Saarangi

Saarangi লকডাউন আর করোনার এই বেহাল অবস্থায় এক?

18/03/2023

NEET PG 2023 ✨

🖊️ MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️✒️ Entry No. 6️⃣ By -✒️✒️ Acharya Adhya ✒️✍️ Title : দুশমনের চিঠি ✍️লালমোহন Uncle,     ...
28/06/2021

🖊️ MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️
✒️ Entry No. 6️⃣ By -✒️
✒️ Acharya Adhya ✒️

✍️ Title : দুশমনের চিঠি ✍️

লালমোহন Uncle,
আশা করি খুউব ভালোই আছেন । আপনার মতো ভালো আদমির ভালো থাকার ই কথা। আপনাকে ইয়াদ করলে আমি ভি ভালো থাকি। সম্বোধন দেখে বোধহয় আঁচ করতে পারছেন আমি কে। অবশ্য ইয়াদ নাও আসতে পারে। বহুৎ দিন হয়ে গেল আপনার সাথে মুলাকাত হয়নি। খ্যায়ের ছোড়িয়ে । প্যাহেলে আপনার সাথে একটু খোশ গল্প করি। লালমোহন বাবু আপনি তো আপনার লিখালিখিতে আমাকে পুরা famous বানিয়ে দিয়েছেন। হায় ভগওয়ান! আমি কি এতো famous হওয়ার যোগ্য আছি নাকি ? লেকিন ইয়ে বেপারটা আমার তো বেশ ভালোই লাগে। কিন্তু সময় তো বসে থাকে না। লালমোহন বাবু, দেখতে দেখতে চলে গেল বহু বছর। বহুৎ দিন জেল খেটেছি। জেলে থাকতে থাকতে এক বাঙ্গালী পুলিশ বাবুর সাথে আমার ভালো দোস্তি ভি হয়েছিল। সে বাবু ও আপনার লেখার ভক্ত আছেন। ওনার থেকেই আমি বাঙ্গলা পড়তে, লিখতে শিখেছি। আমি আপনার বহুৎ লেখা পড়েছি জেলে থাকতে। যত পড়েছি তত আপনাকে ইয়াদ ভি হয়েছে। Uncle আপনার মনে পড়ে আমার – আপনার প্যাহেলা মুলাকাৎ ? – সেই গনেশ মূর্তি smuggling…. ছুরি ছোঁড়া আপনাকে…..। ছিঃ ছিঃ ছিঃ কি খারাপ আদমি মনে হয় নিজেকে। সবাই তো আমরা উপর ওয়ালার দাস। তবে কি করে একটা ইনসান এতটা খারাব কাম করতে পারে ? লালমোহন বাবু, আপনার চা এ আমার L*D মেলানোর কথা ভাবলে নিজের প্রতি নফরৎ আরোও বেড়ে যায় । নিজেকে বহুৎ হারামি মনে হয়। এর পর তো জেলে যাই কিন্তু সেখানেও ভালো হওয়া আমার হোয়নি। ফিরে এসে আবার নোংরা ধান্দাবাজিতে মেতে উঠেছিলাম। Uncle, ইয়াদ হয়? এক দফে আপনার দিকে বন্দুকের নল তাক করে রবীন্দর সঙ্গীত গাইতে বলে আপনাকে কি পরেশানি করেছিলাম। আসলি বাত এই যে আমার শিরায় শিরায় বদমাসি ছিল। আপনাকে Disturb করে আমি বহুত time মজাক উড়িয়েছি। ছোড় দিন উসব বাৎ। এখন আশা করি বুঝতে পারছেন আমি কৌন আছি। বহুত দিন হলো জেল থেকে ছাড়া পেয়েছি। সব ধান্দাবাজি ভি ছেড়ে দিয়েছি। জেলে থাকতে, জেল থেকে পালাবার অনেক কোশিস করেছিলাম। আপনি তো জানেন-ই পয়সা আর Influence এর জোরে আমি বহুত time জেল থেকে বেরিয়ে এসেছি। কিন্তু শেষ দফে আর নিকালতে পারি নি। মেয়াদ শেষে নিকালনেকা বাদ মালুম হয়েছে ধন দৌলত সব বেকার আছে। ইনসান দুনিয়া মে দো দিনকে মুসাফির হ্যায়। বহুত ধন দৌলত থেকেও একদিনের জন্য আমি শান্তি পাই নি। আপনি আমার মতো টাকা না কামালেও অনেক সুখী আদমী ছিলেন ….. থাকবেনও । লালমোহন বাবু, জানেন, আমি কলকাত্তার বাড়িটা বেচে দিয়েছি। এখন বেনারসের বাড়িতেই থাকি। শেষ জীবনটা এখানেই থাকতে চাই। বিশওয়াস করেন, আমি নিজেকে পুরা পালটে ফেলেছি। সাচ্চা ইনসান হোবার কোশিস করছি। আমার যে বজরা ছিল, তা আছে, কিন্তু তাতে আজ আর বাইজি নাচে না, মুজরা হয় না। ওটা নিয়েই আমি আর এক কবিরাজ ঘুরে ঘুরে দাওয়াই বিলি করি। আর ভি শুনবেন ? আমার যতো কামাই এর টাকা ছিল , তা দিয়ে আমি বিধবা মাই দের জন্য সামান্য কিছু মাসিক ভাতার ব্যাওস্থা ভি করেছি। আর ছোটা ছোটা অনাথ নাদান বালকদের জন্য পড়া-লিখার ব্যাওস্থা ও করেছি ইখানে। বাচ্চা লোগ খাবে দাবে, খেলা করবে, লিখাপড়া করে আচ্ছা ইন্সান বনবে – আমার মতো Drug পাচারকারী, খুনী, Smuggler বনবে না। ইটা আমার শেষ জীবনের স্বপ্ন আছে। লালমোহন বাবু, আমি হর রোজ গঙ্গা স্নান করি আর গঙ্গা মাইয়া কে বলি মা আমাকে পাপ মুক্ত করো ; কিন্তু এত পাপ কি এক জন্মে গঙ্গার জলে ধুয়ে মুছে যাবে ? হর সামকো দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখি, অন্নপূর্না মা-ই কি ভোগ ভি কভি কভি মাঙ্গি । জেল খাটার শেষের দিন গুলো এখন ও আমাকে খুব ভাবায়। কভি কভি আঁখ মে নিন্দ আসে না । আসলি বাত, ওই কুঠরি তে বছর বছর থাকার কি দর্দ, আজ তা বুঝতে পারি। দেভতা তো কারোকে খারাব ইনসান বানিয়ে তার মাটিতে পাঠায় না, ফিরভি কিছু কিছু আমার মতো খারাব হয়ে যায়। বাইরের বাতাস এত মিঠা তখন কেন বুঝিনি ? আমি হর রোজ সোচি দস্যু রত্নাকর যদি বাল্মিকী হয়ে যায়, তাহলে আমি ভি হব। আমার আজকাল বড়ো একা লাগে। জানিনা আমার শেষের দিন কেমন হবে? লালমোহন বাবু, আপনার কাছে আমার একটা আর্জি আছে। আপনি তুরন্ত একবার বেনারসে আমার কাছে চলে আসেন – ওই যে ঠিকানায় আমি থাকতাম, সেখানে। আপনার মতো সাচ্চা ইনসানের হাত ধরে আমি মাফি মাঙ্গতে চাই। আমি আপনাকে নিজে হাতে মালাই দিয়ে চা বানিয়ে খাওয়াতে চাই। Uncle, Promise করছি – ইসবার চা – এ খারাব কিছু মিলাবো না। ঔর একবাত – আপনি আমার হয়ে ভগবান কে একটু বলবেন – আমি যেন পরের জন্মে সাচ্চা ইনসান হতে পারি….. আর আপনার দোস্ত ভি। এ জনমটা তো দুশমনি করতে করতেই ভিলেন বনে গেলাম।


আপনার পুরানা দুশমন !



🖊️ MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️✒️ Entry No. 5️⃣ By -✒️✒️Dhriti Kana Gorai ✒️✍️ Title : PK Returns ✍️
28/06/2021

🖊️ MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️
✒️ Entry No. 5️⃣ By -✒️
✒️Dhriti Kana Gorai ✒️

✍️ Title : PK Returns ✍️



🖊️MCDSA PEN-ONYMOUS PRESENTS ;🖊️✒️Entry No. 4️⃣ By -✒️✒️ সুদীপ কুমার শিট ✒️✍️ Title : ক্যান্থাসার্সিনল ✍️১বিধুশেখর আজ সক...
25/06/2021

🖊️MCDSA PEN-ONYMOUS PRESENTS ;🖊️
✒️Entry No. 4️⃣ By -✒️
✒️ সুদীপ কুমার শিট ✒️

✍️ Title : ক্যান্থাসার্সিনল ✍️



বিধুশেখর আজ সকাল থেকে বড় চুপচাপ। নড়েও না, চড়েও না। মরচে পড়া বাদামি পালঙ্কটার উপর বসে আছে; আর মাঝে মাঝে খালি ' ক ', ' ক ', বলে আওয়াজ করছে। এদিকে সক্কাল সক্কাল বাড়িতে অবিনাশবাবু এসে হাজির। মেজাজ টা আমার বিগড়ে দিলেন উনি!

" কি হে, শঙ্কুবাবু! কি খবর ভালো তো? শুনলাম " করোনা " বলে নাকি একটা মারাত্মক রোগ এসেছে! আপনি শুনেছেন?"

আমি বললাম, " হ্যাঁ, না শোনার কি আছে? শুনেছি। আমার এক বন্ধু লন্ডনে থাকে, উইলিয়াম স্টিফেনস। ওনার কাছ থেকে শুনলাম। রোগটা সব জায়গায় মারাত্মক মহামারীর আকার নিয়েছে। এখানেও কম যায় না। মুহুর্মুহু ছদ্মবেশ পাল্টায়! যাকে বলে " মিউটেশন " বুঝেছেন কি না!"

অবিনাশবাবু বলে ওঠেন, " আমি অতশত বুঝি না বাপু! আপনি পণ্ডিত, বিদ্বজ্জন, আপনি কি সব বিজ্ঞান-ফিজ্ঞান নিয়ে কি করেন, তা আমার মাথায় ঢুকবে না। তবে এ রোগের প্রতিষেধক কিছু বানালেন নাকি?"

বিজ্ঞান এর প্রতি অবিনাশ বাবুর অশ্রদ্ধা দেখে মাথায় বোম পড়লেও সংযত হয়ে বললাম, " আপনার কি মনে হয়, আমি হাত গুটিয়ে বসে আছি? সব ফর্মুলা রেডী!"
" বলেন কি! রোগের প্রতিষেধকের সন্ধান ও পেয়ে গেলে! বাহ্, খুব ভালো! এবার তাড়াতাড়ি বানিয়ে ফেলুন দেখি। এদিকে যে আমাদের সবার প্রাণ সংকটে!"

"শুভস্য শীঘ্রম"

অবিনাশবাবু এতক্ষণ পর্যন্ত যা বলেছেন, তাতে আমি তত টা বিচলিত হইনি, কিন্তু হঠাৎ বললেন, " তা শঙ্কুবাবু, কিছু মনে না করলে, একটা কথা বলি?"

কিঞ্চিৎ ব্যাঙ্গের সুরে বললাম, " আমি ' না ' বললে আপনি কিছু মনে করতে পারেন, তার চেয়ে বলেই ফেলুন!"

" আপনার টাক টা বেশ বড় হয়ে যাচ্ছে দিন দিন; চকচক করছে! আপনি তো এত কিছু করেন, একটা চুল গজানোর মলম বের করতে পারছেন না!"

আমার মাথা টা গেল গরম হয়ে! আমি বললাম, " মশাই! আমার টাক নিয়ে আপনার সমস্যা কোথায়? আপনি আসুন। আমার এখন অনেক কাজ আছে। কাল কে ট্রেনে চেপে আমায় হিঙ্গলগড়ের জঙ্গল যেতে হবে।"

অবিনাশ বাবু বেশ তাচ্ছিল্যের সুরে বললেন, " আহা! রাগ করেন কেন! আচ্ছা, আচ্ছা, তুমি কাজ করো, আমি আজ আসি।" বলে তিনি চলে গেলেন।

সকাল সকাল মেজাজটা বিগড়ে দিলেন আমার। প্রহ্লাদ কে বলে একটু এলাচ দিয়ে গরম চা খেলাম। মাথাটা কাল থেকে ভীষন ধরেছে। যাই হোক, কাজের কথায় আসা যাক।

আমি যে ওষুধটা আবিষ্কার করতে চলেছি, তার নাম - " ক্যান্থাসারসিনল" । এটা তৈরিতে আমায় দুটো গাছের জোগাড় করতে হবে। একটা হল - _Aqueous botanica seleniformae_ আর _Orwella sersinae_।

অ্যাকুয়াসের পাতার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে - এটাতে একটা বিশেষ কোষ আছে, যার নাম 'সেলেনাস' যাতে সেলেনিয়াম ধাতু (০.০৯৮ গ্রাম/ প্রতি মাসে) সঞ্চয় করে রাখে এই পাতা। আর অরওয়েল্লার বিশেষত্ব হল - এটা যে মাটিতে জন্মায় সেই মাটিতে লোহার পরিমাণ বেশি। এই গাছের পাতায় লোহা সঞ্চয়কারী কোষ আছে - " ফেরেটিকা "। অরওয়েল্লার পাতার রং লাল, তাই একে " Red Magnus" ও বলে। এই সেলেনিয়াম আর লোহা দুই ধাতু থেকে তৈরি যৌগের করোনা প্রতিরোধে বিশেষ ভূমিকা আছে। এই গাছ দুটোর সন্ধানে আমায় কাল হিঙ্গলগড়ের জঙ্গলে যেতে হবে। যত শীঘ্র এই ওষুধ বানিয়ে আমাকে মানুষকে এই ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচাতে হবে।

আমি আমার এই যাত্রায় বিধুশেখর আর প্রহ্লাদ কেও সাথে নেব। কারণ ওদের ছাড়া আমি কোথাও গিয়ে ঠিক শান্তি পাই না। তবে বিধুশেখরের যে কি হল!
ওর ওই আওয়াজ আর বন্ধ হল না। আমি " করোনা" নাম টা নিলেই আরো বেশি করে 'ক ক' করছে! যাই হোক। দেখি ওকে কিভাবে শান্ত করা যায়!

তাহলে কাল কে একসাথে বেরোবো। সকাল ৬.৩৬ এ হিঙ্গলগড়ের ট্রেন ধরতে হবে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে।



ব্যাগপত্র কাল রাতেই গুছিয়ে রেখেছিলাম। বেশি কিছু নিইনি সাথে। কয়েকটা জামা কাপড় নিয়েছি। আমার আতস কাচ টা সাথে রেখেছি। বিধুশেখরকে কালকে আমার "মার্সালকিউন্ট" যন্ত্রটা দেখিয়ে শান্ত করলাম। এই যন্ত্রের এক অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, এটা যে কোনো গাছ গাছালি থেকে রস নির্যাস বের করে তা থেকে প্রাপ্ত যৌগের আমার ঠিক করা পরিমাণ অনুযায়ী সংমিশ্রণ ঘটিয়ে ওষুধের বড়ি তৈরি করতে পারে। এটা থেকেই আমি আমার করোনা রোগের প্রতিষেধক ক্যান্থাসার্সিনল তৈরি করতে চলেছি।

সকাল বেলায় বিধুশেখর খাটের উপর গোঁ ধরে বসে ছিল, সে কিছুতেই জঙ্গলে যাবে না। অনেক বুঝিয়ে ওকে তবে আমার সাথে আনতে পেরেছি। প্রহ্লাদ আর প্রিয় নিউটন ও আছে আমার সাথে।

আমরা হিঙ্গলগড়ের ট্রেন ধরলাম। প্রহ্লাদ রেলগাড়ি কখনো দেখেনি। তাই খুব ভয় পাচ্ছিল, আমি ওকে সাহস দিলাম। ট্রেনে চেপে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।

হিঙ্গলগড়ে আমার ছেলেবেলার বন্ধু কান্তি থাকে। আমি ওকে বলে রেখেছি, আমরা সকলে ওর বাড়িতে গিয়েই উঠব। এক রাত্রি থাকার চিন্তা ভাবনা করেই বেরিয়েছি, ফিরে এসে যত দ্রুত সম্ভব আমায় ওষুধ টা বানিয়ে ফেলতে হবে।

ট্রেনে জানলার ধারে বসে বিধুশেখর তো অবাক। কি জোরে গাছপালাগুলো পিছনের দিকে ছুটে চলে যাচ্ছে। দূরে দিগন্ত বিস্তৃত অবারিত সবুজ মাঠ, পুঞ্জ পুঞ্জ রক্ত মেঘের সমারোহ, সূর্য অস্তাচলে! গোধূলির স্নিগ্ধ মায়াজালে বিভোর চোখ ক্লান্তির আস্তরণ ভুলে উন্মত্ত রোমাঞ্চের আঘ্রাণ পেতে এগিয়ে চলেছে লক্ষ্যের দিকে!

ট্রেন এসে থামল হিঙ্গলগড় স্টেশনে। ঘড়িতে তখন বাজে সন্ধ্যে সোয়া সাত টা। আমাদের আসার কথা জেনে বন্ধু কান্তি আগে থেকেই স্টেশনে এসে উপস্থিত ছিল। বহুদিন পর আমার বন্ধুর দর্শন পেয়ে আমি বড়ই অভিভূত। দুজনে কোলাকুলি করে স্টেশনের বাইরে রাখা কান্তির রেসিস্কো গাড়িতে চড়ে বসলাম। প্রহ্লাদ আমাদের ব্যাগপত্র গাড়ির পিছনে রেখে দিলে আমরা সকলেই কান্তির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
কান্তি একজন বোটানিস্ট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র সে। এখানে নিজেই ঘরে বসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সে। তাই আমায় এই দুটো গাছের সন্ধান দিতে সে আমায় প্রভূত সাহায্য করবে সন্দেহ নেই। কান্তি এখানে একাই থাকে। স্ত্রী মৃন্ময়ী আর মেয়ে কুসুম থাকে লন্ডনে। মেয়ে এখন জুলজি নিয়ে রিসার্চ করছে, তাই কান্তির স্ত্রী মেয়ের সাথেই এখন লন্ডনে থাকছে।

গাড়িতে আসতে আসতে কান্তি আমাদের অনেক অনেক অজানা গাছের সম্পর্কে বলছিল। আর আমরাও অবাক হয়ে ওর কথা শুনছিলাম।

_Remorica luminae_ বলে একটি গাছের পাতা থেকে সারাক্ষণ এক ধরনের অদ্ভুত রশ্মি নির্গত হতে থাকে, যেটা পাওয়া যায় তানজানিয়ার গভীর জঙ্গলে। _Kathurias sersinicum_ বলে একটি গাছ আছে যার কাণ্ডের গভীরে প্রায় ১.৫ টন জল সঞ্চিত থাকে। কত গাছপালা, পশুপাখি আছে এই পৃথিবীতে, আমরা তার কত টুকুই বা জানি!

কান্তির বাড়ি এসে যখন পৌঁছলাম তখন বাজে প্রায় সাড়ে আটটা। আমরা সকলেই খুব ক্লান্ত। কান্তির একজন রান্নাবান্না করার লোক রয়েছে, হরি। সে সব রান্নাবান্না করে রেখেছে। আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সেদিন। ক্লান্তি তো ছিলই আর সুস্বাদু কচি পাঁঠার মাংস খেয়ে এক আলাদাই ঘুম হয়েছিল সবার। কাল সকাল সকাল উঠে আমাদের বেরিয়ে পড়তে হবে হিঙ্গলগড়ের জঙ্গলের উদ্দেশ্যে!



পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন ঘড়িতে ছ' টা বাজে। সকালবেলা গরম গরম চা খেয়ে কান্তির সাথে গাছ দুটোর ব্যাপারে আলোচনা করতে লাগলাম। কান্তি বলতে লাগল, " এই জঙ্গলে আমি অনেক বার গেছি, সাথে আমার গাইড বন্ধু শম্ভু। কিন্তু শম্ভুর মায়ের শরীর টা ভালো নেই বেশ কিছু দিন, তাই ও আসতে পারেনি। তাই আমরাই যাব গাছদুটির সন্ধানে। অ্যাকুয়াস কে এখানকার লোকেরা "জলমল্লিকা" নামে চেনে। আর অরওয়েল্লা কে বলে "কুরচিধুঁদুল"। আমি গাছ গুলোর ছবি দেখেছিলাম শম্ভুর কাছে। দেখা যাক আমরা আমাদের লক্ষ্যে সফল হতে পারি কি না!"

প্রহ্লাদ আর হরি আমাদের জন্য জলখাবার করে রেখেছিল। আর কিছু শুকনো মুড়ি, বাতাসা, আর দুটো আপেল এবং এক বোতল জল ব্যাগে ভরে রেখেছিল। যদি খিদে পায়, আমরা যেন অভুক্ত না থাকি। তো সকাল ৯ টা নাগাদ আমি, কান্তি, বিধুশেখর আর নিউটন কান্তির ওই রেসিস্কো গাড়ি করে রওনা দিলাম জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলের পরিধি বেশ অনেকটাই। মাঝখান দিয়ে একটা পাকা সড়কপথ আছে, তার দুপাশে ঘন জঙ্গল। এই রাস্তা দিয়ে যানবাহন খুব কমই চলাচল করে। গাড়িতে আসতে আসতে কান্তি বলল যে, জঙ্গলে বাঘ সিংহের ভয় নেই। তবে এখানে এক ধরনের গোসাপ জাতীয় প্রাণীর উপস্থিতির হদিশ মেলে! স্থানীয়রা একে বলে, "রক্তআঁশা"! এমন অদ্ভুত নাম শুনে আমিও চমকে গেছিলাম মুহূর্তের জন্য। কান্তি জানায় যে, প্রাণীটাকে কেউ কোনো দিন সেভাবে চোখে দেখেনি। তবে এটা জানা যায়, যে জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে খরস্রোতা "হৈমবতী" নদী। নদীর ওপারে জঙ্গলের মূল বিস্তৃতি, ওখানেই নাকি এদের দেখা মেলে। আমরা কোনভাবেই ওপারে যাব না। আমি শম্ভুর কাছ থেকে জেনেছিলাম যে গাছ দুটোর সন্ধান আমরা নদীর এপারেই পাব। এখানকার মানুষ এটা বলে নাকি যারা ওই নদীর ওপারে গেছে তারা আর কখনো বেঁচে ফেরেনি! শোনা যায় যে নাকি প্রাণীটার বিষ নেই, কিন্তু যদি কামড়ায়, যে জায়গায় কামড়াবে সেই জায়গায় মুহূর্তের মধ্যে পচন সৃষ্টি হবে, আর সে কোনো ভাবেই বেঁচে ফিরতে পারবে না। কথা গুলো শুনে একটু থতমত খেয়ে গেলাম। শুনে মনে হল, হাড় হিম করা এক প্রাণী। যাই হোক, আমরা যেন বিপদে না পড়ি আর নির্বিঘ্নে আমাদের লক্ষ্যে সফল হয়ে ফিরতে পারি।

মূল সড়কের গায়ে একটা ধারে কান্তির ড্রাইভার গাড়িটা থামাল। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। এই জঙ্গলেই এবার আমাদের প্রবেশ করতে হবে। ড্রাইভার গাড়ি নিয়ে এখানেই দাঁড়াবে। আমি, কান্তি, বিধুশেখর আর নিউটন যাব গাছ দুটোর সন্ধানে।

জঙ্গলের ভিতরে ঢুকে তো পড়লাম, কিন্তু মনের মধ্যে তখন অনেক প্রশ্ন। এমন এক অজানা জায়গায় কিভাবে খুঁজে পাব গাছ দুটো! কোনো ভয়াবহ বিপদে পড়তে হবে না তো!

জঙ্গলে বিশাল উঁচু উঁচু শাল, সেগুন, মেহগনি গাছের সমারোহ। মাঝে মাঝে ইউক্যালিপটাস এরও দেখা মেলে। নানা পাখির আওয়াজ ও শোনা যায়। নিস্তব্ধতার মাঝে সেই পাখিগুলোর ডাক বুকের মধ্যে কেমন এক উত্তেজনার আলোড়ন সৃষ্টি করেছে। দিনের আলো সত্বেও জঙ্গলের গাছের বেষ্টনীতে নীচে আলোর আগমন অনেক কম। আমরা সতর্কতার সাথে আস্তে আস্তে এগোতে থাকি। বিধুশেখর অবাক চোখে এদিক ওদিক তাকাতে থাকে। কান্তি বলে, আমি গাছগুলো নিজে না দেখলেও কোন দিকে আছে, তার হদিশ জানি। শম্ভু আমায় বলেছিল, অনেক আগে, কিন্তু আর যাওয়া হয়নি ওই দিকে।

বেশ খানিকটা এগোনোর পর জঙ্গলের ঘনত্ব কিছুটা কম হল। মাথার উপর আকাশটাও অল্প অল্প দেখা যাচ্ছে। সামনে শিরীষ গাছের উপর একটা পাখি দেখলাম নখে করে একটা ছোট ইঁদুর মেরে তার আহারের আনন্দ উপভোগ করছে। বন্ধু কান্তি বলে উঠল, ওই পাখিটার নাম "তালবাতাসি"। এদের এই জঙ্গলে প্রায়শই দেখা মেলে। বেশ কিছু বুনো বাতাবির গাছ ও চোখে পড়ল। আর সাথে উজ্জ্বল বেগুনি বর্ণের হাতিশুঁড় ফুলের রস আস্বাদনে মগ্ন রামগাংরা পাখিও নজরে এল। বেশ উপভোগ্য সে দৃশ্য!

খানিক পরে আমাদের কানে নদীর জলের স্রোতের ন্যায় শব্দ কানে ভেসে আসতে লাগল। কিঞ্চিৎ বিচলিত হতে দেখে কান্তি বলল, ভয়ের কিছু না, সামনেই খরস্রোতা হৈমবতী নদী - তারই জলের আওয়াজ এটা। নির্জন জঙ্গলে এমন আওয়াজ বেশ ভয় ধরায় বই কি! নদীর কাছে এসে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম আমরা!

নদীর পাড়ে সুন্দর সুন্দর লালবর্ণ এর এক ফুলের গাছ। মনোহর তার সুবাস। বেশ খানিকটা দুর থেকে আমাদের আকৃষ্ট করছে সেই ফুলের সৌরভ! কান্তি বলে উঠল, " এটাই জলমল্লিকা! তোর _Aquous!_" আমি আনন্দে উৎফুল্ল! আমি ছুটে গিয়ে গাছের কয়েকটা পাতা তুলতে গেলাম। তৎক্ষণাৎ কান্তি আমায় বলল, সাবধান পাতার রস যেন হাতে না লাগে! নইলে হাতে বিষক্রিয়া হবে! পাতার জল নদীতে ধুয়ে নিও।
আমি সাবধানে এগোতে গেলাম, বিধুশেখর আমায় ঠেলে সরিয়ে নিজে এগিয়ে গেল আর ৫-৬ টা পাতা তুলে বোঁটার আঠা ধুয়ে ওর কাছে থাকা হলুদ ব্যাগের মধ্যে ভরে দিল। আমি তো ভুলেই গেছিলাম বিধুশেখর এর হাতে আঠা লাগলে কোনো ক্ষতিও হবে না, ওকে আমি এমন করেই তৈরি করেছি।

এরপর কোথায় যাব, তা নিয়ে আমি যখন কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত; তখন কান্তি বলে ওঠে, আমরা নদীর এই পাড় বরাবর উত্তর দিকে এগোব, ওখানেই শম্ভুর কথা মত আমি আমাদের দ্বিতীয় গাছটির সন্ধান পাব।
কিন্তু কোনোভাবেই আমরা ওপারে যাব না। আমরা সবাই তখন নদীর পাড় ধরে এগোতে থাকলাম।



নদীর পাড়ে জন্মানো বেশ কিছু বুনো কুলের গাছ হেলে পড়েছে নরম মাটির জন্য। পথে যত এগোচ্ছি তত পাথুরে, কাঁকরময় হচ্ছে মাটি। যেন মনে হচ্ছে আমরা ঠিক দিকেই যাচ্ছি। কারণ অরওয়েল্লা তো লালমাটি তেই জন্মায়। নিউটন আমাদের পায়ের কাছে আসতে আসতে হাঁটছে। হঠাৎ নিউটন জোরে আওয়াজ করল, আর ভয়ে লাফিয়ে আমার কোলে উঠে পড়ল। আমিও চমকে গেছি, আতঙ্কের ছাপ সবার চোখে মুখে। পাশের ঝোপে তখন কিছু একটার আওয়াজ পাচ্ছি, কিছু নড়াচড়া করছে। কান্তি ভয়ে চেঁচিয়ে উঠল! দেখি ঝোপ থেকে বেরিয়ে এল অনেকটা খেঁকশিয়াল এর মত একটা প্রাণী। মুখটা কালো, গায়ে কালো সাদা ছোপ ছোপ দাগ, মোটা লোমশ লেজ। বুঝলাম প্রাণীটা গন্ধগোকুল। আমরা একটু হইহই করতে, একটু ভয় দেখাতে দৌড়ে পালিয়ে গেল। এতক্ষন ভয়ে ঘাম বেরিয়ে গেছিল। ভীষন ভয়, বুক একেবারে ধড়পড় করছে! বিধুশেখরের এসব অনুভূতি নেই। ও কেবল অবাক বিস্ময়ে একের পর এক ঘটনাবলী পর্যবেক্ষণ করছে। আমরা আবার আতঙ্কের রেশ কাটিয়ে এগিয়ে চললাম।

একটু এগোতেই একটা গাছ চোখে পড়ল। একটু অদ্ভুত রকমের। পাতাগুলো বেশ মোটা মোটা, লালচে সবুজ রঙের। গাছটা খুব উঁচু নয়, অনেকটা এই জবা গাছের মত। একসাথে কাছাকাছি দু তিনটে গাছ দেখতে পেলাম এরকম। আমি কান্তিকে বললাম, " এটা কি গাছ? "
কান্তি আমার দিকে জবাব দিল, " কুরচিধুঁদুল, অরওয়েল্লা !! "

চোখে তখন এক গভীর প্রশান্তি আর অসম্ভব লক্ষ্য জয়ের তৃপ্তি! আমি বিধুশেখরকে বললাম, গাছের ৫-৬ টা পাতা তুলে আনতে।
বিধুশেখর এগিয়ে গেল, পাতা তুলে ব্যাগে ভরে আমার কাছে এসে দাঁড়াল। গাছটার ফল গুলো খুব অদ্ভুত, কালো রঙের গোলাপজামের মত, কিংবা ব্ল্যাকবেরি!

অতঃপর লক্ষ্য জয়ের আনন্দে এবার আমাদের ফিরতি পথে রওনা হবার পালা। সূর্য তখন মধ্য গগনে। আমরা নদীর পাড় ধরে ফিরে আসছি, এমন সময় হঠাৎ আমার চোখে পড়ল এক অদ্ভুত জীবের দিকে!

কালো কুচকুচে তার চেহারা, গায়ে হলুদেটে ছোপ ছোপ দাগ! মুখ টা লম্বা, আর মাঝে মাঝে লম্বা চেরা জিভ বের করছে! প্রাণীটা কি বীভৎস তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না! প্রাণীটা নদীর ধারে এসে কিছু শিকার করার চেষ্টা করছে। আমি ভয়ে কান্তির হাত টা চেপে ধরে ওই প্রাণীটার দিকে আঙুল দেখালাম। কান্তি দেখে থতমত খেয়ে গেল! "রক্তআঁশা"! কি দুর্লভ ভয়ানক দৃশ্য! দেখে মনে হল, প্রাণীটা একটা মাছ শিকার করছে। তার সেই কুৎসিত চেহারা দেখেই মানুষের প্রাণ ওষ্ঠাগত হবে!

ভাগ্য সুপ্রসন্ন ছিল আমাদের! প্রাণীটা এই পাড়ে নেই। ওই পাড়ে ছিল, আর সেটি আমাদের খেয়াল ও করেনি বোধহয়! নইলে কে বলতে পারে সাঁতার কেটে এপারে এসে আমাদেরকেই ওর শিকার বানিয়ে ফেলত!

আমরা দ্রুত পায়ে প্রস্থান করলাম। ভয়ে তখনো আমার গা হাত পা শিউরে উঠছে! যাই হোক, আমরা সব একসাথে নিরাপদে জঙ্গল ছেড়ে বেরিয়ে এলাম যখন, ঘড়িতে তখন বেলা ১.৩০ টা।
কান্তির গাড়ির ড্রাইভার রাস্তায় ধারেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমাদের। আমরা গাড়িতে চড়ে দ্রুত কান্তির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

খিদে পেয়েছে খুব। সাথে করে নিয়ে আসা মুড়ি বাতাসা খেলাম আমরা আর জল খেলাম। গাড়িতে আসতে আসতে কান্তি বলল, " আচ্ছা, শঙ্কু, তুমি তো মাত্র কয়েকটা পাতা তুলে আনলে! এই কয়েকটা পাতা থেকে তুমি এত ওষুধ বানাবে কি করে! "

আমি মুচকি হাসলাম।
" এসব আমার তৈরি 'মার্শালকিউন্ট' যন্ত্রের ক্ষমতা! এই পাতা গুলো এই যন্ত্রে রাখলে তার থেকে নির্গত রসের নির্যাস পরিমাণ মত মিশিয়ে ওষুধ তৈরি করার ক্ষমতা রাখে এই যন্ত্র। আর তার জন্য বারবার পাতার রসের নির্যাস দেওয়ার প্রয়োজন নেই! "

কান্তির চোখ তো ছানাবড়া! "বলো কি! আশ্চর্য! "

আমরা এরপর যখন বাড়ি পৌঁছলাম তখন ঘড়িতে ২ টো বাজে। আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার ট্রেনে ফিরে যাব। তাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে ৫ টা নাগাদ আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কান্তি অবশ্য জোর করছিল আমাকে থাকার জন্য। কিন্তু বাড়ি ফিরে অনেক কাজ। তাই দেরি করলে চলবে না। ট্রেন এসে থামল সন্ধ্যে ৬.৪০ এ। প্রহ্লাদ সব ব্যাগপত্র ট্রেনের তাকে তুলে রাখল। মনটা একটু খারাপ, অনেক দিন পর বন্ধুর সাথে দেখা আমার, তাও বেশিদিন থাকতে পারলাম না। ট্রেনের বাঁশি বাজল। জানলা দিয়ে বন্ধুর দিকে হাত নাড়িয়ে বিদায় জানলাম। কান্তিও হাত নাড়াল আমাদের দিকে।

সূর্য অস্ত গেছে, কিন্তু কাল নতুন সূর্য উঠবে! তার স্বর্ণ কিরণে পৃথিবী আলোকিত হবে!
মনের মধ্যে তখন এক তৃপ্ত আত্মা এক কঠিন যুদ্ধ জয়ের আনন্দে বিভোর। মানুষ শ্বাস নেবে, বুক ভরে খোলা বাতাসে, আর এই করোনার জন্য মানুষের বেঁচে থাকার স্বাভাবিক ছন্দ পতন ঘটবে না!

আর ক্যান্থাসার্সিনল হবে সেই যুদ্ধ জয়ের নতুন দিশা!



🖊️MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️✒️ Entry No. 3️⃣ By -✒️✒️ Pamela Mondal ✒️✍️ Title : ফিরে দেখায়.... ✍️(কবিগুরু রবীন্দ্র...
25/06/2021

🖊️MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️
✒️ Entry No. 3️⃣ By -✒️
✒️ Pamela Mondal ✒️

✍️ Title : ফিরে দেখায়.... ✍️

(কবিগুরু রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ছোটো গল্পের অন্তিম পর্ব)

পরদিন প্রাতঃকালে আমার লিখিবার টেবিলের সামনের চেয়ারে বসিয়া আছি। জানালা দিয়া সকালের সূর্যের কিরণ ঘরটিকে ধৌত করিতেছে , অন্দরমহলে বাড়ির মহিলারা মিনিকে পতিগৃহে যাওয়ার সমস্ত তোড়জোড় করিতে ব্যস্ত , বিবাহের পরের দিনের বৈবাহিক আচার সমস্ত প্রকার ঠিকঠাক হইতেছে কিনা সেই তদারকি করিতেছেন মিনির মা নিজে।
চেয়ার হইতে উঠিয়া দাঁড়াইবার কোনো শক্তিই যেন আজ আমার নাই , জানলা দিয়া আকাশের দিকে তাকিয়ে দেখিলাম একদল সাদা তুলোর মতো মেঘ ভেসে যাইতেছে নীল আকাশের গায়ে.. একধারে মেঘপুঞ্জ যেন কেমন একটি পাহাড়ের রূপে বিদ্যমান , অজান্তেই কখন চোখ বন্ধ করিয়া ফেলিয়া ছিলাম মনে নাই ..."তুমি এখনো প্রস্তুত হও নাই! মেয়ের পতিগৃহে যাওয়ার আগে আশীর্বাদ করতে হবে তো !!" বলিতে বলিতে আমার দিকে পিছন করিয়া আঁচলের খুট দিয়া চোখের জল মুছিবার চেষ্টা করিতেছিল মিনির মা , কি হইয়াছে জিজ্ঞাসা করাতে সলজ্জ ভাবে কইলো "না কিছু নয় চোখে কিছু পড়িয়াছে বোধ করি .."আমার বুক টা ব্যাথায় ভরিয়া উঠিলো..কিছু টা স্বাভাবিক হইয়া শুধালাম .."ফিটন গাড়িটি আসিয়া গেছে?" মিনির মা হ্যাঁ বলিয়া অন্দরে চলিয়া গেল ।
হঠাৎ আমার মনে হইলো আজ আরও একজনের আশীর্বাদ মিনির জন্য বড় কল্যাণময় হইবে.. সে আর কেউ নহে ...সে রহমত..। কিন্তু রহমতকে এখন পাইবো কোথা? তাহার ঠিকানা তো আমার জানা নাই..! নিজের উপর ভীষন রাগ হইতেছিল !

খুব ছোটবেলায় পড়ার সময় বাবা বলিতেন,"যখন কোনো কিছু মনে পড়বে না ,তখন চোখ বন্ধ করে একমনে ভাববি দেখবি ঠিক মনে পড়েছে !"
সেই উপায়েই চেষ্টা চালালাম, হঠাৎ মনে পড়িল জেলার সাহেবের কথা ...
তৎক্ষণাৎ বাড়ির কাউকে কিছু না জানাইয়া পরিহিত পোশাকেই সদর দরজায় অপেক্ষারত ফিটন গাড়ি এর সাহায্যে দ্রুত পৌঁছে গেলাম জেলার সাহেবের নিকট ... এত সকালে আমাকে দেখিয়া জেলার সাহেব খানিক অপ্রস্তুত হয়ে পড়িলেন..
বললেন,"কি ব্যাপার আমার কাছে ..?বসুন একটু চা বলি।"
"আমার বসার সময় নেই ..একটু দরকারে আপনার কাছে এসেছি ,গতকাল রহমত বলে কাবুলের যে ভদ্রলোক জেল থেকে ছাড়া পায় তার ঠিকানাটা দিতে পারেন ?"
"আপনার কিছু খোয়া গেছে নাকি?"
"না না তেমন কিছু নয় ..আপনি ঠিকানা টা দিতে পারেন? আমার খুবই ব্যস্ততা আছে .."
"ও সিওর!"
রেজিস্টার খাতা হইতে আমাকে ঠিকানাটা দিলেন উনি .. একবার মনে হইল আমাকে অনেকক্ষণ না দেখতে পাইবার দরুন সকলেই বাড়িতে খুবই চিন্তা করতেছে , তাড়াতাড়ি ফিরিতে হবে..
অনেক খোঁজাখুঁজির পর এক সংকীর্ণ পিচ্ছল গলির মধ্যে দিয়া রহমতের ঠিকানা পৌঁছে গিয়েছিলেম ... এক চিলতে ঘর ..দরজায় টোকা মারতেই রহমত বেরিয়ে আসিলো.. আমাকে দেখিয়া চমকে উঠে জিজ্ঞাসা করিল ,"বাবু খোখী ভালো আছে তো ? তাহার কিছু হয় নাই তো?"
বললেন,"না না ,তোমার খুকি ভালো আছে তুমি এখনই আমার সঙ্গে চলো।"
"বাবু...!"
"সময় নেই জলদি চলো!"
বাড়িতে ঢোকার মুখে সকলের উদ্বিগ্নতার ছবি ধরা পড়িল আমার চোখে.. মিনির মা মিনি কে সঙ্গে নিয়া আসিলো.. সকলের আশীর্বাদ হইয়া গেল ..এবার আমার পালা.. তারপর মিনি তাহার নতুন জীবনের পথে এগিয়ে যাইবে.. এবার আমি রহমতকে দরজার সামনে ডেকে পাঠাইলাম .. এইরকম একটি শুভ অনুষ্ঠানের বিদায়লগ্নে একজন কাবুলিওয়ালা কে দেখে বাড়ির লোকের অনেকেই হতবাক হইয়া গিয়াছিল... কেউ কেউ আবার কটুক্তি করিতেও ছাড়িলো না .. কারো কথায় কর্ণপাত না করিয়া আমি রহমতকে বলিলাম,"তোমার মিনি শ্বশুর বাড়ি যাচ্ছে.. তার নতুন জীবনের মঙ্গলার্থে তুমি তাঁকে আশীর্বাদ করো..।"
এত মানুষের মাঝে রহমত বিস্মিত হইয়া গেল .. একটু ইতঃস্তত বোধ করিতেছিল... পাছে গিন্নি মা কিছু কয় ... আমি এই সময় মিনির চোখে দেখিলাম এক পরিতৃপ্তির ঝলক ... যেন মিনি চেয়েছিল একবার শেষবারের মতো সে পিতৃসম রহমতকে দেখে যাইতে পারে.. এইদৃশ্য আমার অন্তরাত্মাকে তৃপ্তি দিল ... এরপর কলিকাতার এক সম্ভ্রান্ত পরিবারের পিতা এবং আফগানিস্তানের পাহাড়ে ঘেরা ছোট্ট প্রত্যন্ত গ্রামের এক কাবুলিওয়ালা রহমত এর হাত মিনির মাথায় আশির্বাদ রূপে স্পর্শ করল...
আমি লক্ষ্য করিলাম ,রহমত খুব কষ্ট করিয়া চোখের জল ধরিয়া রাখিয়াছে... আমাকে প্রণাম করিবার পর.. আমার ডাইরির ভাজে থাকা সেই পাঁচ বছর বয়সের মিনির একটি ছবি মিনির হাত দিয়ে রহমতের হাতে দেওয়ার কথা বলিলাম .. মিনি রহমতকে প্রণাম করিয়া ছবিটা তাহার হাতে তুলিয়া দিল ... রহমত তার মস্ত ঢিলা জামাটির ভিতরে হাত চালাইয়া দিয়া বুকের কাছে ছবিটি রাখিয়া দিল .. চোখ মুছিতে মুছিতে সূর্যের উজ্জ্বল রশ্মির মধ্যে দিয়া সদর দরজা থেকে বাহির হইয়া ধীরে ধীরে অদৃশ্য হইয়া গেলো... আর দেখা যাইলো না........
এই আট বছর জানিনা রহমতের কন্যা, তার পরিবার কেমন আছে ... প্রার্থনা করি.. বিশ্বপিতার কাছে রহমত যেন তার কন্যার কাছে ফিরে যেতে পারে ... তারা যেন ভালো থাকে....।

25/06/2021

🖊️MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️
✒️Entry No. 2️⃣ By -✒️
✒️ Sushovan Midya ✒️

✍️ Title : ব্যাতিক্রমী ✍️

দিনটা ঠিক মনে পড়ছে না , তখন ঘড়িতে বাজে রাত 8.37, বাহিরে মুষালধারায় বৃষ্টি , পুরুলিয়া express এ আমি ও বাড়ি ফিরছি। আমার সামনের সিটে বসে থাকা এক ব্যক্তি ,বয়স 65 কম হবে না বোধহয়, ম্লান স্বরে বললেন, " বাবু কটা বাজে ?" । তারপর অনেক কথা হল । উনি মাধ্যমিক পাশ, তখনকার দিনের 1st ডিভিশন এ পাশ। আর্থিক অবস্থার টানাপোড়েন থাকায় ,ইচ্ছা থাকলেও উপায় ছিল না , তিনি কন্যাদায়গ্রস্ত, কিন্তু শতকস্টেও উনার ম্লান হাঁসি ভাটা পড়েনি। তারপর তিনি বললেন-------

"জানেন আমার একটিই মেয়ে আছে , মেয়ে গুনে লক্ষ্মীলক্ষ্মী হলেও, কিন্তু গায়ের গড়ন কালো । আমার মেয়ে পড়াশোনাতে খুব ভালো ছিল, ক্লাস 10 পর্যন্ত টপ করত , আর্থিক টানাপোড়েন সত্ত্বেও সায়েন্স এ ভর্তি করলাম, লোকে বললো , কি হবে এতো পড়িয়ে মেয়ের যোগ্য জামাই পাবি ? তার থেকে আপদটাকে আগে বিদায় কর , কিন্তু আমি কারোর কথা শুনিনি, মনে জেদ চেপে বসল ,একবেলা না খেতে পলেও পরাব , HS 437 পেল , কলেজ এ বায়োলজি অনার্স ভর্তি করলাম , পাশের বাড়ির কাকিমা এসে বললো , কি লাভ মেয়ে কে পড়িয়ে কিছু করলে তোকে টাকা দিবে? দেখিস ঔ মেয়ে ই তোকে একদিন লাথ মারব। । কিন্তু জানেন, যত এরা নিন্দা করছিল আমার জেদ তত বাড়িছিল , বউ কে বললাম দরকার হলে কারখানাতে ডবল ডিউটি করব কিন্তু মেয়েকে আমি পড়াবই। প্রায় এক বছর হল কলেজ পাশ করে টিউশন পড়ায় , ssc পরীক্ষা টাই তো হচ্ছে নি । 5-6 বার দেখশুনার জন্যে এসেছিল ,কিন্তু কারোর পছন্দ হয়নি, রূপ নেই যে , হয়তো চাকরি করলে তারা মেনে নিত , জানেন এক রাজি হয়েছিল, কিন্তু মোটা পণ দিতে হবে , কিন্তু পাবো কুথায়,। আরেকজন, সে আবার লোকাল MLA এর ছেলে দেখতে টুকটুকে ফর্সা ,পুরো রাজপুত্র , সে রাজি হল , বিনা পয়সাতে বিয়ে করে নিয়ে যাবে , কিন্তু এটা যে রাজনৈতিক খেলা আমার মাথাতেই আসেনি , ভাবলাম এতদিন পর ভগবান সহায় হল , ছেলেটা আমার মেয়েকে একদিন ফোন করে বলে ... তোমার মনে হয়না তুমি ভাগ্যবতী আমার মত এত সুন্দর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে । সেদিন মেয়েটা খুব কেঁদে ছিল । যে পাখিটা মুক্ত আকাশ এ উড়তে চেয়ে ছিল সে কি করে সারাজীবন লোকের দয়ার পাত্রী হয়ে থাকবে, তাই আমি পরের দিন ফোন করে বিয়ে টা ভেঙে দেই , বউ বললো ,তোমার জন্যে কোন দিন মেয়ের বিয়েটাই হবে না , আচ্ছা বলুন তো আমার ঘরের লক্ষ্মীকে কেন আমি বিসর্জন দিব! ও আমার অহংকার, এই গরীব বাবার দামী অহংকার, ও আমার স্বপ্ন পূরণের আসা , আমার অন্ধকার ঘরের আলো। তাই আর বিয়ের খোজ করিনি , এই নিয়েই ভালো আছি"!
ফেলুদা, ব্যোমকেশ এর মত কাল্পনিক চরিত্র কতশত মানুষের মনের গভীরতাতে প্রবেশ করেছে কিন্তু এই বাস্তব গল্প কেউ পরে না ,এতে কল্পনার ছলনা নেই যে ।

এই রকম বাবার অভাবে হয়তো গ্রামবাংলার অসংখ্য নারী আজ বিবাহিত জীবনের বেড়াজালে আটকে পরে তার স্বপ্নের অকাল সমাধি তৈরি করেছে নিজের মধ্যে ।



🖊️MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️✒️Entry No. 1️⃣ By -✒️✒️ Ankit Chakraborty ✒️✍️ TITLE : GHOUL’S FINAL REVENGE ✍️A quiet,...
24/06/2021

🖊️MCDSA PEN-ONYMOUS PRESENTS :🖊️
✒️Entry No. 1️⃣ By -✒️
✒️ Ankit Chakraborty ✒️

✍️ TITLE : GHOUL’S FINAL REVENGE ✍️

A quiet, snowy night. A lonely coffee shop stood silent amidst the flashing light of Tokyo’s 20th Ward. An unusually eerie atmosphere has descended upon the “Anteiku”. Manager Yoshimura, an 80-year-old man, is brewing his last cup of coffee. Koma and Irimi, Head Waiter and Head waitress of Anteiku appear to be calmly waiting for their orders from the manager.
“It’s Time”, the manager sighs.
The Anteiku was inaugurated 20 years prior by Yoshimura in memory of his deceased wife. In all these years he has carefully nurtured the café’s being, just like a caring father, Yoshimura has raised this café brick by brick. What awaits Anteiku is only a matter of time.
Hundreds of armed men gathered around Yoshimura’s much loved Anteiku. CCG employees stirred up the beautifully settled snow on the roads. The pleasant lights of the shop’s signage appeared to dim down amidst the chaos.
(Commission of Counter Ghoul, CCG for short, is a federal agency serving as a criminal investigative body in cases connected to Ghouls. The CCG was established for the sole purpose of promotion of understanding and trust between Humans and Ghouls. However, lately CCG individuals, also known as “Doves” carry out missions in interest for the Government, which usually involve mass murder of Ghouls in order to “liberate” humanity while completely undermining the Ghoul’s right to live.
What’s a Ghoul you might ask. Well, somewhere down the evolutionary tree, due to a strange mutation, certain human ancestors developed severe distaste for almost all plants or animals. The only way they could survive was by cannibalism. Eventually these ancestors gave rise to a completely new species, the Ghouls, the natural predators of Human beings. All Ghouls have human like features, to the point that they are indistinguishable from a Human. However, they reveal their true form to their prey, which is the Kagune. Kagune is essentially the predatory organ of a Ghoul. There are several forms of Kagune, a Ghoul might have a whip like tail, or wings which produced projectiles, or even several stinging te****les.)
The CCG had plans to raid Anteiku because their investigation points out the Anteiku is actually a Ghoul Organisation headed by “The Owl”. The Owl is an infamous SSS rated ghoul who has committed several atrocities in the past. He was the most feared Ghoul among the humans. Even other Ghouls were wary of the Owl. However, he disappeared several years ago. No one, not even Ghouls knew his whereabouts.
Several theories emerged out of thin air. Some said that his own Ghoul Organisation murdered him by treachery, some say that he became insane and ate himself up. However, no one knew the fate or whereabouts of the Owl, until a month ago when the CCG was informed that The Owl was in fact still alive and running a new Ghoul Organization, “Anteiku”.
As the Doves stood ready for battle, footsteps were heard from inside the shop. Dressed in Black robes and high heels, a young, slender woman emerged from the darkness. Her long black hair swayed slightly in the wind.
“Welcome, how may I help you gentlemen?” she spoke in a sweet voice. It’s the Head Waitress. The armed men pulled up their gun and were ready to shoot.
“I see that you are not in the mood for some coffee, that’s a shame…” she said as she took out a black mask, shaped like a dog. Her eyes turned pitch black, her pupils were shining, bright cherry red. She put on her black Doberman mask, the mask that had haunted CCG for decades. Chaos erupted, it’s the “Black Dog”!!
“Why are you always on the spotlight? It’s not fair” shouted a man from the first floor. As the Doves looked up, they saw a man hanging upside down from the railing of the window. He was a stout man, with large black shining eyes, wearing a white hooded coat and white pants. He proceeded to summersault on the ground. He put on a Maroon Ape mask, and no wonder who it was, the “Devil Ape”.
Kaya Irimi (Black Dog), a SS rated Ghoul was the head of the Black Dobers, a violent gang of Ghouls from the 20th Ward. However, it was disbanded a decade ago. Enji Koma (Devil Ape), also a SS rated Ghoul was the head of the Apes, belonging to the 20th ward and archenemies of the Black Dobers. Along with the Dobers, the gang was also disbanded a decade ago. Although CCG took the credit for themselves, it was a mystery as to why the gangs were disbanded.
“So, you have decided to work together now, you disgusting Ghouls” yelled the Chief Inspector.
“We only want peace Inspector” Koma explained, “We have left our old violent ways, we don’t want any more bloodshed”.
“You blood thirst maniacs can’t be left alive, you, pathetic excuse for a living being. The CCG will wipe out Ghouls from the face of the Earth!!” the Inspector spit out.
“If that is what you stand for, we will not hesitate to wipe out the CCG” Irimi smirked.
The café lights started to flicker. Gunfire followed. Black Dog ran through the snow, past the CCG defense, dodging every bullet. She kicked and punched through the wall of men, jumped up and landed a blow on a senior inspector. Another Dove tried to stab her from behind; she skilfully stooped below and blew a kick to the gut. As blood oozed out of his mouth, he fell to the ground unconscious.
“Enough of this already” she asserted distastefully.
Black Dog now revealed her Kagune; two big bluish-black wings emerged from her Scapulae. She swept up in the air, her wings shining brighter than the Moon. Snow silently settled on her as she spun around in the air, launching sharp projectiles at the CCG. Several men had their trunks pierced, several others were injured, one dove had his arm ripped off. She inflicted terror onto the enemy.
Devil Ape swung across the lampposts, as if he was playing gleefully; the doves tried to shoot but only hit the electric lines. Two of them, standing just below a lamppost got electrocuted by the live wires.
“Take this, pigs!!”, he shouted, then swung at the them, scratching their faces with his claws. His skilled athletic abilities were on full display. A Shiny yellowish-white thick ribbon-like tail bulged out from his coccyx. The Kagune of the Devil Ape. The bullets were no match to the strength of the Kagune, he used his tail as a shield to stop the bullets and proceeded to thrash the doves into the nearby walls, breaking several ribs.
Together, the two of them appeared to have the upper hand on the CCG.
“What an incompetent bunch of IDIOTS!!” the Chief shouted, “I am not letting the Owl escape, I would surely get promoted if this operation is successful” he thought. He was willing to throw men at them until they were overwhelmed. He ordered all the doves to rush to action. Hordes of armed men came in, with several new equipment. Short range rocket launchers were fired, which knocked the Black Dog from the sky. Meanwhile a senior inspector had snuck from behind and stabbed the Devil Ape. He screamed in agony, while the officer laughed maniacally. Several of then rushed in to capture the two Ghouls.
Just as the tides seemed to turn, the CCG received a severe flurry of projectiles from the air. A young girl, with a blue hoodie and a round white rabbit mask appeared from the sky. Her bright red disfigured wings radiated sparks of electricity from them. The “Rabbit” came to the rescue.
Touka Kirishima (Rabbit) is a part time waitress at Anteiku. She was an orphan, her father, a pacifist ghoul was killed by the CCG for no apparent reason. Since then, she had been taken care of by the Manager Yoshimura. She was also attending school along with humans thanks to the Manager.
“Touka!! Why are you here!! Go back home!” exclaimed Irimi.
“I can’t just sit around when my family is in danger, can I? Irimi” Touka smiled. She picked up Irimi from the ground, while also trying to evade attacks from several Doves.
A long blue slender tail grabbed a senior inspector by his neck, proceeded to strangulate him then and threw him across the street. Then swung at great speed, knocking off everyone in the vicinity. It belonged to an average height blonde well-built man with a spectacle over his dark eyes. He looked extraordinarily like a college student. He slipped on a green Snake mask. The “Serpent”
Nishio Nishiki (Serpent) is a college student at Kamii University, one of the most prestigious universities in Tokyo. In his childhood, his sister was murdered by the CCG. The loss of his very dear sister made him very unstable. He became violent and hated humans until he met his girlfriend Kimi, a human, who accepted him for who he was. He also is a part time waiter at Anteiku.
“Jeez, did they really have to plan this attack today?” Nishiki complained. “Man, I wanted to enjoy the soccer game tonight” he sighed. “Did you know, the Midfielder of FC Tokyo is actually a Ghoul in disguise? He is such an excellent player; I am a fan!” Nishiki has always been obsessed about soccer, his Kagune swung from side to side as he proceeded to express his admiration for the defenders of Yokohama Marinos to an oblivious Touka, who was busy tending to a wounded Irimi.
The Senior inspector Nishiki, strangulated, managed to get up, grabbed his gun and aimed it at Nishiki. “I’m going to murder that bastard” he thought. A sharp pain ran throughout his body; he looked back, a glowing violet stinging te****le has pierced through his torso. “Gourmet !!” he yelled and fell to the ground in a pool of blood.
“I presume Monsieur Nishio owes his life to me now” a sarcastic voice spoke with a heavy French accent. A tall man with sharp black eyes, neatly combed violet hair and sharp jaw was standing next to a pool of blood, his shiny violet coat with blood stains all over, looked very expensive. His Kagune was a glowing violet ribbon like te****le wrapped around his arm.
“What do you want Tsukiyama?” Touka looked disgusted by his presence.
“Bonsoir, Madame Touka, would you mind being a little more respectful? I prefer to be addressed as Sir Tsukiyama” he spoke with a smug look and started to clean up his suit with a napkin.
Shuu Tsukiyama (Gourmet) is an infamous S rated ghoul known for his extremely flamboyant eating habits. He is the owner of Tsukiyama Group of companies, the largest business conglomerate in the world run by ghouls. He has usually expressed himself as unfriendly to the Anteiku members, but deep inside seems to care for them.
Tsukiyama licked the remaining blood off his fingers, “Délicieux” his eyes lit up.
“Don’t pretend like you are trying to help ....” Nishiki snapped, “Tell us what you are after!!”
“C’est the smell, so appétissant! I was out on my little late-night walk, enjoying the snow, pondering about the huge success of the company’s brand-new Liver Flavoured Ice-cream (although it might have real human liver in it) when I smelled so many delicious doves” Gourmet took a deep breadth in. His French accent seemed pretty exaggerated. He spoke dramatically “However compassionate towards humans you might be, it is quite impossible to deny that these men taste amazing. So, I decided to get myself a little treat”
Gourmet bent down and took picks up the dead senior inspector. “Bon appétit” he chimes, then bites down the neck of the co**se. His face dripped with warm red blood. A few men puked and fainted after seeing such a horrible sight, the remaining ran away.
“What a freak !!” Irimi exclaimed.
An injured Devil Ape was struggling to put up a fight with the large number of doves. He desperately kicked and scratched to make his way out through the flurry of attacks. He was knocked down by armoured men, his arms and legs were seized. The sadistic Senior Inspector had stabbed through his kagune numerous times. He was desperately trying to get away.
Four glowing red te****les rammed upon the mob, squashing many of them just like insects. Blood splattered on the horrified faces of the remaining doves. The white snow resembling an empty canvas was now marked with red paint. The senior inspector was thrown out by the energy of the impact. From his experience he already knew who was behind it, “Eyepatch”.
There on the roof, stood a pale young boy, dressed in a black jacket. His stern serious expression and the fact that his left eye was pitch black with glowing red pupil and the right one was a normal human eye would itself inflict fear which was much more amplified by the four bright swinging te****les that came out from his back.
“Kaneki ….” Enji smiled, filled with hope. He fainted from the blood loss.
Kaneki Ken (Eyepatch) was born a human. However, after suffering a severe accident, he needed multiple organ transplants. These organs unfortunately (or fortunately) were ghoul organs. Thus, Kaneki became one of the first artificially created Ghoul-Human hybrid. He wore an eyepatch after this incident to hide his one black ghoul eye, where his alias comes from. A struggling Kaneki was provided support by Yoshimura, which compelled him to take up a job as part-time waiter in Anteiku.
Two large glowing yellow wings shielded the Devil Ape. A bright red jewel in the middle of each wing appeared to glare at the doves. Two slender yellow tails whipped the remaining of them away from Enji.
A small ginger girl of about 14-year age was trying to save the Devil Ape. She wore an orange frock. Her kagune was unique as she had both two wings and two tails.
“Take him to safety, Hinami” Kaneki spoke, “I’ll take care of the rest”
Hinami Fueguchi was an orphan just like Rabbit. Her parents were both innocent tame ghouls were killed by CCG. She had even witnessed the murder of her own mother. She started to live with Touka after this incident and helped with the work in Anteiku.
Eyepatch ran down at the remaining doves, he manhandled several of them, thrashed some, swung the others. It was a rampage. Cracked Skulls, broken legs, the Eyepatch had alone decapacitated almost half of the entire CCG Squad. Terror set in among them, they shot bullets frantically, their hands trembling with fear. As the eyepatch approached them, many men dropped their guns, and ran for their lives, some fell unconscious.
The Serpent being the soccer fanatic he was, had been practicing his kicks on the CCG. He wrapped his kagune around one of his legs, propelled himself forward and a kicked right on the face of an unsuspecting dove. “Goal!!” he screamed with joy “Let’s try the scorpion kick next” he thought to himself as he went looking for other doves. Yes, Nishiki had always been weird, I wonder how he got a girlfriend.
Gourmet was not of much help during the fight although he had a liking for Senior Inspectors. He found their smell to be absolutely delicious. He swayed thoughout the battlefield, graciously slicing the arms off several victims. When Tsukiyama finally spots a senior inspector, he runs haphazardly at them, jumps on the victim and bites and rips his face off. He would cut through the chest with his bare hands, break the sternum and rip the heart out his prey. He had been collecting their hearts in a fancy bag of his as “souvenirs”. Although he planned to eat them later after marinating it in Soy Sauce and Vinegar. He believed that it enhanced the taste even more.
Touka had been supporting them from the sky. She kept a keen eye on the activity of the CCG. She would launch sharp projectiles whenever she found the doves acting suspiciously. She had already saved Kaneki three times by deflecting bullets directed at him. However, Nishiki was not very happy with her because she would “ruin his well-planned soccer shots”. Although Touka thought that jumping off a fence to summersault and scorpion kick an armed Dove was pure madness.
Hinami had been taking care of Irimi and Koma in the Staff Room of Anteiku. Koma had regained consciousness but still weak. Irimi had an injured leg. Although Irimi insisted that she could fly, Hinami would not allow her to leave. At one-point of time Tsukiyama did come in to offer Hinami a medium sized Human Heart, which she modestly declined. “What a Freak!!” Irimi was not so modest about the incident.
“This is Bullsh*t!” the Chief inspector was anxious “I cannot fail this operation, what would I answer Boss. If only I could spot and kill the Owl and then drive away from this mess alive, I am bound to be celebrated as the famous Owl Killer.” He takes out his Night Vision Binoculars and searches frantically for Yoshimura.
“There he is!” he spotted him alone in darkness by the window of the 2nd floor. “This is my chance.”
He took out a sniper rifle, aims at Yoshimura, “I have got him” he felt virtuous. Gunshot. The bullet went past his neck, missed by an inch. “Damn it, now he knows that I tried to nab him!!”, Chief used the binoculars again, he still saw Yoshimura standing calmly at the same spot as he was before.
“What a fu***ng idiot! I bet he does not even realise!” he smirked. “Second time’s the charm!” Gunshot. This time it was aimed right at Yoshimura’s head. A short silence followed. The chief’s heart was pounding hard. “Did I get him!?” He saw though the binoculars one last time.
There he was, standing still. His upper limb was covered by a sharp glistening blue kagune, from shoulder till the hand. His kagune had blocked the bullet, with no difficulty whatsoever. He lifted his arm calmly, aimed, and shot a sharp blue projectile at the Chief. It struck the binocular, broke the lens and just stopped at the right moment to save the Chief’s eye. The Inspector flinched and fell into a clumsy heap.
The Owl calmly came out of Anteiku. Although his composure did not help. One Dove saw him and completely freaked out, “IT’S THE OWL!!” This absolutely destroyed the already struggling morale of the CCG. Several Doves deserted the site, just ran away aimlessly. The front porch was left a mess, snow and blood, both fresh. The Ghouls stood alone, quite exhausted from the relentless fighting.
The Chief Inspector did not give up. He still reached out for the gun. “Goal!!” Nishiki shouted, kicking the gun off reach.
“Kuzen, my name is Kuzen Yoshimura” the Owl spoke to the Chief. His voice being still calm and composed but kagune shone as bright as new.
“Who fu***ng cares, just kill me already!!” Chief shouted.
“I have given up on killing, Chief” Owl’s voice was calm to the point that it sounded quite monotonous. “Any loss of life, be a ghoul or a human, or any other animal is always a loss. Yes, I have taken part in heinous crimes as a young hot-blooded ghoul. That also caused my downfall.” Yoshimura’s voice now became emotional. “My Ukina, my wife, they killed her, my own friends betrayed me, they killed her only because she was a Human. Was it her fault? Why it had to be her of all humans? She had also just given birth my lovely daughter. She was just like Kaneki here, half Human, half Ghoul. But the CCG did not let her live. They broke into my house to kill me, but took my daughter while I was away. If only I had been there! If only they had caught me instead of my lovely daughter!” Yoshimura broke down. Drops of tears fell on the snow.
“I run Anteiku, only because I want to help, I want to reverse the damage that I have caused. Orphaned Ghouls, Ghouls who have lost their loved ones, struggling violent gang leaders, I have tried to help them, to build their trust on humans. I have motivated them to mix with humans, to make human friends, to make human partners, because that is the only way we can coexist peacefully. I have done my part now. If you still feel like killing me, you are free to do so chief, no one will stop you”
“But Manager!” Touka shouted.
“It’s alright Touka. It’s finally time” Yoshimura smiled. He handed Chief the gun.
“You maniac! Do you think you would act all emotional and I would leave you alive! Has this been your plan all along?” The Chief spat. “I’ll kill you, scum!!”
The chief aims his gun at Yoshimura’s chest. “Humans have always been superior to the dirty scum that you Ghouls are!!”
Gunshot. Everyone was shocked. Hinami ran out, Irimi and Enji followed. A long silence followed.
Slam, the chief falls down.
“Hideo…” Kaneki was speechless. “What… why…”
“Well, he was not a very good man to begin with” A single CCG Employee stood there with a gun. His dirty blonde hair was horribly messed up. His face covered in dirt and sweat even in this awful cold weather. He beamed at Kaneki.
Hideyoshi Nagachika was a human and Kaneki’s best friend before his accident. He was a regular customer at Anteiku and had a slight crush on Touka. Although it was well hidden that Anteiku was run by ghouls, Hideoshi was a very sharp observer and already knew about their secret. Although he was employed in the CCG, he deeply cared about his best friend and all the other staff at Anteiku.
“Ouch! My back hurts! Hinami, you are too strong for your age! That whip was good!” Hideoshi laughed. Kaneki ran and hug him. Everyone sighed in relief.
“Nishiooo” A young beautiful innocent looking woman came running towards them. It was Nishiki’s girlfriend. She seemed flustered.
“Kimiii” Nishiki waved. He swiftly received a kick in his balls. His face turned purple. He fell down in pain. “You fool Nishio! I called you 18 times! At least text me that you are safe!”
“Sorry!” Nishiki squealed out.
“How is it like taking a soccer kick, Nishiki!” Touka joked. Everyone joined in the laugh. Yoshimura seemed peaceful. Only Tsukiyama looked concerned.
“Now that everything is settled here, can I have that Chief lying over there? I don’t want the body to freeze” Gourmet’s French accent sounded. “I have heard that evil human brains have a distinct flavour to them. Would you all like to try some?”
“What a freak!!” Irimi exclaimed.
The Anteiku stood taller and brighter than ever as sweet white snow settled on the building.



Address

Kolkata
700011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saarangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share