21/08/2026
বাঙালির মননে উত্তম কুমার আজও এক চিরসবুজ বসন্ত, রূপোলি পর্দার এক অমলিন ম্যাজিক।
মহানায়কের সেই মায়াবী স্মৃতি আর সুরের ভুবনকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ‘নব রবি কিরণ’ ও ‘নবনালন্দা সংগীত শিক্ষায়তন’-এর যৌথ নিবেদনে মঞ্চস্থ হতে চলেছে বিশেষ আলেখ্য— ‘১ Show এ উত্তম’।
গান, নাচ ও অভিনয়ের ত্রিবেণী সঙ্গমে মহানায়কের জীবনগাথাকে মঞ্চে ফুটিয়ে তুলবেন নবনালন্দা সংগীত শিক্ষায়তনের শিক্ষার্থী ও গুণী অতিথি শিল্পীবৃন্দ।
তারিখ: ১লা সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার)
সময়: সন্ধ্যা ৫:৪৫ মিনিট
স্থান: উত্তম মঞ্চ
ডিজিটাল ও ক্রিয়েটিভ পার্টনার: বেঙ্গল ওয়েব সলিউশন
সুরের ভেলা আর স্মৃতির নস্টালজিয়ায় মাখা এই বিশেষ সন্ধ্যায় আপনাকে আন্তরিক আমন্ত্রণ। আসুন, রূপোলি দিনের সেই সোনালী মায়ায় হারিয়ে যাই একসাথে।