The Bong Tales

The Bong Tales সৃষ্টি তোমাদের
প্রকাশ আমাদের।

এই মুহূর্তে স্বল্প দৈর্ঘ্যের ছবির কথা শুনলেই অনেকে নাক সিটকায়। তার মধ্যে সেই ছবিতে যদি কোন ইউটিউবারকে অভিনয় করতে দেখা যা...
22/08/2022

এই মুহূর্তে স্বল্প দৈর্ঘ্যের ছবির কথা শুনলেই অনেকে নাক সিটকায়। তার মধ্যে সেই ছবিতে যদি কোন ইউটিউবারকে অভিনয় করতে দেখা যায় তাহলে তো ছেড়েই দিন। তবে কিছু ছবির গল্প অভিনয় একেবারেই আলাদা হয়। হতে পারে তা স্বল্প দৈর্ঘ্যের ছবি কিন্তু সেই ছবির গল্প, অভিনয়, ইমোশন গুলো একেবারে মন থেকে আসে। আর ইউটিউবার মানেই যে খারাপ অভিনেতা এই ট্রেন্ডটা হয়তো এবার বন্ধ হওয়া উচিত। কথাটা কেন বললাম তার জন্য দেখতে হবে কিছুদিন আগেই ওয়ান লাভ মিডিয়া থেকে মুক্তি পাওয়া এবং রজত সাহা পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি "আব্বুলিশ"।

গল্পের প্রধান বিষয়বস্তু কখনোই এখানে বলবোনা তাহলে ছবি দেখার মজাটাই হারিয়ে যাবে তবে এটুকু বলতে পারি ছবির শেষে আপনার মনে দাগ কেটে যাবে এই ছবি। স্কুল জীবন শেষ হওয়ার পর কি তাড়াতাড়ি আমাদের জীবনটা পালটে যেতে থাকে আমরা নিজের অজান্তেই যেন অনেক বড়ো হয়ে যাই সাথে অনেক পরিণত। আমাদের ইচ্ছে গুলোয় যেন মাঝে মধ্যে এই জীবন যুদ্ধের মাঝে হারিয়ে যেতে থাকে তার সাথে হারিয়ে যেতে থাকে নিজের খুব কাছের কোন বন্ধু যে বন্ধুকে ছাড়া আমরা আর কোন কিছু ভাবতেই পারতাম না সেও ধীরে ধীরে আমাদের থেকে অনেকটা দূরে চলে যায়।

হ্যাঁ এই গল্প স্কুল জীবনকে কেন্দ্র করেই বা বলা ভালো স্কুল জীবনের শেষ দিন কে নিয়ে। যে দিনটা কিভাবে প্রত্যেকের জীবন এক নিমেষে পালটে দিচ্ছে সে নিয়েই এই গল্প। এই গল্পে ইউটিউবার মাঞ্চু দাদা কেও একটি অন্যতম চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তার পাশাপাশি এই ছবিতে অর্চিষ্মান বিশ্বাস, রুপ দে, প্রান্ত দাস, মোহিনী সরকার ও শতদ্রু মুখার্জী কেও অভিনয় করতে দেখা গেছে। এই ছবির গল্প আমাদের মতো মধ্যবিত্ত ছেলে মেয়েদের জীবনের গল্প যা ছবিটা না দেখলে বোঝা যাবেনা।

না এই ছবি দেখতে একদমই কোন টাকা খরচা করতে হবেনা। বিনামূল্যে দেখতে পাবেন ওয়ান লাভ মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এবার বলি এই ছবি কেন আপনি দেখবেন।

° কারন আমরা যারা ছোট শহরের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদের কাছে উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ দিনটা যেন অসম্পূর্ণ একটা দিন।

ওইদিন যে আমাদের জীবনের শেষ গোছানো একটা দিন, সেটাই বুঝতে পারিনি।
*একটা ছোট শহরের কিছু ছেলেমেয়ের সেই শেষ দিনের গল্প, আশা করছি আপনার মন ভালো করে দেবে।

° কুড়ি পঁচিশ মিনিট সময় আপনার মন ভালো করে দেবেই।

ইন্ডিপেন্ডেন্ট সিনেমার সাথে থাকুন। 🙏🏿

ছবির লিংক -

" Abbulish" Is a Bengali Short Film Produced By One Love Media.Cast - Archisman Biswas, Manchu Dada, Ruup Dey, Pranta Das, Mohini Sarkar, Shatadru Mukherjee ...

দুদিন আগেই ওয়ান লাভ মিডিয়া থেকে রিলিজ করেছে রজত সাহা পরিচালিত "জীবাণু" যে গল্প এক সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘট...
02/05/2022

দুদিন আগেই ওয়ান লাভ মিডিয়া থেকে রিলিজ করেছে রজত সাহা পরিচালিত "জীবাণু" যে গল্প এক সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। একটা ভাইরাস কিভাবে মানুষের জীবনকে তোলপাড় করে দিতে পারে সে নিয়েই এই গল্প। আর এই ভাইরাসের ফলে এক সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে বাঁচার জন্য সে কোন পর্যায় যেতে তাও অসাধারণ এই গল্পে তুলে ধরা হয়েছে।

আর প্রত্যেকের অভিনয় যেন এই গল্পকে এক অন্য মাত্রা দিয়েছে বিশেষ করে এই গল্পের প্রধান দুই চরিত্রে যারা কাজ করেছে। অর্চিষ্মান ও লহরী। নিজের কাজের প্রতি কতটা যত্ন থাকলে এরম অভিনয় করা যায় তার প্রমান দিয়েছে এই গল্পে।

তাই দেরি না করে দেখেই ফেলুন জীবাণু।

লিংক - প্রথম কমেন্টে। ❤️

ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানানো যেকোনো কাজেই অনেক ঝামেলা। তবুও বুকে একরাশ আশা আর কাজের প্রতি ভালবাসা নিয়ে কিছু মানুষ ক্রমাগত ...
30/04/2022

ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানানো যেকোনো কাজেই অনেক ঝামেলা। তবুও বুকে একরাশ আশা আর কাজের প্রতি ভালবাসা নিয়ে কিছু মানুষ ক্রমাগত ভাবে নিজের কাজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে।

ওয়ান লাভ মিডিয়া প্রযোজিত ও রজত সাহা পরিচালিত "জীবাণু" ও ঠিক তেমনি একটি কাজ। যে কাজ সমাজের একটা শ্রেণীর গল্প তুলে তুলে ধরবে। যে গল্পে মশলাদার কোন নায়ক নেই কোন গান নেই। আছে এমন এক গল্প যে গল্প সমাজের কোন না কোন মানুষের জীবনে আকছার ঘটে থাকে।

রজত সাহা কে আমরা প্রধানত রোমান্টিক গল্প বানানোতেই বেশি দেখেছি। তবে একজন পরিচালকের কাজের পরিধি অনেকটা বড় হওয়া উচিত। তাই বিভিন্ন গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করাটা খুব দরকার। জীবাণু অন্যান্য গল্পের থেকে আলাদা হলেও এটুকু বলা যায় এই গল্পে নতুন কিছু দেখতে পারবো শিখতে পারবো।

জীবাণু আজ ঠিক সন্ধ্যে ৬টায় আসছে "One Love Media" র ইউটিউব চ্যানেলে। ছবি দেখুন আর নিজেদের মতামত জানান। ❤️

ভালবাসা - বন্ধুত্ব - প্রেম এগুলো বরাবরই আমাদের কাছে খুব কাছের এক অনুভূতি। যে অনুভূতি কখনো মুখে বলে প্রকাশ করা যায় না শুধ...
26/03/2022

ভালবাসা - বন্ধুত্ব - প্রেম এগুলো বরাবরই আমাদের কাছে খুব কাছের এক অনুভূতি। যে অনুভূতি কখনো মুখে বলে প্রকাশ করা যায় না শুধু অনুভব করে যেতে হয়। আর তেমনি এক দুস্টু মিষ্টি ভালবাসা - বন্ধুত্বের এক অসাধারণ গান নিয়ে চলে এসেছে কে এস এস মিউজিক। যা কালকেই কে এস এস মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে। এবং এটি শুধুমাত্র একটি গান না বলে বলা ভাল এক দুস্টু মিষ্টি প্রেমের গল্প। নিজেদের না বলা কথা গুলো যা একটি গানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আর এই গানের সব থেকে বড় চমক হল শান। হ্যাঁ আমার আপনার সবার প্রিয় শান যিনি এই গান গেয়েছেন যা এই গানকে এক অন্য উষ্ণতা দিয়েছে। আর ওনাকে সঙ্গ দিয়েছে দিলশাদ নহর কাকলি। তাই দেরি না করে এক্ষুনি দেখে আসুন এক ভালবাসার গান। ❤️

https://youtu.be/Yz8I4SkkneA

" Soulmates " কথাটার মধ্যেই একটা প্রেম প্রেম ব্যাপার আছে তাই না ? আর এমনই যদি কোন এক প্রেমের গল্প ভালবাসার সপ্তাহে রিলিজ...
12/02/2022

" Soulmates " কথাটার মধ্যেই একটা প্রেম প্রেম ব্যাপার আছে তাই না ? আর এমনই যদি কোন এক প্রেমের গল্প ভালবাসার সপ্তাহে রিলিজ করে তাহলে কিন্তু তার উন্মাদনা আরো অনেক বেড়ে যায়। এমনিতেও বাঙালির প্রেম মানে একটা ইমোশন।

এবার আসি গল্পে " Soulmates " কে শুধুমাত্র প্রেমের গল্প না বলে বলা ভাল যে এক দুষ্টু মিষ্টি বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এক প্রেমের গল্প। যা সময়ের সাথে সাথে দুজনকে একে অপরের কাছে এনেছে। আর বন্ধুত্ব না থাকলে কি আর প্রেম জমে ? জমেনা বোধহয়।

" Soulmates " যেন ঠিক আমাদের মতো আর পাঁচটা মানুষের গল্প যারা বন্ধুত্ব হারানোর ভয়ে নিজেদের ভালবাসাটা প্রকাশ করতে ভয় পায়। আর তারসাথে ভয় থাকে নিজের সবথেকে কাছের বন্ধুকে অন্য কারুর হয়ে যেতে দেখে। সেটাই যেন পরিচালক এই গল্পে ফুটিয়ে তুলেছে। আর তারসাথে গল্পের প্রত্যেকটা মানুষের অভিনয় এককথায় অসাধারণ। ❤️

এই গল্পে শেষপর্যন্ত বন্ধুত্ব না ভালবাসা জিতলো সেটা বলবোনা তার জন্য পুরো গল্পটা দেখতে হবে। তবে এটুকু বলতে পারি এরম গল্প হয়তো আমাদের বহু মানুষের জীবনে ঘটেছে। আর শেষে বলবো অব্যশই দেখুন পুরোটা আর দেখার পর মনে সাহস নিয়ে ভালবাসার সপ্তাহে নিজের কাছের মানুষকে ভালবাসার কথাটা বলেই দিন। ❤️

Watch " Soulmates " Only On Deziniax Studios Youtube Channel. https://youtu.be/2_3gq2YIbp8

Soulmates যে গল্প আমার আপনার। ❤️ আসছে ঠিক কালকে। Only On - Deziniax Studio Youtube Channel https://youtube.com/c/Dezinia...
07/02/2022

Soulmates যে গল্প আমার আপনার। ❤️
আসছে ঠিক কালকে।

Only On - Deziniax Studio Youtube Channel

https://youtube.com/c/DeziniaxStudios

A Film By Avigyan Chatterjee

"তুমি আমাকে রক্ত দাও         আমি তোমাকে স্বাধীনতা দেবো"নেতাজী সুভাষচন্দ্র বোস...এই একটাই নাম ছিলো বাংলা তথা গোটা বিশ্বকে...
23/01/2022

"তুমি আমাকে রক্ত দাও
আমি তোমাকে স্বাধীনতা দেবো"

নেতাজী সুভাষচন্দ্র বোস...এই একটাই নাম ছিলো বাংলা তথা গোটা বিশ্বকে কাঁপানোর জন্যে যথেষ্ট।

শুভ জন্মদিন বীর বিপ্লবী..❤️

শতকোটি প্রণাম রইলো...🙏🙏

জয় হিন্দ...
বন্দেমাতরম্ 🇮🇳🇮🇳🇮🇳

"ইচ্ছামতী"Story & Direction : BabinDop : Arnav GuhaMusic : Soumyadeep SubhadeepSong : Bampai ChakrabortyProduced : Arnav...
15/01/2022

"ইচ্ছামতী"
Story & Direction : Babin
Dop : Arnav Guha
Music : Soumyadeep Subhadeep
Song : Bampai Chakraborty
Produced : Arnav Guha Studio's

Actor
Deepak Haldar(Saiyad)
Debjani Dutta(Saroladevi)
Masud ( SAHIDUR RAHAMAN )

"কিছু গল্প তৈরী হয় সময়ের আগে শেষ হবে বলেই "

দেশ ভাগের পর পর বহু দাঙ্গার নজির দেখেছে দুই বাংলা। ঠিক মুক্তি যুদ্ধর আগে তেমনি এক দাঙ্গা কে কেন্দ্র করে গড়ে উঠেছে এই গল্প। দেশ, ভিটের সাথে সাথে বহু সম্পর্ক ত্যাগ করে আসতে হয়েছে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। সেই ফেলে আশা সম্পর্কের সামনে আবার ৫০ বছর পরে এসে কেউ হাত ধরে দাড়করিয়ে দিলো। এমনই একটি গল্প আসছে খুব তাড়াতাড়ি।

কাল ঠিক রাত ৯টায়। ❤️
10/01/2022

কাল ঠিক রাত ৯টায়। ❤️

Finally Wait Is Over "Almost Single" Streaming On One Love Media Youtube Channel ❤️
08/01/2022

Finally Wait Is Over "Almost Single" Streaming On One Love Media Youtube Channel ❤️

"Almost Single" is a Bengali romantic Short Drama. Cast : Ruup Dey, Sukarna Pal, Shatadru Mukherjee & Biltu SarkarCinematography, Edit & Color : Rajat SahaBG...

আসছে আসছে ৮ই জানুয়ারি আসছে। যে গল্প প্রায় সবার আরে না না সিনেমার গল্পের কথা বলছিনা ওইযে সিনেমার নাম "অলমোস্ট সিঙ্গেল" এর...
05/01/2022

আসছে আসছে ৮ই জানুয়ারি আসছে। যে গল্প প্রায় সবার আরে না না সিনেমার গল্পের কথা বলছিনা ওইযে সিনেমার নাম "অলমোস্ট সিঙ্গেল" এর কথা বলছি। যারা সিঙ্গেল তাদের তো এই গল্প দেখতেই হবে আর যারা সিঙ্গেল নন তাদেরকেও কারন তবেই তো সিঙ্গেল দের কষ্টটা ফিল করবেন তাই না। ❤️🔥 😎

Almost Single A Film By - Avigyan Chatterjee

বছর শুরু হোক "ইচ্ছামতী" কে দিয়ে। আসছে সম্পূর্ণ এক নতুন ভাবনাচিন্তা থেকে তৈরি করা এক নতুন গল্প। First Look Of IcchamotiA ...
04/01/2022

বছর শুরু হোক "ইচ্ছামতী" কে দিয়ে। আসছে সম্পূর্ণ এক নতুন ভাবনাচিন্তা থেকে তৈরি করা এক নতুন গল্প।

First Look Of Icchamoti

A Film By Babin Das

Produced By Arnav Guha

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bong Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to The Bong Tales:

Share