04/01/2021
#আস্তানা
-ঐশী মুখোপাধ্যায়
সমাজের শুভচিন্তক মানুষেরা প্রতিনিয়ত তাদের বিভিন্ন উদ্যোগ,প্রচেষ্টা,লড়াইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয়কে স্বাভাবিকিকরণের কাজে রত।
তেমনই এক বিষয় "সমপ্রেম" বা "সমলিঙ্গের প্রেম" এবং "তৃতীয় লিঙ্গ"।
বহু লড়াইয়ের মাধ্যমে তাঁরা আইনী ভাবে স্বীকৃতি পেলেও সমাজে আজও তাদের নীচু নজর ও মানসিকতায় দেখা হয়, যদিও তাতে তাঁদের কোনো দোষ নেই। সমস্যা টা সমাজের তাঁরা ওদের দেখলে ফিসফিসিয়ে কথা বলে,ভিন্ন দৃষ্টিতে দেখে,সর্বোপরি অমানবিক আচরণ করে যেটা তাঁদের কাছে প্রচন্ড কষ্টদায়ক। সমাজে আমাদের যতটা অধিকার, তাঁদেরও ঠিক ততটাই অধিকার।
জীবন নির্ধারণ করার জন্য খাদ্য,বস্ত্র,ও বাসস্থান হলো প্রাথমিক চাহিদা। কিছু কুরুচি সম্পন্ন মানুষের জন্য তাঁদের সেই প্রাথমিক চাহিদা পূরণের জন্যও অপার সংগ্রামের মুখোমুখি হতে হয়।
তাঁদের প্রতি পদে পদে অত্যাচার, শোষণ ও মানহানির মতো কঠিন পরিস্থিতির শিকার হতে হয়।
তবে ভালো খারাপ উভয় মিশিয়েই সমাজ। আর এমনই একজন "শুভচিন্তক মানুষ" হলেন রঞ্জিতা সিনহা, যার সমাজের প্রতি এক দৃষ্টান্তমূলক কাজ এবং কুরুচিপূর্ণ মানুষদের গালে সশব্দে এক চড়ের রূপ হলো "আস্তানা"।
"আস্তানা" যার আক্ষরিক অর্থ বাসস্থান হলেও "আস্তানা" কেবল মাথার ওপরে ছাদ দেয়নি। দিয়েছে উপার্জনের অনুপ্রেরণা, সমাজে টিকে থাকার ক্ষমতা এবং সঙ্গ। এখানে বিনামূল্যে সমপ্রেমী এবং তৃতীয় লিঙ্গের মানুষদের থাকতে দেওয়া হয়।
এমন এক পদক্ষেপের জন্য রঞ্জিতা সিনহা কে জানাই স্যালুট। অনেক শুভকামনা "আস্তানা"বাসীদের জন্য।
তাঁরা ভালোয় থাকুক,এবং সমাজ কে আলোয় ভরিয়ে রাখুক।
এবং সমাজের প্রতি এক বার্তা , গ্রহণযোগ্যতা এক বড়ো গুণ, যদি ক্ষমতা না থাকে গ্রহণ করবার, সম্মান করবার তবে জানবেন অসম্মান করারও অধিকার আপনাদের নেই।
।।ধন্যবাদ।।
কলমে- Oishi Mukhopadhyay
সংবাদ সৌজন্যে- TV9 Bangla Digital (টিভি নাইন বাংলা ডিজিটাল)
চিত্র সৌজন্যে- TV9 Bangla Digital (টিভি নাইন বাংলা ডিজিটাল)
News Link- https://youtu.be/7Ti1XP6kdro