04/06/2023
♦️ সন্ধ্যা 7 টায় অ্যাকসিডেন্ট হলো, রেলমন্ত্রী পৌঁছালেন সকাল 8 টায়! 13 ঘণ্টা পর, ঠিক এটা ভাবতে ভাবতে খেয়াল করুন রাজিব মুকুল এরা দিল্লী যাবে কি দ্রুততায় কলকাতা এয়ারপোর্ট এ স্পেশাল ফ্লাইট এসেছিলো! রেলমন্ত্রী দুর্ঘটনা স্থলে রাতেই কেনো পৌঁছালেন না? তিনি তো ওড়িশার ই মানুষ!
♦️ শনিবার দুপুর পর্যন্ত রেল অফিসিয়াল ভাবে স্বীকার করেনি মালগাড়ি সাথে অ্যাকসিডেন্ট হয়েছে মূলত! রেলের বিবৃতি পড়ে দেখুন! মানে ঘটনার প্রায় 20 ঘণ্টা পর ও রেলের বিবৃতি মিথ্যা! তারা জানেই না আসল ঘটনা. এর দায় কার?
♦️ Kavach কোথায় ওই ট্রেন গুলোতে? ছিলো না ছিলো না? ক্লিয়ার বিবৃতি পেয়েছেন? 120 এর উপর ট্রেন স্পিডে যখন কে সিগন্যাল দিলো মালগাড়ি লাইনে যাওয়ার? সেই ভুল বের করা তো সিস্টেম থেকে সেকেন্ড এর ব্যাপার. সেটা ক্লিয়ার কেনো করা হচ্ছে না? যে সিগন্যাল এ ভুল ছিলো? বলা হচ্ছে ঘটনার গভীরে গিয়ে দেখা হবে! অদ্ভুত! সিগন্যাল ভুল ছিলো সেটা বলতে বিবৃতি দিতে কতক্ষণ লাগে?
♦️ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালেন তারপর মহাপ্রভু পৌঁছলেন, আচ্ছা চারদিকে বিধ্বস্ত অবস্থা সেখানে ম্যাপ লাগিয়ে ফটোশুট এর খুব দরকার ছিলো? কি মহান জিনিস ওখানে দাঁড়িয়ে উনি বুঝছিলেন?
♦️ 6 থেকে 7 হাজার, 8 হাজার কলকাতা থেকে চেন্নাই ব্যাঙ্গালোর এর ফ্লাইট ভাড়া, কাল থেকে চেক করুন সেটা পৌঁছে গেছে 20 হাজার এর দোরগোড়ায়, এর দায়ভার কার? এই নির্লজ্জ্ব বেহায়াপনার দায়ভার সরকার এর নেই?
♦️ 13 কোটির দেশ লোন দিয়েছে প্রায় 1 লক্ষ হাজার কোটি, সেটা দিয়ে বুলেট ট্রেন এর স্বপ্ন 130 কোটি কে দেখিয়ে ভোট জেতাই আমাদের রাজনৈতিক ঠিকাদার দের কাজ, আমরাও সেসব খাই! এখন আপনার আমার বাড়ির লোকের বডির দাম ঠিকাদার রা ফিক্স করেছে 10 লাখ! আনন্দ হচ্ছে তো?
♦️ ইংরেজি তে একটি শব্দ আছে, Cherry-Pick! মানে হলো অনেক জিনিস/পয়েন্ট এর মধ্যে নিজের প্রফিট বা সুবিধার জন্য যেটা লাগবে সেটা তুলে নেওয়া. কাল আমার পোস্ট এর মধ্যে অনেকেই এসে জাপান সাথে কেনো তুলনা করছি, জাপান এর ট্যাক্স সিস্টেম সব জ্ঞান দিতে এলো! আমি বলছি তুমি জাপান এর বুলেট এর গল্প শোনাবে শুধু কেনো? সাথে আরো যা আছে সব কিছুর শোনাও! চেরি পিকিং করবে কেনো?
♦️ তুমি যদি বুলেট ট্রেন এর গল্প শোনাও, আমি শোনাবো তাদের সুস্থ রাজনীতির কথা. কোনো ভুল হলে দায়ভার নিয়ে পদত্যাগ এর কথা! এই দেশের ক্যাবিনেট এ এই মুহূর্তে রেল মন্ত্রী আর বিদেশ মন্ত্রী ছাড়া ওতো উচ্চ শিক্ষিত কেউ নেই, তাহলে কাল থেকে রেল মন্ত্রী স্বইচ্ছায় দায়ভার নিয়ে পদত্যাগ কেনো করেননি?
♦️ তুমি যদি বুলেট ট্রেন এর স্বপ্ন বেচো, আমি বলবো সেখানকার ক্যাম্পাস এ শুয়োর গরু চিকেন এর মাংসের একসাথে সহাবস্থান এর কথা. এগুলো শুনবে না শুধু বুলেট শুনবে হয় কি করে! আমার দেশে বিফ এর জন্য প্রাণ যায়, আর তারা সারা পৃথিবীতে কোবে বিফ বেচে লক্ষ কোটি টাকা রেভিনিউ করে, সেটাও শুনতে হবে! চেরি পিকিং করা যাবে না!
♦️ বিষয়টি ঠিক এরকম, ইংল্যান্ড আমেরিকার যে সমস্ত স্বাধীন সংবাদ মাধ্যম ভারতের নিউজ করে বিভিন্ন বিষয়ে তখন সরকার পাতি খিস্তি মারে ( সম্প্রতি যেমন বিবিসি) কিন্তু সরকার যারা চালাচ্ছে তাদের সব ছেলেমেয়েরা পড়ছে মূলত ওই দুই দেশেই! কি অদ্ভুত না? মানে আমি আমার সুবিধা মতো চেরি পিকিং করবো!
♦️ ভিডিও গুলো দেখেছেন, কারো শরীরে কাপড় নেই, ঠিক যেমন দূরপাল্লার ট্রেনে হাওড়া শিয়ালদহ তে ইন্ডিয়ান পোস্ট এর প্যাকেট তোলে সেভাবে তোলা হচ্ছে গাড়িতে বেওয়ারিশ লাশ! এভাবে তোলা যায়? যায়না. কোনো মিডিয়া প্রশ্ন তুলেছে? উত্তর না. কোনো মিডিয়া প্রশ্ন তুলেছে মন্ত্রী পদত্যাগ এর, উত্তর না. সব ই তো না, তাহলে আর আমাদের ছাপোষা মানুষগুলোর ভালো কিছু হবে কি করে! আমরা প্রশ্ন করতে শিখিনি, আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড টাই আসল! ওটাই দুনিয়া!
শেষ করবো আমার পুরনো লেখা দিয়ে, মিডিয়া মোবাইল মোদি এখানেই আটকে এই যুব সমাজ! যারা প্রশ্ন তুলতে জানে না, আছে শুধু সীমাহীন ভক্তি.
রাজনৈতিক ক্ষমতা অর্জনের নেশা, এক অদ্ভূত নেশা!
যে নেশায় পড়লে কোনও রিহ্যাব এর চিকিৎসা করাতে পারে না !
সুস্থ থাকুন এই অসুস্থ সমাজে 🙏🏻
✍️ Sagir Husain