Hok Folk Studio

Hok Folk Studio This is an experimental project with live audio and video taking with no prior technical arrangements

আগামী মঙ্গলবার ২৭শে আগস্ট, রাত ৯টা, গাঙ্গুলীবাগান স্মার্টবাজার।সমভাবাপন্ন মানুষরা এক হয়ে, প্রশ্ন করবো। বিচার চাইবো। দলে...
25/08/2024

আগামী মঙ্গলবার ২৭শে আগস্ট, রাত ৯টা, গাঙ্গুলীবাগান স্মার্টবাজার।
সমভাবাপন্ন মানুষরা এক হয়ে, প্রশ্ন করবো। বিচার চাইবো। দলে দলে যোগদান করুন।

24/08/2024

পশ্চিম বাংলার,
জাত-পাত-ধর্ম-কাম-ক্রোধ-লোভ-লালসা-হিংসা বিবর্জিত #বাউল_ফকিররা কোথায়??? তাদেরই তো সর্বাগ্রে রাস্তায় থাকার কথা। রাস্তাই তো তাদের পথ। তাঁদের গুরুরা তো রাস্তায় রাস্তায় মানুষ কে গানে গানে মানবতার প্রচার করে গেছেন।

তাহলে কী তারা আজ, #রঙের_ফাঁদে পড়ে গেছেন?
যদি না, শিল্পী ভাতা পাই!!!
যদি না, ক্লাবে গানের ডাক পাই!!!
যদি না, মোবাইলের রিচার্জ করাতে পারি!!!
যদি না, বোতল কিনতে পারি!!!
যদি না, বাইক-এর (এনফিল্ড) তেল ভরাতে পারি!!!
যদি না, বাবুর পা ধরে বিদেশ ঘুরতে পারি!!!

ছি ছি ছি…. যতো সব ভণ্ডের দল। ওইসব গেরুয়া, কালো, সাদা তাপ্পি মারা বসন খুলে, সাধারণ আর ৫ টা মানুষের পোশাক পরুন। আপনার মোটেও বাউল ফকির না, আপনারা শুধুই স্টেজে রং ঢঙ করে নাচা গাওয়া সাধারণ শিল্পী, তার বেশি কিছু নন। তাই শুধু শিল্প করুন, বাজে নকল বাউল-ফকিরি তত্ত্ব আওড়াতে আসবেন না ভবিষ্যতে। নিজের আওকাতে থাকুন।

সাধু গুরু মহাজনদের নাম করে, ভণ্ডামি আর না।

11/01/2024

খুব ভালো প্রয়াস। সঙ্গে আছি আমরা। ❤️🙏

01/01/2024

পিকনিক, পার্টি ইত্যাদির জাতীয় সংগীত “সাত সমুন্দর” শোনা শেষ হলে এটাও শুনুন।
ব্যক্তিগতভাবে আমি সব গান শুনি কোনোরকম বাছবিচার ছাড়াই, টুম্পা শোনা থেকে ভীমসেন যোশী সব। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ফকিরি-বাউল-লালন ও লোকসঙ্গীত। খুব যে বুঝি সেটা না তবে খুব নিজের মনে হয়, সহজ মনে হয়। এই সহজ জীবনধারা আমাকে টানে, ভাবায়, শেখায়, উদ্বুদ্ধ করে।

আজকাল মাধুকরী করা বাউল চোখে পড়েনা বললেই চলে, তবে দেখা মিললো, তাও আবার পুরুলিয়াতে। হ্যাঁ পুরুলিয়া তেও বাউল আছেন। কুন্তী দাসী এবং মাধব দাস বাউল। হটাৎ পাওয়া একটুকরো ভালোলাগা।

আশা করি সবাই শুনবেন।

|| সাধন দাস বৈরাগ্য ||প্রয়াত হলেন  #সাধন_দাস_বৈরাগ্য।বাউল তন্ত্র (সহজিয়া) এবং বৈষ্ণব মার্গিও মতে তিনি পঞ্চতত্ত্বে বিলী...
24/07/2023

|| সাধন দাস বৈরাগ্য ||
প্রয়াত হলেন #সাধন_দাস_বৈরাগ্য।
বাউল তন্ত্র (সহজিয়া) এবং বৈষ্ণব মার্গিও মতে তিনি পঞ্চতত্ত্বে বিলীন হয়েছেন, সমাধি প্রাপ্ত হয়েছেন। শুধুমাত্র নামে নয়, কর্মেও তিনি তাঁর নিজস্ব নির্বাচিত আদর্শ মতে সাধনা করে গেছেন আমৃত্যু। একাধারে সঙ্গীত এবং ইষ্ট সাধনার যে নিদর্শন তিনি রেখে গেলেন, এটাই হয়তো শেষ নিদর্শন হয়ে থেকে যাবে। থেকে যাবেন তিনি, অগণিত ভক্ত শিষ্যদের হৃদয়ে। জীবদ্দশায় তিনি কাউকে আপন না করে বিদায় জানান নি, এমনকি ক্যান্সার এর মতো কঠিন রোগকেও তিনি হাসি মুখে আপন করে নিলেন।
তাঁর বিদেহী আত্মার প্রতি রইলো অনেক ভালোবাসা। রইলো চির শান্তির শুভেচ্ছা। ❤️🙏

বাংলা সাহিত্যে ছোটদের রূপকথার গল্পের ভান্ডার নেহাত কম নয়। তার মধ্যে  #গগনেন্দ্রনাথ_ঠাকুরের লেখা  #ভোঁদড়_বাহাদুর একটি অ...
22/07/2023

বাংলা সাহিত্যে ছোটদের রূপকথার গল্পের ভান্ডার
নেহাত কম নয়। তার মধ্যে #গগনেন্দ্রনাথ_ঠাকুরের লেখা #ভোঁদড়_বাহাদুর একটি অনবদ্য সৃষ্টি।

অলীক কল্পনা প্রসূত এই গল্পে মানুষের সঙ্গে বিভিন্ন জন্তু জানোয়ার-এর চরিত্রগুলো এত জীবন্ত হয়ে উঠেছে যা সত্যি বিরল এবং মজাদার। আমি চেষ্টা করেছি এই অসাধারণ গল্পটিকে অডিও রূপান্তরের মাধ্যমে আপনাদের এবং আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যের কাছে তুলে ধরতে। এখানে সবকটি চরিত্রই আমার করা। আশা করি আপনারা শুনবেন এবং আমার পাশে থাকবেন, সাহস যোগাবেন যাতে আগামীতে আমি এই কাজ জারি রাখতে পারি। ❤️🙏

গল্প / Story : ভোঁদড় বাহাদুর / Bhodor Bahadur লেখিকা / Writer : গগনেন্দ্রনাথ ঠাকুর / Gaganendranath Thakur গল্প পাঠে / Storyteller : মির আসিফ ইকবাল / Mir Asif ikbal শব্দ গ....

|| KALA PAKHIR GAAN ||👉 https://openinapp.co/koezr 🙏   #কালা_পাখির_গান is a Musical Short Film based on the famous song ...
03/04/2023

|| KALA PAKHIR GAAN ||
👉 https://openinapp.co/koezr 🙏

#কালা_পাখির_গান is a Musical Short Film based on the famous song #সাদা_সাদা_কালা_কালা, originally written and composed by

A heartfelt tribute to and Team Movie. Firstly, we congratulate Mr. and the entire team for your immense success with and the songs related. We are overwhelmed with the movie, the story, the dialogues, the songs, the music, and the production a...

|| কালা পাখির গান ||এ একটু অন্যরকম প্রেমের গল্প। গতানুগতিকতার বাইরে, রঙীন ক্যানভাসে মোড়া এক সাদা কালো প্রেমের গান আর তা...
12/02/2023

|| কালা পাখির গান ||
এ একটু অন্যরকম প্রেমের গল্প। গতানুগতিকতার বাইরে, রঙীন ক্যানভাসে মোড়া এক সাদা কালো প্রেমের গান আর তাকে ঘিরে এক নাম না জানা অচীন দেশের গল্প। খুব শীঘ্রই আসছে আপনার নিকটবর্তী ইউটিউব চ্যানেলে। তাই অনুরোধ, এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

ইউটিউব চ্যানেলের নাম "HOK FOLK STUDIO" (👉 https://oia.bio/4dc45 )। "বাবা তোমার দরবারে সব পাগলের খেলা" এই গানটি সর্বপ্রথম এই চ্যানেল থেকেই রিলিজ হয় এবং ঘটনাক্রমে গানটি ও গানের শিল্পী ছোটো Golam Fakir খ্যাতির শীর্ষে পৌঁছায়, যা আপনাদের ভালোবাসার ফল।

আশা করছি, এবারের কাজটিও আপনাদের পছন্দ হবে এবং আগের থেকেও বেশি ভালোবাসা প্রত্যাশিত রইলো আপনাদের কাছে।

মানবতার জয় হোক ❤️🙏

Address

Banhooghly School Math, Mir Para
Kolkata
700103

Telephone

+918017024890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hok Folk Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Hok Folk Studio:

Share