03/09/2026
কমিটির একজন সদস্য যখন স্বীকার করেই নিলেন যে ,অমর সেবা সংঘের খেলোয়াড়দের লাল কার্ড দেখানোর জন্য কাউন্সিল থেকে অনুমতি দেওয়া হয়েছিল, তখন প্রশ্ন উঠবেই—
কোন নিয়মে? কার নির্দেশে? আর সেই নিয়ম কি সবার জন্য সমান?
সারা টুর্নামেন্টে অমর সেবা সংঘের খেলোয়াড়দের বারবার লাল কার্ড—
কাকতালীয়, নাকি কাউন্সিলের অঙ্গুলি হেলনে?
দুটি দল গন্ডগোলে জড়ালে এক দলকে কাউন্সিল থেকে লাল কার্ড দেখানোর নির্দেশ, আর অন্য দলকে ছাড় কেন?
নিয়ম যদি থাকে, দুই দলের জন্যই থাকুক।
নাকি নিয়মও এখন দল দেখে বদলে যায়?
আর কমিটির টিমের খেলার সময় কাউন্সিল রেফারিকে কী বলেছিল - সেই তথ্যও আমাদের কাছে আছে।
প্রয়োজন হলে প্রমাণসহ প্রকাশ করা হবে। তখন কার নির্দেশে কী হয়েছিল, সেটাও পরিষ্কার হয়ে যাবে।
ব্যক্তিগত আক্রমণে আমরা জড়াই না
কিন্তু তার মানে এই নয় বারংবার অন্য পক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণ করা হলে আমরাও করতে বাধ্য হব।
আর একটা বিষয় পরিষ্কার করে দিই—
অমর সেবা সংঘ থেকে কে কি সাহায্য পেয়েছে সব তথ্য আছে, কারও ব্যক্তিগত সাহায্যের হিসাব প্রকাশ করে কাউকে ছোট করতে চায় না। এটা আমাদের সংগঠনের নীতি নয়।
আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়।
আমাদের প্রশ্ন কাউন্সিলের সিদ্ধান্ত, নিরপেক্ষতা এবং দ্বিমুখী নিয়মের বিরুদ্ধে।
🔥 মাঠে প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু বিচারকের সিদ্ধান্তে পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না।
নিয়ম সবার জন্য এক—নইলে সেই নিয়ম নিয়ে প্রশ্ন উঠবেই।
⚽ অমর সেবা সংঘ চুপ আছে মানেই দুর্বল নয়।
Mehebub Sk Mustafa Begg Abhijit Mondal Soyeb Akhter Surajit Dolui Pabitra Pramanik S Uv O