোর নতুন থিম - বোতলের প্যান্ডেল🙊


Next scheme kaab ayga?🤔
23/08/2022

Next scheme kaab ayga?🤔


 #পর্ব২৭  সাধারণ মানুষ তো নিতান্তই বাচ্চা শিশু, যেরকম বোঝাবে সেরকমই নাকি বুঝবে! আজ তাহলে বুড়ো খুঁড়োর কি নিয়ে মেজাজ খারাপ...
23/08/2022

#পর্ব২৭

সাধারণ মানুষ তো নিতান্তই বাচ্চা শিশু, যেরকম বোঝাবে সেরকমই নাকি বুঝবে! আজ তাহলে বুড়ো খুঁড়োর কি নিয়ে মেজাজ খারাপ...

আজকের শিরোনাম:
'ওদিকে তাকাবেন না'
গণশক্তি, ২৩শে অগাস্ট, ২০২২

সম্পূর্ণ খবর:
https://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-08-23/202208230004493.jpg&category=0&date=2022-08-23&button=

আজকের খবরের সাথে মতের মিল হবে কি?🤔

ুঁড়ো

 #পর্ব২৬  পুজো আসছে আর তার সাথেই আসছে অনেক আনন্দ, হুল্লোড়, নাচানাচি এবং একরাশ ভোগান্তি। আজ তবে কি নিয়ে খুঁড়োর মেজাজ খারা...
21/08/2022

#পর্ব২৬

পুজো আসছে আর তার সাথেই আসছে অনেক আনন্দ, হুল্লোড়, নাচানাচি এবং একরাশ ভোগান্তি। আজ তবে কি নিয়ে খুঁড়োর মেজাজ খারাপ...

আজকের শিরোনাম:
করোনা কমলেও পথ আটকে মন্ডপ তৈরির রোগ ফিরতে চলেছে পুজোয়
আনন্দবাজার পত্রিকা, ২১শে অগাস্ট, ২০২২

সম্পূর্ণ খবর:
https://mepaper.anandabazar.com/imageview_65207_44928864_4_71_21-08-2022_10_i_1_sf.html

আজকের খবরের সাথে মতের মিল হবে কি?🤔

ুঁড়ো

 #পর্ব২৫  একের পর এক শুধু ভাতা ঘোষণা, আসলে যে কতটা ফাঁপা সেটা সাধারণ মানুষ ভালোই বুঝতে পারছে, আর বুঝতে পেরেছে খুঁড়োও...আ...
20/08/2022

#পর্ব২৫

একের পর এক শুধু ভাতা ঘোষণা, আসলে যে কতটা ফাঁপা সেটা সাধারণ মানুষ ভালোই বুঝতে পারছে, আর বুঝতে পেরেছে খুঁড়োও...

আজকের শিরোনাম:
‘সরকার অন্তত মেয়ের চিকিৎসার ভার নিক' আরজি দিনমজুর বাবার
গণশক্তি, ২০শে অগাস্ট, ২০২২

সম্পূর্ণ খবর:
https://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-08-20/202208192332525.jpg&category=0&date=2022-08-20&button=

আজকের খবরের সাথে মতের মিল হবে কি?🤔

ুঁড়ো

 #পর্ব২৪  কখনো ধর্ষকদের সমর্থনে মিছিল আবার কখনো ধর্ষকদের বাঁচাতে পুলিশি পাহারায় রাত বিরেতে পুড়িয়ে দেওয়া হয় ধর্ষিতার দেহ।...
19/08/2022

#পর্ব২৪

কখনো ধর্ষকদের সমর্থনে মিছিল আবার কখনো ধর্ষকদের বাঁচাতে পুলিশি পাহারায় রাত বিরেতে পুড়িয়ে দেওয়া হয় ধর্ষিতার দেহ।
আজ আবার এগারো জন গণধর্ষণকারী, খুনীকে মুক্তি দিয়ে সংবর্ধনা প্রদান করা হচ্ছে!
বিজেপি এবং সংঘ পরিবারের প্রতি একরাশ ধিক্কার জানায় খুঁড়ো...

আজকের শিরোনাম:
বিচারের প্রতি আস্থা নড়ে গেছে, জানালেন বিলকিস
গণশক্তি, ১৯শে অগাস্ট, ২০২২

সম্পূর্ণ খবর:
https://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-08-19/202208182327172.jpg&category=0&date=2022-08-19&button=

আজকের খবরের সাথে যাদের মতের মিল হবে না তাদের মানসিক সুস্থতা কামনা করে খুঁড়ো!

ুঁড়ো

 #পর্ব২৩  খুঁড়ো শুধু ঝগড়াই করতে জানে না, ফুটবলটাও বোঝে। অবশ্য এখন দেশের ফুটবলটাই বাঁচবে নাকি সন্দেহ...আজকের শিরোনাম:Indi...
16/08/2022

#পর্ব২৩

খুঁড়ো শুধু ঝগড়াই করতে জানে না, ফুটবলটাও বোঝে। অবশ্য এখন দেশের ফুটবলটাই বাঁচবে নাকি সন্দেহ...

আজকের শিরোনাম:
India banned by FIFA
Times of India, ১৬ই অগাস্ট, ২০২২

সম্পূর্ণ খবর:
https://m.timesofindia.com/sports/football/top-stories/fifa-suspends-all-india-football-federation-over-third-party-influences/amp_articleshow/93580717.cms

আজকের খবরের সাথে মতের মিল হবে কি?🤔

ুঁড়ো

||হর ঘর তিরঙ্গা||হবুচন্দ্র রাজা বলেন গবুচন্দ্রে ডেকে,‘উৎসবটা শুরু হোক দেশেতে আজ থেকে,মোর দেশের ভিতর,হোক না ধনী, হোক না গ...
15/08/2022

||হর ঘর তিরঙ্গা||

হবুচন্দ্র রাজা বলেন গবুচন্দ্রে ডেকে,
‘উৎসবটা শুরু হোক দেশেতে আজ থেকে,
মোর দেশের ভিতর,
হোক না ধনী, হোক না গরিব, ভদ্র কিংবা ইতর,
কাঁদতে কেহ পারবে না কো, যতই মরুক শোকে।
হাসবে আমার যতেক প্রজা, হাসবে যত লোকে।
সান্ত্রী-সেপাই, প্যায়দা, পাইক বেরোক তেরঙ্গা নিয়ে,
সবার ঘরে, আসুক বেঁধে, 'স্বাধীনতার' মানে।’

বলে গবু, ‘তবে স্যার,
কারোর যদি না থাকে ঘর, না থাকে পেটে খাবার,
কিম্বা যদি দেখে মোদের চাকরি চায় কেহ,
বিনা ওষুধ কাতরে থাকে কিছুজনের দেহ;
কিম্বা যদি কোনো প্রজার থাকে ছেঁড়া জামা,
কিম্বা যদি কারুর পকেট থাকে পুরোই ফাঁকা;
সত্যিকারের বিপন্ন হয় যদি,
তবুও কি সবাই তারা হাসবে নিরবধি?’



#স্বাধীনতা


Narendra Modi Nirmala Sitharaman Dilip Ghosh

 #পর্ব২২  ৭৫ বছর পার করার প্রাক্কলেও খুঁড়োর মন খুঁত খুঁত করে! আজকের শিরোনাম:অনাহারে মৃত্যু বন্ধ চা বাগানের শ্রমিকেরগণশক্...
14/08/2022

#পর্ব২২

৭৫ বছর পার করার প্রাক্কলেও খুঁড়োর মন খুঁত খুঁত করে!

আজকের শিরোনাম:
অনাহারে মৃত্যু বন্ধ চা বাগানের শ্রমিকের
গণশক্তি, ১৪ই অগাস্ট, ২০২২

সম্পূর্ণ খবর:
https://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-08-14/202208132338041.jpg&category=0&date=2022-08-14&button=

আজকের খবরের সাথে মতের মিল হবে কি?🤔

ুঁড়ো

Address

16, Sonar Bangla, D. P. Nagar, Belghoria
Kolkata
700056

Opening Hours

Monday 10am - 9:30pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Telephone

+919330701300

Website

Alerts

Be the first to know and let us send you an email when C/o Debate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to C/o Debate:

Share