DEB's Eye

DEB's Eye Deb Kumar Suin's Photography

*"আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস / তবু উড়েছিনু, এই মোর উল্লাস"
(1)

ঝড়ে যদি উড়ে যায় সবতুমি শুধু রেখে দিওএই বাউলের প্রিয় লাল ফিতে কিশোরী শৈশব...!*** লেখা ও ছবি -- © Debkumar Suin
23/08/2026

ঝড়ে যদি উড়ে যায় সব
তুমি শুধু রেখে দিও
এই বাউলের প্রিয়
লাল ফিতে কিশোরী শৈশব...!
*** লেখা ও ছবি -- © Debkumar Suin

সুপ্রভাত হারানো জীবন....!ছোটবেলা হারিয়ে গেছে মন খারাপের দেশেএখন আমি খুব আধুনিক মেকী ছদ্মবেশে....!                       ...
22/08/2026

সুপ্রভাত হারানো জীবন....!
ছোটবেলা হারিয়ে গেছে মন খারাপের দেশে
এখন আমি খুব আধুনিক মেকী ছদ্মবেশে....!
হারানো শৈশবের স্মৃতি এখনো অমলিন মনে। অমলিন হারিয়ে যাওয়া মায়ের মুখ। অমলিন সকাল থেকেই দিদির সাথে খুনসুটির দিনগুলো। এই বয়সেও পুরোনো দিনগুলোর কথা মনে পড়লে চোখে জল আসে। দিদি এখন অনেকদূরে শ্বশুরবাড়ির চার দেওয়ালে বন্দী। মা ঘুমিয়ে গেলে দুজনে অনেক দুপুর কাটিয়েছি সমুদ্রের পাড়ে আইসক্রিমওয়ালার কাছে। মনে পড়ে মায়ের কাছে বায়না করে পয়সা নিয়ে একসাথে আইসক্রিম খাওয়া। কখনো কখনো দুষ্টুমি করে দিদির আইসক্রিমেও কামড় দিতাম। প্রথমে রাগ করলেও পরে বলতো - খা, ভাই খা।
নিসঙ্গ মুহূর্তে এখনো মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কান্নায় জড়ানো গলায় বলি -- "মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই?"
★★★ লেখা ও ছবি -- ©Debkumar Suin

আমার উপর আর রাগ করে থেকো না গো। সকাল থেকে কিছু খাওনি। বাড়ী চলো। তুমি না খেলে আমিও খাবো না কিন্তু।*** ছবি -- © Debkumar ...
22/08/2026

আমার উপর আর রাগ করে থেকো না গো। সকাল থেকে কিছু খাওনি। বাড়ী চলো। তুমি না খেলে আমিও খাবো না কিন্তু।
*** ছবি -- © Debkumar Suin

গুড মর্ণিং ডিয়ার জিন্দেগী....!                                              দেশমাতৃকা ভারতবর্ষের মতো এতো বৈচিত্র্যময় রূপ...
21/08/2026

গুড মর্ণিং ডিয়ার জিন্দেগী....!
দেশমাতৃকা ভারতবর্ষের মতো এতো বৈচিত্র্যময় রূপ মনে হয় পৃথিবীর আর কোনো দেশেই নেই। রাজস্থানের মরুভূমি, বেনারস-হরিদ্বারের কলুষনাশিনী গঙ্গা, কাশ্মীরের পর্বতমালা থেকে কন‍্যাকুমারীতে তিন সাগরের মিলনস্থল -- এমন দেশটি সত্যিই আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
আমার সীমিত ক্ষমতার মধ্যে যতোটুকু দেখেছি, সেটাই আমার শেষ পারানির কড়ি। ভুলতে পারি না পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য। সেবার সিকিমে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে বেড়াতে থমকে গেছিলাম মেঘলা আকাশের নীচে এই পাহাড়ঘেরা সবুজ জলের হ্রদ দেখে। ঈশ্বর কতো অকৃপণ হাতেই না সাজিয়ে তুলেছেন আমার ভারতবর্ষকে। চারপাশে নিস্তব্ধ পরিবেশ। মানুষজনও নেই বললেই চলে। কখনো কখনো মেঘের আড়াল সরিয়ে বরফচূড়া উঁকি দিচ্ছে। অনেকটা সময়ই কেটে গেছিলো ওই স্বর্গীয় পরিবেশে। যতোক্ষণ পেরেছি, ওই নির্মল বাতাসে প্রাণভরে নিশ্বাস নিয়েছি। এরপরেই তো ফিরে আসা নিজের শহরের দূষিত পরিবেশে, শুরু হওয়া দেঁতো হাসির কৃত্রিম জীবনযাপন।
★★★ লেখা ও ছবি -- ©Debkumar Suin

" মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা.....!"★★★ ছবি -- ©Debkumar Suin
21/08/2026

" মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা.....!"
★★★ ছবি -- ©Debkumar Suin

সুপ্রভাত প্রিয় বাংলার মুখ....!                                            ভাদ্র মাস পড়ে যাওয়া মানেই শরতের হাতছানি। মাঠে ...
20/08/2026

সুপ্রভাত প্রিয় বাংলার মুখ....!
ভাদ্র মাস পড়ে যাওয়া মানেই শরতের হাতছানি। মাঠে মাঠে ইতস্তত কাশফুলের সাজুগুজু শুরু। মা আসছে। তারই আগমনী বার্তা। মনটা বড়ো এলোমেলো যাচ্ছে। ছোটবেলার কথা, মায়ের হাত ধরে ঠাকুর দেখা, ঘরে ফিরে এসে মায়ের আঁচল জড়িয়ে ঘুমিয়ে পড়ার কথা খুব মনে পড়ছে।
এক ছুটির দিনে ব্রিটিশ আমলের মোটরবাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্ৰামে গ্ৰামে, নদীর পাড়ে কাশের খোঁজে। বেশ কিছুটা গিয়েই দেখতে পেলাম প্রিয় বাংলার মুখ। মেঘলা নীল আকাশের নীচে কাশের অফুরান বিস্তৃতি। হারিয়ে ফেলেছিলাম নিজেকে বেশ কিছুটা সময়।
খুব মন চাইছিলো হারিয়ে যেতে ফেলে আসা জীবনের হারানো সুরে।
★★★ লেখা ও ছবি -- ©Debkumar Suin

এখন গোধূলি আকাশে এদিক-ওদিক সিঁদুর সিঁদুর রঙ। দুপুর থেকেই বেরিয়ে পড়েছি নদীর বুকে মাছের খোঁজে। তোর ঘুম না ভাঙিয়েই বেরিয়ে এ...
20/08/2026

এখন গোধূলি আকাশে এদিক-ওদিক সিঁদুর সিঁদুর রঙ। দুপুর থেকেই বেরিয়ে পড়েছি নদীর বুকে মাছের খোঁজে। তোর ঘুম না ভাঙিয়েই বেরিয়ে এসেছি ফুলির মা। নদীর জলের ঠান্ডা হাওয়ায় সারা গায়েই শিরশিরানি। তুই কি এখনো সেই ঘুমের ঘোরে? আজ রাতে তোর হাতে ফেনা ভাত আর লাউডাল খেতে ইচ্ছে করছে। ভেবেছিলাম ঘুম ভাঙিয়ে বলে আসবো। সারাদিনের হাড়ভাঙা খাটাখাটনির শেষে একটু ঘুমাস। সেই ঘুম ভাঙাতে আর চাইনি।
এখন ঘুমা। দেখা হবে সন্ধ্যাবেলা। তুই তখন আঁচল দিয়ে মুছে দিবি আমার কপাল, পিঠে-বুকের অঝোরধারার ঘাম। তখন আমি হারিয়ে যাবো ঘুমের দেশে তোর আঁচলছায়ায়।
★★★ লেখা ও ছবি -- ©Debkumar Suin

গুড মর্ণিং ডিয়ার জিন্দেগী....!                             স্বপ্নের দেশ আমার দেবভূমি উত্তরাখণ্ড। একবার গেলে আর ফিরে আসতে...
19/08/2026

গুড মর্ণিং ডিয়ার জিন্দেগী....!
স্বপ্নের দেশ আমার দেবভূমি উত্তরাখণ্ড। একবার গেলে আর ফিরে আসতে মন চায় না এই সমতলের অসমতল মানসিকতার মরুভূমিতে। এমনই কোনো এক বরফাবৃত পাহাড়ের নির্জন দেশে একটা কুঁড়ে ঘরও যদি দিতে হে ঈশ্বর। দু'বেলা দু'টুকরো রুটি আর অটুট প্রেমের সেই শ‍্যামলা সবুজ অবুঝ মেয়েটিকে পেলেই যথেষ্ট জীবন। প্রাণ বাঁচতো মনের আবেগে। বরফের দেশে কে যেন ছড়াতো আবীর। স্বর্গ যদি থাকে, তা তো এখানেই। দিগন্তের ঘরে সেদিনটা ঢলে গেলে, সন্ধ‍্যের আঁধার মেখে আরেকটি ঢলোঢলো মুখ ভরসা যোগাবে খুব পাখীর নীড়ের মতো চোখদুটো আধো আধো মেলে -- এই আমি তোর কাছে, খুব কাছে, ভালোবেসে রেখে দিস অনেক জীবন।
★★★ লেখা ও ছবি -- ©Debkumar Suin

"তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি...........!"★★★ লেখা ও ছবি -- ©Debkumar Suin
19/08/2026

"তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি
তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি...........!"
★★★ লেখা ও ছবি -- ©Debkumar Suin

Address

Kharagpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when DEB's Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share