13/08/2026
…আগামী ১৫ই আগস্ট, শনিবার পথের সাথী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজন শুধু বিনোদনের নয়, মানুষের সঙ্গে মানুষের বন্ধনকে আরও গভীর করে তোলারও এক আন্তরিক প্রয়াস।
▪️আমাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানোর জন্য তাজমিরা দিদিকে জানাই হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাঁর এই ভালোবাসা ও আন্তরিকতা আমার কাছে নিছক একটি আমন্ত্রণ নয়—এ যেন আপন করে নেওয়ার এক সুন্দর অনুভূতি।
দেখা হবে ১৫ই আগস্ট।
গান, সংস্কৃতি আর ভালোবাসার এই আয়োজনে—আমিও থাকছি আপনাদের সঙ্গে। ❤️
゚