Payal Mukherjee

Payal Mukherjee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Payal Mukherjee, KOLKATA.

Vidyut's Payal ❤️
Singer 🎤🎙️🎵
Love Vidyut Jammwal ❤️🧿
🎂Wish him on 10th Dec 🎂
Love Eric Guilmette ❤️🧿
🎂Wish him on 4th Feb 🎂
Yes I love these two people unconditionally❤️
And yes..Dont forget to Wish me on 14th Feb🎂🙈

19/02/2026
19/02/2026

😍😍♥️♥️

03/02/2026

আমরাই সেই শিশু যারা নির্ভয়ে এসে রাজাকে প্রশ্ন করি "রাজা তোর কাপড় কোথায়?"

আগামী ৯ই ফেব্রুয়ারি আসুন সবাই পথে নামি , প্রতিবাদে সামিল হই। ✊
01/02/2026

আগামী ৯ই ফেব্রুয়ারি আসুন সবাই পথে নামি , প্রতিবাদে সামিল হই। ✊

একটু সময় করে পড়ুন 🙏
18/01/2026

একটু সময় করে পড়ুন 🙏

✍️একশত পঞ্চাশ কোটির এই দেশ,
অনেক রক্তাক্ত পথ, রক্তক্ষয়ী সংগ্রাম,লাখো বীরের বলিদানে পাওয়া আমাদের মাতৃভূমি
আজ অবিচারের ছায়াতলে ।

অভাগী তোরা রাতের ঘুমহীন স্বপ্নে এসে,ফিস ফিস কথা বলে আর বিচার চাসনা ।
অভয়া রা শুনে রাখ তোদের বিচার ওরা দেয়নি ,দেয়না ।

বিচার ব্যবস্থা তাঁদের উলঙ্গ চেহারা দেখাচ্ছে বার বার,
সৎ বিচারক দিচ্ছেন অর্ডার
কখনও মানছে,কখনও মানছেনা সরকার ।
জনগণ মোরা দেখেও দেখিনা ।তাই,
যুগে যুগে তোদের বিচার ওরা দেয়নি,দেয়না ।

রাজনীতি আর রাজ-নীতি নেই,নীতি হীন রাই আজ চেয়ারে । নেতা যত ,টাকা দিয়ে,টাকা পেয়ে,
দলের পতাকা বেচে খোলামেলা বাজারে ।

তাও কিছু লোক আছে, সাথে কিছু দল আছে,
একশত পঞ্চাশ কোটির মাঝে,
বুকে আশা নিয়ে,চোখ ভরা জলে কেঁদে
সাথে সাথ,হাতে হাত বেঁধে
রাজপথ ছেড়ে যায়নি,যায়না
এটা জেনেও তোদের বিচার ওরা দেয়নি,দেয়না ।

সময় এসেছে আজ,বিচার চাওয়া নয়,
বিচারক হওয়ার ,সময় এসেছে আজ
পরে নাও সাজ,করো চিৎকার,
সমাজের মা সরস্বতী,কালী,লক্ষ্মীরা
এক সাথে,বজ্রসম আঘাতে ,কাউকে রেহাই দিয়োনা ।
দেখি,বিচার কেমনে ওরা দেয়না ।
ওরা ভুলে যাক কিভাবে বিচার ওরা দেয়না ।

✍🏻 লিখেছেন ডা. আসফাকুল্লা নাইয়া

কাদের সমস্যা হল আমাদের মল্যদান করাতে ??? মাল্যদান করতে পারমিশন লাগে ???
13/01/2026

কাদের সমস্যা হল আমাদের মল্যদান করাতে ??? মাল্যদান করতে পারমিশন লাগে ???

আমরা বিশ্বাস করি, আমাদের প্রতিদিনের এই মাল্যদান প্রক্রিয়া এবং শাসকের উদ্দেশ্যে করা কিছু নির্দিষ্ট প্রশ্ন আর.জি.কর হাসপাতালে উপস্থিত কিছু অপরাধীকে অস্বস্তিতে ফেলেছে।।

সম্প্রতি আমরা সেই প্রশ্নগুলো জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা বোঝাতে সক্ষম হই যে অভয়ার এই লড়াই আজও চলছে আমরা পিছু হটিনি, হার মানিনি ।। তাই আমাদের এই মহৎ কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য কর্তৃপক্ষ আজ এত তৎপর।।

প্রশ্ন থেকেই যাচ্ছে, বারবার প্রতিবার একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমরা সেই সাধারন মানুষ যারা বিচারের আশায় আজও চেয়ে আছে, ভেবে দেখুন ১৪ তারিখের সেই আক্রমণ সেই অবৈধ প্রবেশ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন আটকাতে পারেনি। অথচ আমাদের এই শান্তিপূর্ণ মাল্যদান এবং নীরবে করা কিছু প্রশ্ন তাদেরকে কতটা অস্বস্থিতে ফেলেছে যে আজ আমাদের এই প্রক্রিয়া বন্ধ করার জন্য তারা অনুমতি নিয়ে আসতে বলছে যেটা আক্ষরিক ক্ষেত্রে সম্ভব নয় কারণ আমরা আরজিকরের স্বাস্থ্যকর্মী নই।।

কিন্তু আমরা থেমে থাকবো না লড়াই চালিয়ে যাব প্রশ্ন করে যাব যতদিন অপরাধীরা অধরা থাকবে।। আপনারা সোচ্চার হোন, দেখুন জানুন বুঝুন এবং এগিয়ে আসুন আমাদের সাথে পাশে থাকুন। এই অসম লড়াই আমাদের জিততেই হবে ,আমাদের জিততে হবে আগামী প্রজন্মকে একটি সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য।।।

এই লড়াই চলছে চলবে।।

তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই।। ✊✊



Address

Kolkata
700079

Alerts

Be the first to know and let us send you an email when Payal Mukherjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Payal Mukherjee:

Share