PhotoGen

PhotoGen Centre for Visual Arts

`বিদ্বেষের বিষবাষ্পে``ঐক্যের শপথ`সারা বাংলা সংস্কৃতি সম্মিলন ও লিটিল ম্যাগাজিন মেলা৭-৮ ফেব্রুয়ারি ২০২৬★ জগৎ মুখার্জি পা...
17/01/2026

`বিদ্বেষের বিষবাষ্পে`
`ঐক্যের শপথ`

সারা বাংলা সংস্কৃতি সম্মিলন ও লিটিল ম্যাগাজিন মেলা
৭-৮ ফেব্রুয়ারি ২০২৬★ জগৎ মুখার্জি পার্ক,কলকাতা

বিদ্বেষের বিষবাষ্পে আচ্ছন্ন মানুষ আজ ক্ষত বিক্ষত করছে মানুষকে। ছিন্ন হচ্ছে সংস্কৃতি ও মূল্যবোধের মূল সুর। অন্যায় যুদ্ধ, হানাদারি, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতায় প্রতিদিন বিপন্ন হচ্ছে মানুষ। এ বিপন্নতার মাঝেই আমরা অতিক্রম করলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অর্ধশত প্রয়াণ বর্ষ। আমরা ছুঁয়ে গেলাম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, প্রখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্ম শতবর্ষ। এই মহান শ্রষ্টারা আজীবন তাঁদের সৃষ্টিতে মানুষকে গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দিয়েছেন সেই মানুষকে যে মানুষ, মানুষের মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত। তাই আজ মানবতার এ বিপন্ন সময়ে ঐক্যের শপথে 'সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনী'র উদ্যোগে আগামী ৭-৮ ফেব্রুয়ারী, ২০২৬, কলকাতার জগৎ মুখার্জী পার্কে আয়োজিত হচ্ছে 'সারা বাংলা সংস্কৃতি সম্মিলন ও লিটিল ম্যাগাজিন মেলা'। সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও প্রদর্শনীর মাধ্যমে মিলিত হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত সংগঠনগুলি। ঘটবে শিল্প সাহিত্য সংস্কৃতির প্রগতিশীল ধারার চিন্তাগত সমন্বয়। এই সংস্কৃতি সম্মিলন ও লিটিল ম্যাগাজিন মেলায় আপনার / আপনার সংস্কৃতি গোষ্ঠীর উপস্থিতি প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে,
সুহৃদ মুখার্জী, রাজেশ রোশন হাসমী, ব্রতীন দাস, সুমন দাস
(সমন্বয়ক)

---------------------------------------
সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর পক্ষ থেকে গৌরব ঘোষ কর্তৃক প্রকাশিত ও হেমন্ত মালিক কর্তৃক প্রচারিত।
ফোন- 7003546572/9434893939
--------------------------------------
#সংস্কৃতি_সম্মিলন_২০২৬
#লিটল_ম্যাগাজিন_মেলা
েব্রুয়ারী_কলকাতা

20/12/2025

প্রতিবেশী দেশ বাংলাদেশে মানবতাবিরোধী মৌলবাদী হামলায় মুক্তিযুদ্ধের চেতনার ধারক 'ছায়ানট' ভবন ধ্বংসের ঘটনার প্রতিবাদ করে সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর অন্যতম সমন্বয়ক শ্রী রাজেশ রোশন হাসমী আজ এক বিবৃতিতে বলেন:

বাংলাদেশের ছায়ানট ভবন আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছে। গত কয়েক মাস ধরেই প্রতিবেশী বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক অবস্থা স্পর্শকাতর হয়ে আছে। তার ধারাবাহিকতাতেই ঢাকার ধানমন্ডিতে ছায়ানটের সাত তলা ভবনের প্রায় প্রতিটি তলার প্রত্যেকটি ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। লাগানো হয়েছে আগুনও। ছায়ানটের অসংখ্য বাদ্যযন্ত্র ও শিল্পকর্ম তছনছ করা হয়েছে, ভাঙ্গা হয়েছে ছায়ানটের প্রাণপুরুষ সানজিদা খাতুনের ছবি, ছুরি দিয়ে ফালাফালা করা হয়েছে সানজিদার পোট্রেটও। বাদ যায়নি রবীন্দ্রনাথ - নজরুল - লালন ফকিরের ছবি।

আমরা সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এর বিরুদ্ধে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদে সামিল হয়েছেন। ছায়ানট এর প্রাক্তনীরা সেই ভস্মীভূত ভবনের সামনে গান গেয়ে প্রতিবাদ করেছেন। আমরা এই নাগরিক প্রতিবাদকে সম্পূর্ণ সমর্থন জানাই। ছায়ানটের উপর বাংলাদেশের মুসলিম মৌলবাদী শক্তির এই আঘাত শুধুমাত্র কোন প্রতিষ্ঠানের উপর আঘাত নয়, এই আঘাত বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের বিরুদ্ধে আঘাত। এমনকি বাংলাদেশে মৌলবাদী অপশক্তি তার কার্যক্রমের মধ্যে দিয়ে যে ধ্বংসলীলা চালাচ্ছে, তা অত্যন্ত গর্হিত অপরাধের শামিল। কিন্তু এই ঘটনা সমূহকে দেখিয়ে যারা বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে ঘটে যাওয়া যে ঐতিহাসিক "জুলাই গণঅভ্যুত্থান", তাকে ভুল প্রমাণ করতে চাইছেন, তারও আমরা দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাই।

মুক্তিযুদ্ধের চেতনায় মহীয়ান বিশিষ্ট সঙ্গীত শিল্পী সানজিদা খাতুনের এই ছায়ানট ভবনে ছিল দুই বাংলার সংস্কৃতির বহু নিদর্শন। মূলত সংগীত-সংস্কৃতি চর্চার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গড়তে প্রয়াসী এই ছায়ানট। সেই ছায়ানটের উপর আক্রমণ সমস্ত সংস্কৃতিবান মানুষের হৃদয়কে নাড়া দিয়ে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে বাংলাদেশের সরকারকে ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি ছায়ানট ধ্বংস হলেও, এর সংস্কৃতি অটুট থাকবে; রবীন্দ্রনাথ-নজরুল-লালন ফকিরের চেতনা সে দেশের সংস্কৃতিকে আরোও মজবুত করে তুলবে। সেই চেতনাই বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের মৌলবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠকে সোচ্চার করবে।

সংবাদদাতা
হেমন্ত মালিক
গৌরব ঘোষ

হোমবাউন্ডের স্ক্রিনিংয়ের পর আলোচনা হলো ঋত্বিক ঘটককে নিয়ে। প্রসঙ্গ: আবার কেন ঋত্বিক? রণদীপ দা বললেন, ঋত্বিক হলেন ইতিহাস...
19/12/2025

হোমবাউন্ডের স্ক্রিনিংয়ের পর আলোচনা হলো ঋত্বিক ঘটককে নিয়ে। প্রসঙ্গ: আবার কেন ঋত্বিক? রণদীপ দা বললেন, ঋত্বিক হলেন ইতিহাস, স্মৃতি ও শেকড় ভুলিয়ে দেওয়ার যে অভিসন্ধি, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। সংঘমিত্রা দি বললেন, ঋত্বিক ছিলেন অনন্য একারণেই যে সাধারণ জনগণের প্রতি ছিল তাঁর অকৃত্রিম, আন্তরিক, সিনসিয়ার আবেগ যা আদর্শগত উপলব্ধি, নিষ্ঠা এবং কমিটমেন্ট ছাড়া সম্ভব নয়। আলোচনার পরিসরেই যে কথা উঠে এলো, তা হলো, আমরা শুধু সিনেমা, ছবি নিয়ে কথা বলব, অথচ তার পেছনে যে প্রক্রিয়াটা কাজ করছে সেটার অনুসন্ধান করবো না; যে সংগ্রামটা আদর্শগত, যে সংগ্রামটা বহু দ্বন্দ্বের মধ্য দিয়ে সৃষ্টি করলো এমন শিল্প, তার মূল সুরটার অনুসন্ধান করবো না, নিজেদেরকেও সেই সংগ্রামে নিয়োজিত করবো না, এটা কখনোই সততার লক্ষণ হতে পারে না। তাই, অনুসন্ধান করতে হবে সেই চেতনার, চর্চা করতে হবে সেই সততার, যেটা শিল্পকে করে শক্তিশালী, কারণ তা সব কিছুর আগে হয় সত্যনিষ্ঠ। তাই সে সুন্দর। নচেৎ, নয়।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when PhotoGen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category