Bong Ebong

Bong Ebong লেখা-লিখি, ছবি-টবি, গান-বাজনা, কবিতা-আবৃত্তি সব মিলিয়ে একটা সাংস্কৃতিক জগাখিচুড়ী বলা চলে আর কি।

26/05/2023

"সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।.."

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বং_এবং এর আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

কবিতা : বাসন্তী
কলমে : কাজী নজরুল ইসলাম
পরিবেশনায় : দেশিকা রায় Deshika Roy
উপস্থাপনায় : টিম বং_এবং

#বং_এবং
**g_Ebong

09/05/2023

বিশ্ববরেণ্য বাঙালি কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম (১৮৬১-২০২৩) জন্মদিন আজ। তাঁর সৃষ্টি জুড়ে আছে বাঙালির মননে, তাঁকে আমরা অনুভব করি তাঁর প্রতিটি কথায়, ছন্দে, গানে। প্রাণের প্রিয় "গুরুদেব"- এর প্রতি বং_এবং এর শ্রদ্ধাঞ্জলি।
গান : তোমার খোলা হাওয়া
সমবেত সঙ্গীতে : প্রীতম কুমার ঘোষ https://www.facebook.com/pritamkumarghosh2
দেশিকা রায় Deshika Roy
অভিষেক পাল https://www.facebook.com/abhishekpaul1998
দেবপ্রিয়া দাস
অনমিত্র চক্রবর্তী https://www.facebook.com/anamitra.chakraborty.5099
উপস্থাপনায় : বং_এবং B**g Ebong
বি.দ্রঃ যেকোনো সাংস্কৃতিক উপস্থাপনায় অংশগ্রহণের আমন্ত্রণ রইলো। পেজে মেসেজ করতে পারেন অথবা [email protected] মেইল করতে পারেন!
ধন্যবাদ!
#বং_এবং
**g_Ebong

".....কিংবা মিশরের মানুষী তার বুকের থেকে যে-মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিলোহাজার হাজার বছর আগে এক রাতে তেমনি —তেমনি...
23/04/2023

".....কিংবা মিশরের মানুষী তার বুকের থেকে যে-মুক্তা
আমার নীল মদের গেলাসে রেখেছিলো
হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি —
তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো।...."

কবিতা - শিকার
কবি - জীবনানন্দ দাশ

চিত্রগ্রহণে - ._.roy

#বং_এবং
**g_Ebong
#

বং_এবং পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। #বং_এবং  **g_Ebong
22/04/2023

বং_এবং পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

#বং_এবং
**g_Ebong

এসো হে বৈশাখ, এসো, এসো....বাঙালির কাছে নববর্ষ মানে এক এলাহী ব্যাপার। বছরের প্রথম দিনটি শুরু হয় প্রভাত ফেরীর সাথে, সকাল ...
15/04/2023

এসো হে বৈশাখ, এসো, এসো....

বাঙালির কাছে নববর্ষ মানে এক এলাহী ব্যাপার। বছরের প্রথম দিনটি শুরু হয় প্রভাত ফেরীর সাথে, সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে নতুন জামাকাপড় পরার এক আলাদাই আনন্দ, দুপুরে হয় এলাহী খাওয়ার আয়োজন আবার বিকাল শুরু হলেই বড়দের সাথে সবাই মিলে যায় দোকানে হালখাতা করতে, প্রাপ্তি নতুন বাংলা ক্যালেন্ডার আর এক বাক্স মিষ্টি। মাইকে বাজতে থাকে "এসো হে বৈশাখ"'.... এভাবেই শুভ সূচনা ঘটে এক নতুন বছরের। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে নতুন বাভর মানে কী....

শুভ নববর্ষ
১৪৩০

#বং_এবং
**g_Ebong

তোমরা কোন দলে??? #বং_এবং  **g_Ebong
07/03/2023

তোমরা কোন দলে???

#বং_এবং
**g_Ebong

চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ফেলে রেখে গেলেন তাঁর অগণিত ভক্তদের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ ...
03/03/2023

চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ফেলে রেখে গেলেন তাঁর অগণিত ভক্তদের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর (০৯/০৩/১৯৪১ - ০৩/০৩/২০২৩)।

ভাবতে অবাক লাগছে তুমি আর নেই, ছোটবেলা থেকে একটু একটু করে বাবলু - বিলু - ভোম্বল - বাচ্চু - বিচ্ছু - পঞ্চুর হাত ধরে তোমার সাথে পরিচয়। পিসির বাড়ি বেড়াতে যাওয়ার আর একটা কারণ ছিলে তুমি, প্রত্যেক বার যাওয়া মানে একটা করে নতুন খন্ড পড়া। পরে আবিষ্কার করলাম বাড়ির সামনের পাঠাগারে এক অমূল্য রত্ন ভান্ডার। তারপর থেকে ওই নির্দিষ্ট বইয়ের থাকা আর ওই কোণায় ছিল আমার একচ্ছত্র আধিপত্য। যেন ওটাই আমার "মিত্তিরদের বাগান"। 'পাণ্ডব গোয়েন্দা' - র সাথে হারিয়ে গেছি কত শত নতুন রোমহর্ষক অভিযানের সাথে, তার সাথে ছিল ভোম্বলের মজা, পঞ্চুর সাহস, বাবলুর অন্তর্ধান ও ফিরে আসা, কড়াপাকের সন্দেশ, বর্ধমান পেরোলে ওদের খেতে বসা, নতুন নতুন জায়গায় যাওয়া ও রহস্যের সমাধান করা আরও কত কিছু। একই বই পড়েছি বারবার, তবুও মনে হতো আবার পড়ি। ছুটির অলস দুপরে, পড়ার বইয়ের মোড়কে লুকিয়ে বা গ্রীষ্মের গরমে, চাদর এর তলায় টর্চ জ্বেলে বই পড়তে পড়তে হারিয়ে যেতাম দুর্গম অভিযানে। কিছুদিন আগে অব্দি আন্দমেলা তে নতুন অভিযান পড়ছিলাম, বুঝতে পারিনি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ২৫শে ফাল্গুন নিজের জন্মদিনের সাথে মিলিয়ে বাবলুর জন্মদিন রেখেছিলে তুমি, প্রতি বছর ওই দিনটা পালন করি, এবারও করবে, কে বললো তুমি চলে গেছ - তোমার সব পাঠকের মনে তোমার লেখা আজীবন অমর হয়ে ছিল - আছে - থাকবে। তোমার বইয়ের শেষ লাইন টাই বলি তাই - "থ্রি চিয়ার্স ফর পাণ্ডব গোয়েন্দা - হিপ হিপ হুররে " ।

12/02/2023

"এ বুকে তবু বারোমাস, ভালোবাসারই মরশুম. . ."
এই ভালোবাসার মরশুমে বং-এবং এর পক্ষ থেকে সবার জন্য একটি ছোট্ট উপহার
কন্ঠশিল্পী : শুভজিৎ সরকার SubhAjit SarkAr ,
গীতবাদ্যে : সৌরদীপ দে Souradeep De ,
উপস্থাপনায় : টিম বং-এবং
#বং_এবং
**g_Ebong

মন মোর মেঘের সঙ্গী....📸._.roy Deshika Roy
09/02/2023

মন মোর মেঘের সঙ্গী....

📸._.roy Deshika Roy

"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমিও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি"   #বং_এবং
26/01/2023

"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি"


#বং_এবং

বসন্ত পঞ্চমী...মানে সরস্বতী পুজো, এই পুজোর সাথে  জড়িয়ে আছে কত স্মৃতি, ভালবাসা, আবেগ। পুজোর দিন সকাল সকাল উঠে পড়া, স্ন...
25/01/2023

বসন্ত পঞ্চমী...
মানে সরস্বতী পুজো, এই পুজোর সাথে জড়িয়ে আছে কত স্মৃতি, ভালবাসা, আবেগ। পুজোর দিন সকাল সকাল উঠে পড়া, স্নান সেরে নতুন জামা - কাপড় পড়ে অঞ্জলি দিতে যাওয়া, অনেকদিন বাদে কুল খাওয়া এই সব কথাই মনে পড়ে। আমাদের সরস্বতী পুজো মানে এরকম, তোমাদের কাছে সরস্বতী পুজো মানে কি?
কমেন্টে জানাতে ভুলবেন না যেন।

#বং_এবং

নেতাজি সুভাষচন্দ্র বসু - র ( ২৩ শে জানুয়ারি, ১৮৯৭ ) ১২৬ তম জন্মজয়ন্তী, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অস্বীক...
23/01/2023

নেতাজি সুভাষচন্দ্র বসু - র ( ২৩ শে জানুয়ারি, ১৮৯৭ ) ১২৬ তম জন্মজয়ন্তী, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অস্বীকার্য।
#বং_এবং

Address

Goabagan
Kolkata
700006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bong Ebong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Bong Ebong:

Share