15/09/2026
মাসিক নাট্য উৎসবের ৬তম পর্ব।
এবার সুনীল - রবি সন্ধ্যা।
২৬শে সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা ৫. ৩০মিনিটে।
স্থান : খোলা হাওয়া নাট্য প্রাঙ্গন (বসিরহাট )
থাকছে ২টি নাটক,
চক্রবাক প্রযোজনা মাংস, গল্প সুনীল গঙ্গোপাধ্যায়, রচনা মৃনাল দে, নির্দেশনা সঞ্জয় চক্রবর্তী
এবং খেয়া নাট্য গোষ্ঠী প্রযোজনা বদনাম, গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, রচনা নির্দেশনা লিলি বসু হালদার।
চক্রবাকের প্রত্যেক মাসের আয়োজনে আপনাদের আশীর্বাদ আর উৎসাহ আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আমরা ৬ষ্ঠ পর্বে পৌঁছলাম। আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কোনোভাবে আমাদের চলা সম্ভব ছিল না।
আশাকরি এবারও আপনারা আমাদের নিরাশ করবেন না।
আপনি আসুন এবং পরিচিতদের নিয়ে আসুন। নাটক দেখুন, নাটকের সঙ্গে থাকুন। সুস্থ সংস্কৃতি গড়ে তুলুন।
🙏পোস্টটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই। 🙏