28/08/2026
রাখি পূর্ণিমার দিনে চলুন আমরা স্মরণ করি কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট -
রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি পূর্ণিমা বা রাখীবন্ধন একটি রাজনৈতিক ও সামাজিক ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়। ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ ঘোষণা করলে রবীন্দ্রনাথ ঠাকুর এর তীব্র প্রতিবাদ জানান। জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে (বিশেষ করে হিন্দু ও মুসলমান ভাইদের মধ্যে) ভেদাভেদ ভুলে একে অপরের হাতে রাখি পরিয়ে একতার বার্তা ছড়িয়ে দেন কবিগুরু। এই সময়েই তিনি রচনা করেছিলেন বিখ্যাত গান "বাংলার মাটি বাংলার জল", যা মিছিলে গাওয়া হতো।
আজ সেই পবিত্র দিনের আবহে ছন্দনীড়ের সঙ্গে চলুন আমরা সবাই গাই - বাংলার মাটি বাংলার জল ….