Sangita Saha

Directions

Sangita Saha বাচিক শিল্পী সঙ্গীতা সাহার সাথে কবিতা ,গল্পে, শ্রুতিনাটকে দেখাশোনা হবে এইখানে।

তোমাকে কি দেবো উপহার স্মৃতিটুকু সকালবেলার? তাই নিয়ে তুমি খুশী হবে ?হবে না ? কি আর করি তবে !বিকেলে কেমন করে, বলো,এনে দিই ...
22/09/2026

তোমাকে কি দেবো উপহার
স্মৃতিটুকু সকালবেলার?
তাই নিয়ে তুমি খুশী হবে ?
হবে না ? কি আর করি তবে !

বিকেলে কেমন করে, বলো,
এনে দিই রোদ ঝলমলো ?
তারচেয়ে আমাকেই নাও,
থরথর দু-হাত বাড়াও -
নিয়ে যাও তোমার সকালে,
কামরাঙ্গা ডালিমের ডালে |

তোমাকে কি দেবো উপহার ? স্মৃতিটুকু ? সকালবেলার?

-অরুন কুমার সরকার
গলার নেকলেস: সায়ন্তন আমি

♥️
22/09/2026

♥️

19/09/2026
যখন মঞ্চে কবিতায় সঞ্চালনায়
19/09/2026

যখন মঞ্চে
কবিতায় সঞ্চালনায়

দহন আমার থাক,তোমার থাকুক শুধু বহনগহন রাত্রির শোক চোখের কিনারে জ্বলুকতুমি শুধু চোখের চাঁদে থেকে  যাও নিঃসঙ্গতা।রুদ্র মুহম...
13/09/2026

দহন আমার থাক,তোমার থাকুক শুধু বহন
গহন রাত্রির শোক চোখের কিনারে জ্বলুক
তুমি শুধু চোখের চাঁদে থেকে যাও নিঃসঙ্গতা।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

কেন এ রকম হয়     - শামসুর রাহমান কেন এ রকম হয়? হবে? কেন তুমি অভিমানেস্তব্ধ হয়ে যাবে? কেন এতক্ষণ করবে না ফোন?আমার অসুবিধে...
12/09/2026

কেন এ রকম হয়
- শামসুর রাহমান

কেন এ রকম হয়? হবে? কেন তুমি অভিমানে
স্তব্ধ হয়ে যাবে? কেন এতক্ষণ করবে না ফোন?
আমার অসুবিধে নেই, টেলিফোনও কিছু বিগড়ে আছে।
এই যে মুহূর্তগুলি, ঘণ্টাগুলি আমাকে চিবিয়ে
খাচ্ছে হিংস্র বিড়ালের মতো, তুমি কি বোঝো না? হায়,
এ বয়সে আমি আর কত কষ্ট পাব? কী আমার
অপরাধ, বুঝতে অক্ষম। গাছ হয়ে জন্মানোই
ছিল ঢের ভালো, বিষাদের লেশমাত্র থাকত না।
তোমাকে উপেক্ষা করি, এই মতো ভাবনায় তুমি
সম্প্রতি কাতর নাকি! অথচ আমি যে সারাক্ষণ
জপছি তোমাকে, এমন কী স্বপ্নের ঘোরেও করি
উচ্চারণ ভালোবাসা তোমার উদ্দেশে। আলিঙ্গনে
বাঁধি তোমাকেই মাঠে, নদীতীরে, পাহাড়ে, জঙ্গলে।
কীভাবে তোমার রোষ, প্রিয়তমা, অস্তমিত হবে ?

বন্ধুদের সাথে দেখা হোক'সা মা শান্তিরেধি '🕊️🕊️🕊️☮️
12/09/2026

বন্ধুদের সাথে দেখা হোক
'সা মা শান্তিরেধি '🕊️🕊️🕊️☮️

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangita Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share