Bhowanipur Sisikshu

Bhowanipur Sisikshu Bhowanipur Sisikshu is school / group of people in field of Art & Culture. We focus on recitation, drama and similar performance.

আবৃত্তি কোন দিকে                        -----     বিজয়লক্ষ্মী বর্মনকবিতার আবৃত্তি অর্থ কবিতাকে আত্মস্থ করে তার সুন্দর প...
19/08/2025

আবৃত্তি কোন দিকে
----- বিজয়লক্ষ্মী বর্মন

কবিতার আবৃত্তি অর্থ কবিতাকে আত্মস্থ করে তার সুন্দর পরিবেশন I অর্থাৎ প্রধান ভিত্তি এর কবিতা I তার সঙ্গে যুক্ত হবে আবৃত্তি শিল্পীর প্রকরণ সম্বন্ধে জ্ঞান আর মেধা ও মনন I এই সবগুলি মিলে তবেই একটি নিটোল পরিবেশন সম্ভব I তাহলে তো প্রথমেই সম্পর্ক গড়ে তুলতে হয় কবিতার সঙ্গে I কবিতা তো কেবল কিছু শব্দের সমাহার নয় I তার বহু স্তর আছে I তাকে উপলব্ধি করতে অনেকটাই গভীরে যাবার দরকার I কিন্তু আমরা শর্টকাট রাস্তা ধরি I কবির কবিতা পূর্বাপর পড়ি না I যে কবিতা পড়ছি তারও অর্থ বা অনুভূতির গভীরে যাবার চেষ্টা করি না I ফলে সবটাই বানানো শোনাতে পারে I তবে এও ঠিক যে কবিতা যেমন ভালো হওয়া চাই, আবৃত্তি শিল্পীকেও ভালো পরিবেশন করতে হয়, তেমনি ভালো শ্রোতাও চাই I সবটা মিলে তবেই বৃত্তটা সম্পূর্ণ হয় I

(গঙ্গা - জলঙ্গি আবৃত্তি উৎসব -২০২৪)
রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ, নবদ্বীপ

Address

26, BAKUL BAGAN ROW
Kolkata
700026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhowanipur Sisikshu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share