Charutirtha

Charutirtha We are a small business that handcrafts one-of-a-kind pieces.

Visit our page for more info on how to buy!
হাতের তৈরি জিনিসের একটা ছোট্ট প্রতিষ্ঠান। নানান রকম তথ্য সম্বন্ধে জানতে এবং কেনাকাটি করতে আমাদের পেজ এ যোগাযোগ করুন।

নাম: কাঠগোলাপ ফুলপ্রেমীদের কাছে কাঠগোলাপ একটি অত্যন্ত জনপ্রিয় ফুল। এর কোমল সুবাস ও সরল সৌন্দর্য মন কেড়ে নেয়। সাদা পাপড়ি...
21/02/2025

নাম: কাঠগোলাপ
ফুলপ্রেমীদের কাছে কাঠগোলাপ একটি অত্যন্ত জনপ্রিয় ফুল। এর কোমল সুবাস ও সরল সৌন্দর্য মন কেড়ে নেয়। সাদা পাপড়ির ওপর হালকা হলুদের ছোঁয়া এই ফুলকে আরও মায়াবী করে তোলে। গ্রামবাংলার সুগন্ধি ফুলগুলোর মধ্যে এটি অন্যতম, আর এমন কেউই নেই যে এই সৌন্দর্যে মুগ্ধ হয় না। কাঠগোলাপের স্নিগ্ধতা ও মোহময় রূপ থেকে অনুপ্রাণিত হয়ে, আমি এটি গয়নার নকশায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

নাম: কাঠগোলাপ গোলাপি কাঠগোলাপ তার মৃদু সৌন্দর্য আর মোহনীয় সুবাসে এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এর কোমল গোলাপি পাপড়ি সূর্...
19/02/2025

নাম: কাঠগোলাপ
গোলাপি কাঠগোলাপ তার মৃদু সৌন্দর্য আর মোহনীয় সুবাসে এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এর কোমল গোলাপি পাপড়ি সূর্যের আলোয় এক অনন্য আভা ছড়ায়, যা সৌন্দর্যপ্রেমীদের হৃদয় স্পর্শ করে। সাধারণ কাঠগোলাপের মতোই এই ফুলেও রয়েছে স্নিগ্ধ সুবাস, তবে গোলাপি রঙের ছোঁয়ায় এটি আরও মায়াময় হয়ে ওঠে। প্রকৃতির এই অনিন্দ্যসুন্দর সৃষ্টি শুধু বাগানের শোভাই বাড়ায় না, বরং মনকেও প্রশান্তি এনে দেয়। কাঠগোলাপের স্নিগ্ধ রঙ ও মোহনীয় সৌন্দর্য ধরে রাখার প্রয়াসে এটি গয়নার নকশায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

নাম: কাঠগোলাপ ফুল প্রিয় মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ফুল কাঠগোলাপ। স্নিগ্ধ গন্ধে পরিপূর্ণ এই ফুল দেখতে অতীব সাধারণ...
17/02/2025

নাম: কাঠগোলাপ
ফুল প্রিয় মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ফুল কাঠগোলাপ। স্নিগ্ধ গন্ধে পরিপূর্ণ এই ফুল দেখতে অতীব সাধারণ। সাদার মধ্যে হলুদের তুলি ঘষা আবরণ যেন এক মায়াবী রূপ দেয় এই ফুলকে। গ্রাম বাংলার অতি পরিচিত ফুলেদের মধ্যে অন্যতম গন্ধযুক্ত এই ফুল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। কাঠগোলাপের সাদা আর মায়া যেন সবাইকেই মুগ্ধ করে রাখে এরই রং রূপ ধার করে গয়নার মধ্যে সমাহিত করার প্রচেষ্টা করলাম।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

লিপ্পণ আর্ট গুজরাতের তথা কচ্ছের একটি অতি প্রাচীন শিল্পকলা। মূলত মাটি ও ভাঙা কাঁচের টুকরো দিয়ে এই শিল্পকলাটি সম্পন্ন করা...
15/11/2024

লিপ্পণ আর্ট গুজরাতের তথা কচ্ছের একটি অতি প্রাচীন শিল্পকলা। মূলত মাটি ও ভাঙা কাঁচের টুকরো দিয়ে এই শিল্পকলাটি সম্পন্ন করা হয়। তারই অনুকরণে তৈরি করার চেষ্টা করেছি এই একটি আলপনা স্বরূপ। গোল চাকতির ওপরে ক্লে, কাঁচের টুকরো এবং নানা রঙের আনাগোনা যেন এই লিপ্পণ আর্ট কে একটি অনন্য রূপ দেয়।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

আমাদের প্রত্যেকের কাছেই আমাদের নিজস্ব একটা বাড়ির মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। সেটি ছোট হোক কিংবা বড় নিজের বাড়ির যে টান...
12/11/2024

আমাদের প্রত্যেকের কাছেই আমাদের নিজস্ব একটা বাড়ির মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। সেটি ছোট হোক কিংবা বড় নিজের বাড়ির যে টানটা আমরা অনুভব করি সেটা অন্যের বিশাল অট্টালিকা বা হোটেলে গিয়ে পাওয়া যাবে না, এটা স্বীকার করতেই হবে। আমাদের সকলের নিজস্ব ভালোবাসার বাড়ির একটা নির্দিষ্ট নাম হয়তো আমরা মনে মনেই কল্পনা করে থাকি। কাঠ, শিকল, ক্লে এবং নানা রঙের ছোঁয়ায় তৈরি করা হয়েছে এই বাড়ির নেম প্লেটটা। আপনারা চাইলে নিজেদের মত ডিজাইন করিয়ে নিতে পারেন অথবা আমাদের সাথেও পরামর্শ করতে পারেন। আপনার বাসার সাজগোজ ও পরিচিতি হয়ে উঠতেই পারে এমন নানা রকমের সম্পূর্ণ হাতে গড়া শিল্পকর্ম গুলো।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

লিপ্পণ আর্ট গুজরাতের তথা কচ্ছের একটি অতি প্রাচীন শিল্পকলা। মূলত মাটি ও ভাঙা কাঁচের টুকরো দিয়ে এই শিল্পকলাটি সম্পন্ন করা...
02/11/2024

লিপ্পণ আর্ট গুজরাতের তথা কচ্ছের একটি অতি প্রাচীন শিল্পকলা। মূলত মাটি ও ভাঙা কাঁচের টুকরো দিয়ে এই শিল্পকলাটি সম্পন্ন করা হয়। তারই অনুকরণে তৈরি করার চেষ্টা করেছি এই জগন্নাথ অবয়ব এবং একটি আলপনা স্বরূপ। গোল চাকতির ওপরে ক্লে, কাঁচের টুকরো এবং নানা রঙের আনাগোনা যেন এই লিপ্পণ আর্ট কে একটি অনন্য রূপ দেয়।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

নাম: লিলিসাধারণ তবু সুন্দর... এটাই আমার কাছে লিলি ফুলের বৈশিষ্ট্য। রেইন লিলি, অ্যাম্রিলিস লিলি, স্পাইডার লিলি কিংবা ওয়া...
03/10/2024

নাম: লিলি
সাধারণ তবু সুন্দর... এটাই আমার কাছে লিলি ফুলের বৈশিষ্ট্য। রেইন লিলি, অ্যাম্রিলিস লিলি, স্পাইডার লিলি কিংবা ওয়াটার লিলি, প্রত্যেকটা লিলি ফুলই যেন একেকটা আলাদা আলাদা সৌন্দর্যে ভরপুর। পাহাড়ি ফুল বলে প্রধানত একে আখ্যা দেওয়া হয় তবে আমাদের আবহাওয়াতেও এর বেড়ে ওঠা বেশ ভালোভাবেই চলে। ছাদ বাগানিদের অনেকেরই সংগ্রহে এই ফুল রয়েছে। কোনরকম গন্ধ বিশেষভাবে না থাকলেও এর সৌন্দর্যে মোহিত হতে হয় সকলকেই খুব সাধারণ পাঁচ পাপড়ির একটা লিলিফুলের অনুকরণ করার চেষ্টা করলাম।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

নাম: হুতুম পেঁচারাত জাগা নিশাচর ভুতুড়ে হলেও আমার মতে এই পাখির থেকে কিউট আর কোনো পাখি হতেই পারে না। পেঁচা কে কেন্দ্র করে...
02/10/2024

নাম: হুতুম পেঁচা
রাত জাগা নিশাচর ভুতুড়ে হলেও আমার মতে এই পাখির থেকে কিউট আর কোনো পাখি হতেই পারে না। পেঁচা কে কেন্দ্র করে প্রচুর আর্ট ফর্ম তৈরি করা হয়েছে। এই গয়নাটি মূলত একটি কাস্টমাইজ গয়না, ক্লাইন্টের দাবি ছিল হেরি পটারের পেচা করে দিতে হবে তবে সেটা রং চং মাখা। যেমনি বলা তেমনি কাজ তার মতামত সবটা শুনে নিয়ে বসে পড়লাম এই পেঁচি গড়তে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

নাম: শিউলিশিউলি মাখা গন্ধ যে আগমনী সুর ডেকে আনে তা বাঙালি ওতপ্রোতভাবে অনুভব করে। শরৎ ঋতুর ফুলেদের মধ্যে আমার সবথেকে প্রি...
01/10/2024

নাম: শিউলি
শিউলি মাখা গন্ধ যে আগমনী সুর ডেকে আনে তা বাঙালি ওতপ্রোতভাবে অনুভব করে। শরৎ ঋতুর ফুলেদের মধ্যে আমার সবথেকে প্রিয় ফুল হলো শিউলি। অত্যন্ত মিহি সুগন্ধ যুক্ত এই ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো মাতৃপক্ষের আহ্বান করে। অদ্ভুত এক মায়া আছে এই ফুলের গন্ধে। উজ্জল কমলা রঙের বৃন্ত বিশিষ্ট সাদা রঙা ৫ পাপড়ির এই ফুল বাঙালির মনে আবেগের ঘরে বাস করে, গয়নার আকারে এর সৌন্দর্য ফুটিয়ে তোলার একটা ছোট্ট প্রচেষ্টা রইল আপনাদের সম্মুখে।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

সৌন্দর্যের প্রতীক বলতেই আমরা কিন্তু অনেকেই নিজের মনে ময়ূরের একটা আধোআলো ছবি এঁকেই নেই... এর রং রূপ আর সৌন্দর্যের কথা আর...
26/09/2024

সৌন্দর্যের প্রতীক বলতেই আমরা কিন্তু অনেকেই নিজের মনে ময়ূরের একটা আধোআলো ছবি এঁকেই নেই... এর রং রূপ আর সৌন্দর্যের কথা আর কি বা বলবো, উজ্জ্বল নীল রংয়ের পাশাপাশি বিভিন্ন রঙের সমাহার রয়েছে এর পাখায়... এই সৌন্দর্য ফুটিয়ে তোলা বেশ একটা দুঃসাধ্য কাজ। ক্লে দিয়ে তৈরি করতে বেশ খানিকটাই সময় লেগে গিয়েছে। আমার প্রথম করা লিপ্পান আর্ট এটাই।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

পাট,কাঠ,দড়ি আর ক্লে দিয়ে তৈরি এই wall hanging টা আপনারা আমাদের পেজে আগেই হয়তো দেখেছেন। শুধু এর মধ্যে নতুনত্ব হলো Vinc...
08/09/2024

পাট,কাঠ,দড়ি আর ক্লে দিয়ে তৈরি এই wall hanging টা আপনারা আমাদের পেজে আগেই হয়তো দেখেছেন। শুধু এর মধ্যে নতুনত্ব হলো Vincent van Gogh এর Starry Night অবলম্বনে করা চিত্রকল্পটি। তাঁর মত এক চিত্রকারের আঁকা বিখ্যাত ছবি অনুকরণ করা আমার পক্ষে সম্ভবই নয়। তবুও সে দুঃসাহস দেখিয়ে কিছু একটা করার চেষ্টাটুকু রইলো আপনাদের সামনে। এই আঁকার বদলে আপনি চাইলে আপনার পছন্দসই যে কোনো ডিজাইন বলতে পারেন সেটি তৈরি করে দেওয়ার চেষ্টায় অবিরত থাকবো আমরা।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.

Review 💞
07/09/2024

Review 💞

Address

Shyamnagar
Kolkata
743127

Opening Hours

Monday 9am - 11pm
Tuesday 9am - 11pm
Wednesday 9am - 11pm
Thursday 9am - 11pm
Friday 9am - 11pm
Saturday 9am - 11pm
Sunday 9am - 11pm

Telephone

+917003378284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charutirtha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Charutirtha:

Share