Moner kheyal

Moner kheyal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moner kheyal, Arts and entertainment, KOLKATA.

মেঘলা আকাশ স্তব্ধ বাতাসবসে বসে ভাবি-মনের মধ‍্যে ভাসে,একটি গ্রামের ছবি।গ্রামের মাঝে একটি দীঘি,কালো তাহার জল,হা‌সের দল খেল...
01/07/2021

মেঘলা আকাশ স্তব্ধ বাতাস
বসে বসে ভাবি-
মনের মধ‍্যে ভাসে,
একটি গ্রামের ছবি।

গ্রামের মাঝে একটি দীঘি,
কালো তাহার জল,
হা‌সের দল খেলা করে
তাইসে টলমল।

একটি পাশে বাসন মাজে,
গ্রামের মাসি রামা।
তার ই পাশে খেলে ছেলে
নেই কো গা-য়ে জামা।

মেঠোপথে যাচ্ছে কোথায়
একটি গরুর গাড়ি?
গাড়ি চালায় রহিম চাচা,
ছুচল তাহার দাড়ি।

মাঠের পরে চাষ করে,
একদল চাষী।
সদাই তাদের মুখে দেখি
সরল সরল হাসি।

ছাগল চড়ায় ঐ যে হোথায়
গ্রামের পদি পিসি।
বটের তলায় রাখাল ছেলে
বাজায় বসে বাশি
গরু মহিষ চড়ে বেড়ায়
তার ই পাশাপাশি।

জল আনতে যাচ্ছে দেখি
ঐ যে গায়ের বধূ,
একেবেকে চলেছে তারা
কলস কাখে শুধু।

দীঘির জলে আছে সেথায়
রুই কাৎলা মাছ‌।
গ্রামটি ঘিরে আছে সেথায়,
না নান রকম গাছ।
নানা রকম পাখি সেথায়
করে ডাকাডাকি,
ইচ্ছে করে আমি গিয়ে,
ওই গায়ে তে থাকি।

সাধাসিধে মানুষ তারা
নেকো মনে প‍্যাচ।
সন্ধ‍্যে বেলা করে তারা
সবাই গান ও নাচ।

ঐখানে তেই বানাব
একটি কুরেঘর,
সুখ দুঃখের সাথী হয়ে,
কাটবে জীবন ভর।

তোমরা মনে ভাবছো
বোধহয় এ মোর কল্পনা।
সত‍্যি আমি যাব সেথায়
না এ গল্পো না।
-- জয় মুখোপাধ্যায়।

এ জীবন ক্ষণিকের ই,ওরে মন মোর-ভেঙে ফেল চারিদিকেমোহিত মায়ার ডোর।যাকিছু সব মায়াযাদুর খেলা এই ধরাধামে,একদিন সবকিছুই যাবেরে থ...
18/05/2021

এ জীবন ক্ষণিকের ই,
ওরে মন মোর-
ভেঙে ফেল চারিদিকে
মোহিত মায়ার ডোর।
যাকিছু সব মায়া
যাদুর খেলা এই ধরাধামে,
একদিন সবকিছুই
যাবেরে থেমে।

এই স্বার্থ এই ক্রোধ
কামনা বাসনা
মনে মনে দেবছ তোরে
শুধুই যাতনা।
এসবের থেকে হ'রে মুক্ত
ও'রে আমার মন-
পরমাত্মায় হ'রে যুক্ত
সেথায় অমৃত রতন।

ধরাধামে পাঠিয়েছেন
তোরে মহাপ্রভু,
মায়াজালে বেধেঁছেন
ভুলিসনা কভু।
এই মায়াজাল যে
পারেন করতে ছেদ-
সবারে দেন সম দৃষ্টি
নেই ভেদাভেদ।

এইমায়া যায় না জানা
সে যে অতি গূঢ়,
অতিক্রম ক‍রা তা
আরও অতি দুরূহ।
বুঝতে পারিস কি মন
হোসনা মূঢ়,
ভেঙে ফেল এই
মায়া জালের ব‍্যুহ।

ছেড়েদেরে মন থেকে
লোভ,শোক, ভয়,ঈর্ষা, অহংকার, মোহ, ক্রোধ।
ইন্দ্রিয় জয় করে
মনে মনে আন এইবোধ।
তবে কেউ পারবে না রে
করতে তোর গতি রোধ।
পরম শান্তি পাবি,
হবি তুই মুক্ত-
যোগবলে হ'রে মন
পরমাত্মায় যুক্ত।

-জয় মুখোপাধ্যায়।

21/08/2020

গ্রীষ্মের তাপে শুকিয়ে ছিল
নদী নালা মাঠ ঘাট,
গাছপালা সব শুষ্ক হয়ে
হয়ে গিয়েছিল কাঠ।
প্রখর তাপে সকাল হৈতে
পথ হয়ে যেত ফাঁকা,
শূন্য পথে যেত না তখন
কোন মানুষের দেখা।
অনাহারে আর তৃষ্ণায়
কত প্রাণ হয়ে যেত শেষ,
কাতর কন্ঠে বলত সবাই-
"হায় ভগবান দূর করো এই ক্লেশ।"
এমন সময় আসিল বর্ষা
ভরে গেল জলে ধরণী,
তৃষিত প্রাণে তৃষ্ণা নিবারণ
করিলেন মা জননী।
কালো মেঘের বিরাট ছত্র
ধরিলেন গগনে গগনে।
আরাল করিয়া দাঁড়ালেন
ঐ প্রখর তাপের তপনে।
পশু পাখি সব করে কলরব,
সিক্ত করে গা জলে,
আবার সবুজে ভরে গেল সব
ভরে গেল ফুলে ফলে।
নদ নদী সব জল রাশি পেয়ে
আবার উঠিল সাজি,
পাল উড়াইয়া, নাও বাইয়া
চলিল আবার মাঝি।
তৃণ তরু সব মৃদ ভেদ করি
উঠিল আবার জাগি,
কৃষকের দল চলিল ক্ষেতে
চাষ করিবার লাগি।
মাঠে মাঠে জল ভরে গেল
ছিল এতদিন যা রুক্ষ,
তৃপ্ত হৈল এই ধরণী
বসুন্ধরার ব ক্ষ।
জাল হাতে নিয়ে নেমে পরে জলে, আমাদের ভাই জেলে,
আনন্দে তারা চেচিয়ে ওঠে
শত শত মাছ তুলে।
স্থির দৃষ্টিতে নীল মাছরাঙ্গা
একা বসে ঐ গাছে,
দেখা পেলে মাছ ছোঁ মেরে
নিয়ে নেবে তার কাছে।
সারিসারি দিয়ে উড়ে চলে
ঐ একদল সাদা বক,
কালো মেঘের ব ক্ষ চিরিয়া
তাদের কোথায় যাওয়ার শখ!
ঘোমটা মাথায় ডুব দিয়ে যায়
বধূ, কাখে জল এক কলসি।
ঐ দূরে জলে খেলা করে
দুই রাজহংস হংসী।

আনন্দে আজ জেগেছে ধরা
দিকে দিকে নব জীবনের সারা।
কোথায় প্রভূ , তুমি কোথায় একেলা
বসে বসে খেল এ কোন খেলা।
কখনো তুমি করে দাও সব শূন্য, করে দাও সব নিস্ব,
আবার তুমি ই ভরিয়ে দাও হে
তোমার ই এ মহাবিশ্ব।
----ডা‌‌: জয় মুখার্জী।

Address

Kolkata
700011

Telephone

+918777285821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moner kheyal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share