RIK

Directions

RIK School for Recitation , voice training and audio drama, Elocution

23/08/2026

সোদপুর ঋক্- র এবারের বন্ধু সভায়
পেয়েছিলাম ছিলাম নতুন বন্ধু সুদেষ্ণা দত্তকে।
সুদেষ্ণার গান এবারের সভাকে দিয়েছিল এক অন্যতম মাত্রা।
তোমরা যারা আসোনি,তাদের জন্য রাখলাম সুদেষ্ণার দুটি গান।
শুনে জানিও তোমাদের কেমন লাগলো।

19/08/2026

বন্ধুসভা-য় আমাদের নিবেদন।
'আমার মাথা নত করে দাও হে তোমার,চরণ ধূলার তলে'...
দেশ মা,কবি গুরু,কিশোর কবির পায়ে আমাদের অঞ্জলি অর্পণ...
(রেকর্ডিং ভালো হয়নি,সেই কারণে আংশিক পোস্ট করলাম।
দু:খিত)
আমরা হৈ হৈ করে অনুষ্ঠান করি।
করি নিয়মিত চর্চা। তোমরা যারা আমাদের সঙ্গে চর্চা করতে চাও,এসো।
দলে যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে।
কথা বলে নাও +919239998636 এই নম্বরে।

18/08/2026

আমাদের বন্ধুসভা-র ২য় বর্ষের, ৩য় সভায়
দেশ বন্দনায় : আমাদের নতুন বন্ধু,রূপান্তর রায় ও রূপা রায়।
মা এবং ছেলের দেশ মাতৃকার প্রতি এই শ্রদ্ধাঞ্জলি ছিলো আমাদের এই সভার দ্বিতীয় পর্বের প্রথম নিবেদন।
#সোদপুর_ঋক্
#আবৃত্তি_ও_শ্রুতিনাটক_চর্চাকেন্দ্র

#দেশ_বন্দনা
#বন্ধুসভা

17/08/2026

আমাদের ঋক্ আয়োজিত বন্ধুসভার ২ য় বর্ষের, ৩য় সভার প্রথম পর্বে ছিলো বৃক্ষরোপণ।
আজ তার ই কিছু অংশ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম

১৫ তারিখ আমাদের,বন্ধুসভা- র ২য় বর্ষের ৩য় সভা।এই সভায়মেঘের পরে মেঘ..এবং থাকছে আমাদের নতুন বন্ধুরা।তোমরাও এসো,আমাদের সভায়।...
10/08/2026

১৫ তারিখ আমাদের,বন্ধুসভা- র ২য় বর্ষের ৩য় সভা।
এই সভায়
মেঘের পরে মেঘ..এবং
থাকছে আমাদের নতুন বন্ধুরা।
তোমরাও এসো,আমাদের সভায়।
একটা বৃষ্টি ভেজা সন্ধ্যে আসুন সবাই মিলে কবিতা,গান,নাচ,গল্পপাঠ শুনি, দেখি।
সঙ্গ গরম - গরম চা,বিস্কুট ও দেদার আড্ডা হবে।
আসছ তো?
আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো।
ঠিক বিকেল ৫ টা ৩০ এ বৃক্ষরোপন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।
তাহলে ঋকৃ এর মহলা কক্ষে আসছ,
আগামী ১৫ ই আগষ্ট, ২০২৬। শনিবার।

মেঘের পরে মেঘ...এবংএসো বন্ধু হই,আনন্দে বাঁচি।আমরা সবাই মিলে বাঁচি,বাঁচতে চাই। তোমাদেরো চাই আমরা,আমাদের বৃত্তে।আগামী ১৫ ই...
08/08/2026

মেঘের পরে মেঘ...এবং
এসো বন্ধু হই,আনন্দে বাঁচি।
আমরা সবাই মিলে বাঁচি,বাঁচতে চাই। তোমাদেরো চাই আমরা,আমাদের বৃত্তে।
আগামী ১৫ ই আগষ্ট আমাদের, মানে
ঋক্ -এর বন্ধুসভার ২ বর্ষের, ৩য় সভা।
বন্ধু,তোমাদের সবার রইল আমন্ত্রণ।
১৫ ই আগষ্ট, শনিবার
ঠিক বিকেল ৫-৩০ মিনিটে এসো ঋক্ এর মহলা কক্ষে।
১ম পর্বে - বৃক্ষরোপন
২য় পর্বে - দেশ বন্দনা ও বর্ষা যাপন কথা, কবিতা,গান ও নাচের মাধ্যমে।
এবারের সভায় ঋক্ -এর শিল্পীদের সঙ্গে থাকছে আমন্ত্রিত বাচিক শিল্পী - অনিন্দিতা বাগচী।
থাকছে নতুন বন্ধু সোহিনী দেব,সুদেষ্ণা দত্ত,সৌমি মুখোপাধ্যায় ও সুখেন্দু রায়।
আর থাকছ কিন্তু তোমরা সবাই।
সমগ্র অনুষ্ঠানটির কথা বুননে থাকবে রূপা সেনগুপ্ত।
দেখ হচ্ছে।
আসছ কিন্তু...

"ঝমঝম কেবল বৃষ্টি বৃষ্টি এখন চতুর্দিকে"...হ্যাঁ,এই বৃষ্টিতেই তো ম'ন চায় বন্ধুদের নিয়ে গান, কবিতা,গল্প শুনতে।আর সেই গল্প ...
06/07/2026

"ঝমঝম কেবল বৃষ্টি
বৃষ্টি এখন চতুর্দিকে"...
হ্যাঁ,এই বৃষ্টিতেই তো ম'ন চায় বন্ধুদের নিয়ে গান, কবিতা,গল্প শুনতে।আর সেই গল্প যদি হয়
ভূতের তাহলে তো আর কথাই নেই।
কি,সভাটা জমে যাবে না?
জানি তো, তোমাদের ভালো লাগবেই।
তাই, ঋক্ আয়োজন করেছে আগামী ১৫ ই আগষ্ট এবারের বন্ধুসভা-র।
মেঘের পরে মেঘ...এবং
আমরা, তোমরা।
তোমরা তো অনেকেই জানো ঋক্ এর বন্ধুসভা-র কথা।
আগের সভা গুলোতে তো তোমরা অনেকেই এসেছো সেই সভায়।
অনেকেই ভাবো আসবে আসবে। হয়ত আসা হয়নি।
এবার কিন্তু আসতেই হবে।
আর এলে, তুমিও যোগ দাও আমাদের সঙ্গে।
শোনাও বৃষ্টি ভেজা গল্প,গান।
কিংবা বৃষ্টির রুনুঝুনু তালে, তুমিও পা মেলাও।
আমরাও শোনাবো বর্ষার কবিতা,গল্প।
আমাদের এবার আবৃত্তি শোনাবে একজন বিশিষ্ট আবৃত্তিকার।
সব মিলিয়ে একটা সন্ধ্যা, এসো সবাই মিলে কাটাই।
তাহলে, তুমি অংশ নিচ্ছ তো আমাদের এবারের বন্ধুসভায়?
ফোন করো +919239998636 নম্বরে।
জানাও সভায় তুমি কি শোনাবে।
দিনটা,১৫ ই আগষ্ট,শনিবার।
সময় বিকেল ৫টা ৩০।
ঋক্ এর মহলা কক্ষে বসবে এই সভা।
এসো,সবাই মিলে
শুরুতে আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় করার জন্য রোপন করব বন্ধু গাছ।
তাহলে,
মেঘের পরে মেঘ...এবং
তোমরা আমরা।

আমরা গর্বিত।ডাক পেয়ে...সৌরভ, আমাদের আদরের ভাই, তার আবৃত্তির দল সংকল্প।সংকল্প আবৃত্তি দল পায়ে পায়ে ১১ পেরিয়ে পা রেখেছে ১২...
26/06/2026

আমরা গর্বিত।
ডাক পেয়ে...
সৌরভ, আমাদের আদরের ভাই, তার আবৃত্তির দল সংকল্প।
সংকল্প আবৃত্তি দল পায়ে পায়ে ১১ পেরিয়ে পা রেখেছে ১২ তে।
সেই ১২ বছরের উদযাপনের আবৃত্তির আসরে ডাক পেয়েছে ঋক্ এর খুদে সদস্য আরোহী মন্ডল।
আরোহী, আমাদের আদরের ফন্টে।
এই আবৃত্তির আসরে ফন্টে শোনাবে তার পছন্দের কিছু আবৃত্তি, তোমাদের সবাইকে।
এসো কিন্ত।

আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে...আপনারাও তৈরি তো?রাত পোহালেই আমরা হাজির হবো রবীন্দ্রসদনে।আপনারা সবাই বিকেল ৫ টার মধ্যে রবী...
27/03/2026

আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে...
আপনারাও তৈরি তো?
রাত পোহালেই আমরা হাজির হবো রবীন্দ্রসদনে।
আপনারা সবাই বিকেল ৫ টার মধ্যে রবীন্দ্রসদনে চলে আসবেন কিন্তু...
তাহলে,দেখা হবে ওখানেই।

24/03/2026

বন্ধু,
আমাদের প্রস্তুতি তুঙ্গে।
আমাদের কাছে এসে পৌঁছচ্ছে গুণীজনদের শুভেচ্ছা বার্তা।আমরা আপ্লুত।প্রণিত।
আপনারা সবাই আসুন।
আপনারা না এলে আমাদের আয়োজন বৃথা।
আসুন, ২৮ শে মার্চ, শনিবার
ঠিক বিকেল ৫টায় রবীন্দ্রসদনে।
আসুন।
অপেক্ষায় রয়েছি আমরা।

Address

P C Road
Kolkata
700111

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share