Poulami Gangopadhyay

Poulami Gangopadhyay Reciter & Artist ( বাচিক শিল্পী )

11/04/2022
30/05/2021

একটা সুখের গল্প

চলো এবার নতুন শুরুর গল্প লিখি
আয়নারঙা বন্ধু পাতাই ঝড়ের শেষে
অনন্ত তছরুপের থেকে চোখ সরিয়ে
স্পর্শকাতর জেনেও পালাই নিরুদ্দেশে।

দুঃসাহসী না হলে আর কিসের খেলা?
বিপজ্জনক রাস্তা ধরে তাই তো ছুটি
প্রেম না হলে হারতে হবে- তবুও দেখো
তোমার হাতেই সাজিয়ে দেব মরার ঘুটি

বন্ধু, এসো চোখের পাতায় ঘুম নামাতে
ঝড়ের দিনে জড়িয়ে ধরা বাঞ্ছনীয়
বাঁচার তাগিদ ফুরিয়ে এলে অতর্কিতে
মনে রাখার মতন কিছু শাস্তি দিও।

শাস্তি পেলে ঠোঁট জানেনা কি বলতে হয়
কেবল দুটো চোখের দিকে তাকিয়ে থাকে
অভিমান আর অভিযোগের নিয়মগুলোই
একটা দুটো আহ্লাদী মন লুকিয়ে রাখে

আদরটুকু করবে বলেই বিবাদ বাড়াই
কখনও নীল মন খারাপও সত্যি ভীষণ...
তবুও কোন এক মন্ত্রবলে সাহসী খুব
তোমার ওপর ভরসা রাখি, বিশ্বাসী মন।

না হয় কজন মারল ছুরি চলতে গিয়ে
না হয় দুচোখ দ্বিধান্বিত ব্যথার সাজে
তাইতো তুমিই সামলে নেবে সমস্তটা,
ভালবাসায় হঠাৎ যদি বিষাদ বাজে...

এবার চলো গল্প বলি নতুন শুরুর
এক জীবনে কতই বা আর দুঃখ মানায়?
যন্ত্রণা তো পূর্ণ হলই নিজের মত
এবারে সুখ ভরিয়ে তুলি কানায় কানায় 🙂

-সৃজা ঘোষ

09/05/2021
বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🙏
21/04/2021

বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🙏

শুভ নববর্ষের শুভেচ্ছা রইল..
15/04/2021

শুভ নববর্ষের শুভেচ্ছা রইল..

সকলকে বসন্ত উৎসবের রঙিন শুভেচ্ছা...
28/03/2021

সকলকে বসন্ত উৎসবের রঙিন শুভেচ্ছা...

15/03/2021

বে খে য়া লি

বেখেয়ালি হতেই পারি, আদতে মজবুর তো নয়
তোমার থেকে আমার পাড়া আজও তেমন দূর তো নয়...

বৃষ্টি নিয়ে হিসেব ক’রে ভিজলে বলো কী আর লাভ -
মেঘ বরাবর শান্ত যখন, আকাশও খুব ধূর্ত নয়।

মনের কথা বলছে বলে শরাবখানার দোষ ধরো,
একটু হয়তো বেখেয়ালি, কিন্তু নেশায় চুর তো নয়...

কখনও দিন এমন ছিল, বন্ধু হতো গাছের নাম
আর যখন আজ সবই আছে, কিছুই স্বতঃস্ফূর্ত নয়।

মৃত্যু আসুক এক নিমেষে, ফেলতে পলক জীবন যাক
ঘড়ির কাঁটা নও তুমিও, সেও কোনও মুহূর্ত নয়...

বেখেয়ালি হতেই পারি, আদতে মজবুর তো নয়
তোমার থেকে আমার পাড়া আজও তেমন দূর তো নয়...

... শ্রীজাত বন্ধোপাধ্যায়

03/02/2021

পুরনো পকেট থেকে উঠে এল
কবেকার শুকনো গোলাপ ।
কবেকার ? কার দেওয়া ? কোন
মাসে ? বসন্তে না শীতে ?
গোলাপের মৃতদেহে তার
পাঠযোগ্য স্মৃতিচিহ্ন নেই ।

স্মৃতি কি আমারও আছে ?
স্মৃতি কি গুছিয়ে রাখা আছে
বইয়ের তাকের মত,
লং প্লেইং রেকর্ড-ক্যাসেটে
যে-রকম সুসংবদ্ধ নথীভুক্ত
থাকে গান, আলাপচারীতা ?

আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল,
দমকা হাওয়া যেন
লুকোচুরি, ভাঙাভাঙি,
ওলোটপালটে মহাখুশি
দুঃখেরও দুপুরে গায়,
গাইতে পারে, আনন্দ-ভৈরবী ।

আকাঙ্খার
ডানাগুলি মিশে গেছে আকাশের
অভ্রে ও আবীরে
আগুনের
দিনগুলি মিশে গেছে সদ্যজাত
ঘাসের সবুজে
প্রিয়তম
মুখগুলি মিশে গেছে সমুদ্রের
ভিতরের নীলে ।

স্মৃতি বড় উচ্ছৃঙ্খল, দুহাজার
বছরেও সব মনে রাখে
ব্যাধের মতন জানে অরণ্যের
আদ্যোপান্ত মূর্তি ও মর্মর ।
অথচ কাল বা পরশু
কে ডেকে গোলাপ দিল
কিছুতে বলবে না ।

–পুর্ণেন্দু পত্রী

ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছেইথার-তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবেস্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর.... জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি....
23/01/2021

ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে
ইথার-তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে
স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর.... জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি...

17/01/2021

একদিন মনে হ’তো জলের মতন তুমি।
সকালবেলার রোদে তোমর মুখের থেকে বিভা—
অথবা দুপুরবেলা— বিকেলের আসন্ন আলোয়—
চেয়ে আছে— চ’লে যায়— জলের প্রতিভা।

মনে হ’তো তীরের উপরে ব’সে থেকে।
আবিষ্ট পুকুর থেকে সিঙাড়ার ফল
কেউ-কেউ তুলে নিয়ে চ’লে গেলে— নিচে
তোমার মুখের মতন অবিকল

নির্জন জলের রং তাকায়ে রয়েছে;
স্থানান্তরিত হ’য়ে দিবসের আলোর ভিতরে
নিজের মুথের ঠাণ্ডা জলরেখা নিয়ে
পুনরায় শ্যাম পরগাছা সৃষ্টি করে;

এক পৃথিবীর রক্ত নিপতিত হ’য়ে গেছে জেনে
এক পৃথিবীর আলো সব দিকে নিভে যায় ব’লে
রঙিন সাপকে তার বুকের ভিতরে টেনে নেয়;
অপরাহ্ণে আকাশের রং ফিকে হ’লে।

তোমার বুকের ’পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল;
তোমার বুকের ’পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস;
তোমার বুকের ’পরে আমাদের পৃথিবীর রাত:
নদীর সাপিনী, লতা, বিলীন বিশ্বাস।

- জীবনানন্দ দাশ

Address

Kolkata
700002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poulami Gangopadhyay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Poulami Gangopadhyay:

Share