বনানীর কবিতা কুঞ্জে

বনানীর কবিতা কুঞ্জে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বনানীর কবিতা কুঞ্জে, Poet, KOLKATA.

শ্রাবণ মাসে  আকন্দ  ফুল  মনে হচ্ছে বেশি বেশিই ফুটছে। প্রতিদিন আকন্দ ফুল দিয়েই শিব ঠাকুরকে নিবেদন করছি।
10/08/2026

শ্রাবণ মাসে আকন্দ ফুল মনে হচ্ছে বেশি বেশিই ফুটছে। প্রতিদিন আকন্দ ফুল দিয়েই শিব ঠাকুরকে নিবেদন করছি।

09/08/2026

সুপ্রভাত সবাইকে বন্ধুরা। ভোরের আকাশ দেখি সবাই চলুন।

09/08/2026

ছাদের এসব শাক আমার ভীষন ভালো লাগে। খাওয়ার চেয়ে ও তাকিয়ে থাকতে, হাত বোলাতে বেশি ভালো লাগে।

শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে।
06/08/2026

শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে।

05/08/2026

প্রিয় বন্ধুরা আমার " বাজ " শব্দটি যোগ করে যত গুলো সম্ভব শব্দ ভেবে " বাজ" নাম দিয়ে একটি কবিতা লিখলাম। বাজ সংযোগে কি কি শব্দ বাদ গেল কমেন্টে জানাবে।

কবিতা --- বাজ
কলমে --- বনানী দাস।

আকাশ জুড়ে গুড়ুম গুড়ুম
বুক কাঁপানো আওয়াজ,
ঘরের পানে সব ছুটোছুটি
এই পড়লো বুঝি বাজ।

আঙুলের ডগায় চাবি দোলায়
বেকার কোন এক রঙবাজ,
প্রেমিকাকে তার বানাবে রানী
চরম চাপাবাজ।

আসলের মাঝে নকল টাকা
সুন্দর গোছানো ভাঁজ,
নিত্য দিনই দেখতে পাই
এমন চিটিং বাজ।

চপ বিক্রির পরামর্শ কারোর
ইনি ছিলেন ঢপবাজ,
ভোটের আগে চাকরির প্রতিশ্রুতি
আসলে ধান্দাবাজ।

রঙিন আশার কথার ফুলঝুড়ি
সব কটাই তোলাবাজ,
ঠগবাজি আর ধাপ্পাবাজিতে শেষ
এখন অন্য দলের রাজ।

সিরিয়াল সিনেমার প্রেমে মত্ত যারা
হারিয়ে শরম লাজ,
শত অভাব অভিযোগের মাঝেও
তারাই ফুর্তিবাজ।

আমিও ঠিক নই তো ভালো
শেষ করে সব কাজ,
আঠার মত লেপ্টে থাকি
নেশায় ফেসবুক বাজ।

04/08/2026

# # # # # "মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না।"

জানি না রবি ঠাকুর যদি বৃষ্টির উদ্দেশ্যে লিখে থাকেন তাহলে আমি একমত নই। মাঝে মাঝেই বৃষ্টি ঠিক আছে লাগাতার যদি চিরদিন হয় তাহলে কাপড় শুকানোর ব্যবস্থা কি হতো?

03/08/2026

# # # # # কী আজব খবর শুনছি!
ভালোবাসা দিয়েই নাকি কারো কারো
গড়ে উঠেছে ঘর।
প্রোমোটার, সিন্ডিকেট, বিল্ডার্সের দোকানে
তাহলে কেন ইট, বালি, সিমেন্ট, রডের
এতো বেশি দর?

বি: দ্রঃ সাহস থাকলে জনগণ উত্তর দিয়ে যাবেন।

01/08/2026

কবিতা ----- প্রতিদিনের তুমি
কলমে ও কন্ঠে ---- বনানী দাস।

01/08/2026

মনের অসুখ
কোথায় দাওয়াই?
ওষুধ একটাই
মোক্ষ চাওয়াই।

 # # # # # # চাহিয়া ছিলাম মধুর পানে                 কৃষ্ণ চূডার শাখে দুজনে।
31/07/2026

# # # # # # চাহিয়া ছিলাম মধুর পানে
কৃষ্ণ চূডার শাখে দুজনে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when বনানীর কবিতা কুঞ্জে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category