24/08/2019
Bring a smile an inititative by kolkata bikers club | powered by Kaleidoscope Entertainment & Media Solutions
FOR DONATION :
GOOGLE PAY - nilabjadas92@okicici
9062894076
Bank :
Nilabja das
Bandhan bank
A/C No. - 50190002220658
Ifsc : BDBL0001773
PAYTM : 9062894076
আমরা কোলকাতা বাইকার’স ক্লাব এটা ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত যে কোলকাতা বাইকার’স ক্লাবের উদ্যোগে “BRING A SMILE”-এর মাধ্যমে বিগত দু’বছর ধরে দুর্গা পুজার সময় সফলভাবে পথশিশুদের মুখের হাসি বজায় রাখতে সক্ষম হয়েছি।
পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে অন্যতম প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসব হলো “দুর্গাপূজা”। আর এই সময়েই বাঙালি মেতে ওঠে নতুন ব্র্যান্ডেড জামা-কাপড় কেনার আনন্দে, আর হবে নাই বা কেন, এযে আমাদের প্রাণের উৎসব। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে পথে, ঘাটে, বা যে দোকানে আমরা পুজোর কেনাকাটায় ব্যাস্ত, ঠিক তার পাশেই যে পথশিশুগুলো থাকে যাদের মাথার ওপর খোলা আকাশ, পুজো যে তাদেরও, কিন্তু তাদের ব্র্যান্ডেড তো দূর পুজোর সময় নতুন জামা পরা ঠিক যেন স্বপ্ন সত্যি হওয়ার সামিল।
আর সেই অনুভুতি থেকেই ২০১৭ সালে কোলকাতা বাইকার’স ক্লাবের প্রতিষ্ঠাতা শ্রী নীলাব্জ দাস(নীল)-এর উদ্যোগে এবং কোলকাতা বাইকার’স ক্লাবের সদস্যবৃন্দদের প্রচেস্টায় যে পদক্ষেপ নেওয়া হয় তারই নাম “BRING A SMILE”। যেখানে প্রথম শর্তই ছিলো যে বাচ্চাদেরও ব্র্যান্ডেড জামা-কাপড়ই দেওয়া হবে। যার ব্যাতীক্রম আজও হয়নি। এখানে বলে রাখা ভালো যে এটা কোনো এন জি ও নয়, সম্পূর্ণ নিজেদের অনুভুতি এবং “কিছু করার” তাগিদ থেকেই “BRING A SMILE” এর পথ চলা শুরু।
এখন প্রশ্ন উঠতেই পারে যে আমরা কেন এটা করি? তার কারন, নতুন জামাকাপড় গুলো হাতে নেওয়ার পর তাদের মুখে যে হাসিটা ফুটে ওঠে সেটার অনুভুতিটাই আলাদা। একটা আলাদা সুখ বা বলা ভালো আলাদা শান্তি পাই আমরা।
কাদের এবং কোথায় দেওয়া জামা কাপড় দেওয়া হয়? কাদের দেওয়ার প্রসঙ্গে বলি, যাদের আমরা দিয়ে থাকি তারা প্রত্যেকেই দারিদ্র সীমার সেই পর্যায়ে অবস্থান করে, যাদের কাছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পরনের পরিধান টুকু নেই। আর কোথায় দিয়ে থাকি বলতে গেলে, বিগত দু’বছরে আমরা দক্ষিণেশ্বর বাস ডিপো, বেলঘরিয়া, দমদম, হুগলী আঁটপুর, বেলুরমঠ এর সামনে, সোদপুর থেকে ব্যারাকপুর স্টেশন সহ বিভিন্ন জায়গায় এটি করেছিলাম। কোনও বছরই জায়গা আগে থেকে ঠিক করা থাকে না, কোলকাতার বিভিন্ন অঞ্চলে ঘোরা হয় এবং প্রয়োজনীয় জায়গা গুলোতে জামা কাপড় দেওয়া হয়ে থাকে।
প্রসঙ্গগত জানান প্রয়োজন যে “মহালয়া” থেকে “পঞ্চমী” পর্যন্ত আমাদের কাজ চলে। কোলকাতা বাইকার’স ক্লাবের পক্ষথেকে ০ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরই জামা কাপড় দেওয়া হয়ে থাকে। “BRING A SMILE”-এর প্রথম বছর মানে ২০১৭ সালে কোলকাতা বাইকার’স ক্লাব কমপক্ষে ৭৫০ জন এবং দ্বিতীয় বছর ২০১৮ সালে কমপক্ষে ১২০০ জন বাচ্চাদের মুখে হাসি ফোটাতে সফল হয়েছে।তাই এই বছর ২০১৯ সালে কোলকাতা বাইকার’স ক্লাব কমপক্ষে ২৫০০ জন বাচ্চার মুখে হাসি ফোটানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে।
যোগাযোগ
শ্রী নীলাব্জ দাস(নীল)- +৯১ ৯০৬২৮৯৪০৭৬
শ্রী দীপজ্যোতি গুহরায়( DJ)- +৯১ ৯১৬৩৭৫৪৫৫৮
Bring a smile an inititative by kolkata bikers club | powered by Kaleidoscope Entertainment & Media Solutions FOR DO...