20/05/2026
দেখুন আমি সমস্ত শিল্পী এবং সমস্ত পেজের কর্ণধারদের সমানভাবে সম্মান করি।।
আমি কোন রকম ঝামেলার মধ্যে থাকতে চাই না।।
এটা আমার এখন প্রফেশন ,তাই কেবল ভালোবাসি বলে করি এই কথাটা আমি বলতে চাই না ,আর মিথ্যে আমি বলতে পারি না।।
যদিও আমার সংগ্রহ খুব কম, তবুও কিছু কোয়ালিটি কনটেন্ট আমার কাছে রয়েছে।।
কিন্তু আমাদের দু তিনজন মিডিয়ার জন্য অন্য যারা প্রতিদিনের যাত্রা নিয়ে খবরাখবর দিচ্ছে তারা কন্টেন্ট পাবে না অথবা মোবাইলের মাধ্যমে খারাপ কোয়ালিটির ছবি বা ভিডিও তারা পোস্ট করবে। এতে শিল্পীর এবং দলের দুজনেরই কিন্তু অসুবিধা হয়।
দেখুন গত 11 বছর ধরে আমি গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি অনেকেই জানেন আমার নিজের একটা সেন্টার ও আছে যেখানে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ দান করানো হয় তার সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশটা করানো হয়। ঠিক এই জায়গা থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ দয়া করে আমার পেজ সংক্রান্ত কোনো রকম অসুবিধা হলে সরাসরি আমাকে ফোন করুন , কিন্তু কমেন্ট বক্স বা অন্য কোন জায়গায় কোন খারাপ শব্দ ব্যবহার করবেন না।।
যারা আমার সহযোদ্ধা রয়েছেন অর্থাৎ আমার মত পেজ অথবা প্রোফাইল চালাচ্ছেন আমাদের প্রত্যেকের শব্দচয়ন নিয়ে আরো বেশি সৌখিন হতে হবে।। যিনি একনায়কতন্ত্র সৃষ্টি করতে চাইছেন দয়া করে জনসমক্ষে উনার প্রতি কোনরকম খারাপ মন্তব্য করবেন না।।
মনে রাখবেন সব কিছুরই একদিন শেষ থাকে, তাই এখন উনার দিন হলেও,উনার পতন কিন্তু নিশ্চিত।।
কিন্তু আমি কোনভাবেই উনার ক্ষতি চাইবো না।।
এখন থেকে আপনারা আমার এই প্রোফাইলের কনটেন্ট যে কেউ ব্যবহার করতে পারবেন।। দয়া করে ইউটিউব থেকে গ্রহণ করবেন না, কারণ ইউটিউবটা আমি চালাই না।।
নতুন বছরে যাত্রার জন্য শুভকামনা রইল প্রত্যেকেরই ভালো হোক ।।জয় যাত্রার জয়।।
প্লিজ এই পোষ্টের কমেন্টে আপনাদের মতামত জানাবেন অবশ্যই।।