10/10/2025
এমন এক একটা সময় আসে যখন মন্দের ভারে নুয়ে থাকা কাল নিজেই নিঃশ্বাস বন্ধ করে প্রতীক্ষা করে কবে সে ভারমুক্ত হবে। সীমাহীন লোভ, অপ্রতিরোধ্য উচ্চাশা এবং বিলুপ্তপ্রায় বিবেক যখন ষড়যন্ত্র রচনা করে তখন সেই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার পথ কি আর খোলা থাকে?
যে পথে রয়েছে আলোর দিশা তা কবে তির্যক বাঁক নিয়ে এক অন্ধকারাচ্ছন্ন ঠিকানায় পৌঁছে যায়। এক সময় ঠিক আর ভুলের সীমারেখা আর খুঁজে পাওয়া যায় না। এই সমসাময়িক কালের এক জীবন্ত আলেখ্য দেখতে হলে অবশ্যই আসুন ১৭ ই অক্টোবর, শুক্রবার, সন্ধ্যা ৬-৩০ এ, মধুসূদন মঞ্চে।
There comes a time when the age, burdened by its own evil, seems to hold its breath—waiting for the moment it can be freed from that weight. When boundless greed, uncontrollable ambition, and a dying conscience weave their dark conspiracies, is there really any way out of that vicious circle?
The path that once led toward light suddenly twists and turns into one of darkness. A time comes when the line between right and wrong fades beyond recognition.
To witness a living portrait of this contemporary age, join us on 17th October, Friday, at 6:30 PM, at Madhusudan Mancha.