04/06/2026
আমার প্রতিলিপি বাংলা অ্যাপ এ Dr.Priyanka Mondal নামে নিয়মিত গল্প প্রকাশ হয়।আপনারা ঢু মারতে পারেন।সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজ আমার নিজস্ব পেজ এ উপন্যাস লিখতে চলেছি ,আমন্ত্রণ রইলো পড়বেন মন্তব্য করবেন ।।।কিভাবে আরও ভালো করা যায় জানাবেন আশা করি নিরাশ করবো না।উপন্যাস তাই পর্ব আকারেই আসবে।একেবারে শেষ করতে পারবো না।
" মান অভিমান "
কলমে - প্রিয়াঙ্কা মন্ডল
ঝা চকচকে ইমপোর্টেড কার থেকে নেমে আসে ফরমাল আউটফিট এ সুনয়না চ্যাটার্জী ,মুখে জ্বলন্ত সিগারেট এক হাতে ফাইল বয়স সাতাশ অত্যধিক আধুনিকা,একহাতে ফাইল ভর্তি হিল এর সাউন্ড জানিয়ে দিচ্ছে লেডি বস এসে হাজির ,এমপ্লয়ী দের গলদ ঘর্ম অবস্থা।ভীষণ ডিসেপ্লিন্ড লেডি punctual স্ট্রেইট ফরোয়ার্ড।বয়সের তুলনায় বেশি matitured।উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ এর কাছে সুঠাম শরীর টাউসার্স এন্ড ব্লেজার এ সুসজ্জিতা অসাধারণ ব্যক্তিত্বময়ী ,কিন্তু মৃদুভাষী এটাই সময় হয়তো সুনয়না চ্যাটার্জী কে শিখিয়ে দিয়েছে।
সমরেশ চ্যাটার্জী এবং কবরী চ্যাটার্জীর একমাত্র মেয়ে ,বাবার বিসনেস এ কোনো ইন্টারেস্ট বরাবর নেই ওর ।সুনয়না সবসময় আত্মকেন্দ্রিক একজন মেয়ে যেটার জন্য হয় তো ego অ্যাটিটিউড আর arrogancy ওকে আরও বেশি করে ঘিরে ধরেছে।অনেক দূরের করে রেখেছে সমাজ বন্ধু বান্ধব আর আত্মীয় পরিজন দের কাছ থেকে।চ্যাটার্জী ফ্যাশন এন্ড চ্যাটার্জী ডেভেলপার্স এর একমাত্র চেয়ার পার্সন সুনয়না চ্যাটার্জী।অতীব সুন্দরী ,হাইলি কোয়ালিফায়েড এডুকেটেড ইন্ডিপেন্ডেন্ট মেয়ে।
"ম্যাম !! আজ আপনার মিটিং আছে মুখার্জী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ার পারসন মিস্টার সৌগত মুখার্জীর সথে।আফটার 11 এ .এম. ।।আপনি কি ফাইল গুলো একবার দেখবেন ম্যাম??"
"This is our office ,don't talk with me like a fool !! Do you know english ?? If yes then talk to me !! otherwise you can leave!! please go to Arghya and send him my cabin!! go !!"
"Sorry ma'am I know english , I'll cathch Arghya sir and send him to your cabin ;just a munite!!"
"হেই !! লিসেন নতুন?? মজা করছিলাম!! ডোন্ট বি সো scared okay??"
নিজের কেবিন এ গিয়ে চেয়ার এ বসে সুনয়না একটা ছবিতে চোখ যেতেই ফ্রেম টা উল্টিয়ে রেখে দেয়,আবার কিছুক্ষণ নিজেকে revolve করিয়ে নিজেই ফটো ফ্রেম টা নিজের হাতে নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ!!চোখ ভিজে আসে গলা আটকিয়ে যায় সুনয়নার!!
"ম্যাম !! ডেকেছিলেন !!"
"এসো অর্ঘ্য!! come in!!"
white শার্ট আর স্লিভ টা ঠিক করতে করতেই যেন নিজেকে হাজারবার লুকিয়ে রাখার চেষ্টা করে কয়েকশত বার ।।অর্ঘ্যের কাছে এটা নতুন নয় কিন্তু এতটা রিজার্ভ একজন লেডি কে প্রশ্ন করার সাহস বা শক্তি কোনোটাই তার কাছে হয় নি!! না পেরে আজ বলেই দিলো...
"ম্যাম !!একটা কথা জিজ্ঞাসা করবো?? আপনাকে দেখেছি আপনি মুখার্জী গ্রুপ এর সাথে মিটিং এর date ফিক্সড হলেই নিজেকে লুকিয়ে রাখেন ,কেনো জানতে পারি ।ওই ছবির ভদ্রলোক প্রতিবার আসেন ডিল done করেন চলে যান,উনি কি আপনার পরিচিত?? আপনি কোনও বাহানাতে মিটিং থাকাকালীন ওনার সামনে পর্যন্ত যান না ,,,উনিও আপনাকে খোঁজেন কিন্তু কখনও কথা বলতে বা দেখা করতে দেখি নি আপনাদের; কেনো ম্যাম জানতে পারি?? যদি অন্ধকার চর্চা না মনে করেন তাহলে বন্ধু হিসাবে ভাই হিসাবে বলতেই পারেন!!!"
"না অর্ঘ্য এটা অন্তত জানতে চেও না প্লিজ!! আমি তোমাকে ছোট করতে পারবো না আবার না বললে তোমার ও মন খারাপ হবে। সো এখানেই ব্যাপারটা থামুক এটাই চাই!!"
"ঠিক আছে ম্যাম আমি জানতে চাইবো না !! বলুন কি বলবেন ??"
"সৌগত মুখার্জী এসেছেন ??ওনাকে এই এনভলপ টা দিয়ে দিও!!"
"খুলবে না confidential and pwrsonal too!!"
"আর শোনো ফাইল নিয়ে যাও ডিল ওনার পছন্দ হলেই প্রোডাক্ট পছন্দ হলেই ওনাকে দিয়ে সাইন করিয়ে নেবে ওনার কোম্পানির ইভেন্ট এর টাইম জেনে নেবে উনি ব্যস্ত মানুষ ।লাঞ্চ করিয়ে দেবে ।আর শোনো প্রেজেন্টেশন টা আমি রেডি করে পাঠিয়ে দিয়েছি ওটা শো করাবে,বুঝলে!! go!!"
"ম্যাম !! আজকাল বড়ো বেশি smoke করছেন আপনি কমাচ্ছেন না কেনো?? "
"সবই সময় অর্ঘ্য !! সময়!!"
"মুখার্জী স্যার আপনার প্রেজেন্টেশন দেখেই চিনতে পারেন আপনার কথা জিজ্ঞাসা করেন কিন্তু কখনও দেখা করার কথা বলেন না কেনো বুঝতেই পারি না।থার্টি আপ কি হ্যান্ডসাম এখন ও সাধারণ ব্যক্তিত্ব!!পুরো হিরোদের মতো না ম্যাম??
"ঠিক!!ওটাই আছে!!" (মনে মনে বলে সুনয়না)"কি !! হিরো ??হতেও পারে আমি দেখি নি কখনো সামনে থেকে!!"
"কিছু বললেন ম্যাম??"
"নাহ!! যাও দেরি হচ্ছে!!"
"অফিস এ সবাই ব্যাপারটা জানে মনে হচ্ছে কেনো যে এড়িয়ে যায় বুঝতে পারি না স্যার এর সাথে কি ম্যাম এর প্রেম আছে??"
অর্ঘ্য বলতে বলতেই বাইরে বেরিয়ে যায় ।