02/01/2026
আহ্! কতদিন পর আজ একটু রোদ উঠেছে।আরাম করে বসে খানিক রোদ পোহানো যাবে।কি যে হয়েছিল সুয্যি মামার কে জানে? কয়দিন ধরে তার দেখাই পাওয়া যাচ্ছিল না।আজ তিনি উঠেছেন দেখেই বিছানার পাশের ওই নরম তোষক ছেড়ে বেরিয়ে এলাম।এখন একটু গা গরম করেনি, তারপর দেখতে যাবো কার বাড়িতে গরম গরম মাছ ভাজা হচ্ছে। এই ঠান্ডায় গরম মাছ ভাজা, ভাবতেই জিভে জল চলে আসছে। এই দেখো, এতক্ষণ বক বক করছি। তোমাদের তো বলাই হয়নি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে,হ্যাঁ।।
কলমে অগোছালো
চিত্র সংগ্রহে PRINCE GHOSH
The B**g Fame