প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram

  • Home
  • India
  • Jhargram
  • প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram

প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram, jhargram, Jhargram.
(1)

সোশ্যাল মিডিয়ায় থাকা এই ছবিটি ১৯৫৫ সালেরএই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে যে মহিলাকে দেখা যা...
14/08/2026

সোশ্যাল মিডিয়ায় থাকা এই ছবিটি ১৯৫৫ সালের

এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি হলেন তাঁর আপন ভাগ্নি (বোনের মেয়ে) নয়নতারা সহগল। এটি মামা ও ভাগ্নির মধ্যকার একটি অত্যন্ত স্বাভাবিক পারিবারিক ও স্নেহপূর্ণ মুহূর্তের ছবি।সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিকে ভুল তথ্য বা আপত্তিকর দাবির সাথে ছড়িয়ে দেওয়া হয়ে থাকে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং মিথ্যা।ছবির আসল ইতিহাস ও প্রেক্ষাপট,স্থান ও সময়: ঘটনাটি ১৯৫৫ সালের জুলাই মাসের। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন সরকারি সফরে ব্রিটেনের লন্ডন বিমানবন্দরে পৌঁছান, তখন এই ছবিটি তোলা হয়।মূল ঘটনা: বিমানবন্দরে নেহরুকে স্বাগত জানাতে তাঁর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত (যিনি তখন যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার ছিলেন) এবং তাঁর ভাগ্নি নয়নতারা সহগল উপস্থিত ছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পর ভাগ্নি নয়নতারা স্নেহভরে তাঁর মামা জওহরলাল নেহরুর গালে একটি চুম্বন (peck) দিয়ে তাঁকে স্বাগত জানান।প্রমাণ:এই ঐতিহাসিক মুহূর্তের আসল ভিডিওটি বিখ্যাত সংবাদ সংস্থা British Pathé-এর ইউটিউব চ্যানেলে "Mr Nehru Arrives At London Airport (1955)" শিরোনামে সংরক্ষিত রয়েছে। ভিডিওটির ২৭তম সেকেন্ডে এই পারিবারিক পুনর্মিলনের দৃশ্যটি পরিষ্কার দেখা যায়।
দ্রষ্টব্য: মূল ছবিতে বাম পাশে রাহুল গান্ধীর যে ছবিটি যুক্ত করা হয়েছে, সেটি পরবর্তীকালে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা রিল থেকে এডিট করে বা স্ক্রিনশট নিয়ে বসানো হয়েছে🙂
📌আশা করছি আজকে থেকে এই ছবিটা কে নিয়ে আর কোন দুই কথা উঠবে না...

https://youtu.be/vbMrgZu0NTU?si=eIYxujMapXPGvMZs

14ই আগস্ট, 1947 সালের দেশভাগের সেই ভয়াবহ দিনটিকে স্মরণ ঝাড়গ্রাম বিজেপির।স্বাধীনতার আনন্দের মাঝে যে বিভাজনের ক্ষত আজও বয়...
14/08/2026

14ই আগস্ট, 1947 সালের দেশভাগের সেই ভয়াবহ দিনটিকে স্মরণ ঝাড়গ্রাম বিজেপির।

স্বাধীনতার আনন্দের মাঝে যে বিভাজনের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছি আমরা। ধর্মের নামে দেশ ভাগ হয়েছিল। প্রায় 10-15 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। 1 কোটি 40 লক্ষ মানুষ ঘর-বাড়ি, জন্মভূমি ছেড়ে শরণার্থী হয়েছিলেন। মা-বোনের সম্মান, শিশুর কান্না, ট্রেন ভর্তি লাশ - এটাই ছিল বিভাজনের আসল ছবি।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আজ BJP সেই সব নিরপরাধ মানুষদের স্মরণ করে, যারা দেশভাগের যন্ত্রণার শিকার হয়েছিলেন।

দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট! রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের। ছেঁড়া-ফাটা মলিন কাগজের নোট...
13/08/2026

দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট! রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের। ছেঁড়া-ফাটা মলিন কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট। মঙ্গলবার সংসদে ১০০ কোটি পলিমার ব্যাঙ্কনোট চালুর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে ১০০ কোটি করে ১০ এবং ২০ টাকা মূল্যের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই নোট বাজারে ছাড়া হবে। পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে তা বাজারে ছাড়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) দেওয়া হয়েছে, সব বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...
13/08/2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) দেওয়া হয়েছে, সব বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের সব ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বাতিল করা হল বুধবার। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, এখন আর ওবিসি-এ এবং ওবিসি-বি বলে কিছু নেই। ফলে ওই ধরনের জারি করা সমস্ত সার্টিফিকেট বাতিল করা হল। বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরি তুলে দিয়েছে। তারা ওবিসি-তে একটিই ক্যাটাগরি রেখেছে। এমতাবস্থায় মমতা সরকারের আমলে তৈরি হওয়া নিয়মে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।

12/08/2026

আবাস প্লাসের বাড়ির সার্ভে যাদের এখনো হয়নি তাদের কাছে মেল করে নাম ঠিকানা জানানোর আবেদন মন্ত্রী দিলীপ ঘোষের।

সোশ্যাল মাধ্যমে যারা নেতাজিকে অপমান করেছে, কুৎসিত আক্রমণ করেছে,  তাদের বিরূদ্ধে আইনি পদক্ষেপ। নবান্নে বললেন মুখ্যমন্ত্রী...
12/08/2026

সোশ্যাল মাধ্যমে যারা নেতাজিকে অপমান করেছে, কুৎসিত আক্রমণ করেছে, তাদের বিরূদ্ধে আইনি পদক্ষেপ। নবান্নে বললেন মুখ্যমন্ত্রী।

12/08/2026

নেশা মুক্ত সমাজ গড়তে সর্ডিহা উদয়ন ক্লাবের বিশেষ উদ্যোগ।
সর্ডিহা উদয়ন ক্লাব ও লাইব্রেরীর পরিচালনায় সর্ডিহা গ্রামীণ শ্রাবণী মেলা কমিটির পক্ষ থেকে ৫০ বছরের ঊর্ধ্বে সর্বসাধারণ পুরুষদের জন্য ১.৫ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় ৪০ জন প্রতিযোগি এই হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মেলা কমিটির স্পোর্টস সেক্রেটারি বাপি দাস জানান নেশা মুক্ত সমাজ গড়তে এবং খেলার পরিবেশে সকলকে ফিরিয়ে আনতে ও সুস্থ সবল সমাজ গড়তে আমাদের ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ। আমাদের ক্লাব সর্বদা খেলা ধুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হচ্ছে বড়সড় চ্যালেঞ্জ! ভূমিপুত্রদের জমি কেড়ে নিচ্ছে বহিরাগত হানাদাররা! ঠিক এক বছর আগে স্বাধ...
12/08/2026

জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হচ্ছে বড়সড় চ্যালেঞ্জ! ভূমিপুত্রদের জমি কেড়ে নিচ্ছে বহিরাগত হানাদাররা! ঠিক এক বছর আগে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে ল্যান্ড জেহাদ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক সভায় আরও একবার নিজেদের প্রতিজ্ঞার কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিদ্যালয় শিক্ষাব্যবস্থায় নতুন আশার আলোর সূচনা পশ্চিমবঙ্গ সরকারেরসিলেবাসে শুধু ইতিহাসের অধ্যায় বদল হচ্ছে না। অংক বিজ্ঞা...
12/08/2026

বিদ্যালয় শিক্ষাব্যবস্থায় নতুন আশার আলোর সূচনা পশ্চিমবঙ্গ সরকারের

সিলেবাসে শুধু ইতিহাসের অধ্যায় বদল হচ্ছে না। অংক বিজ্ঞান অর্থনীতি, বাণিজ্য, কলা সব ক্ষেত্রে পুরো বই ICSE CBSE র থেকে উন্নত পাঠক্রম তৈরি করা হবে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে। কলকাতার দুটি সেরা ইনস্টিটিউটের চারজন সেরা শিক্ষককে নিয়োগ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারের School Education Department-এর বিজ্ঞপ্তি অনুযায়ী,
স্বামী আত্মপ্রিয়ানন্দজী মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ, স্বামী তত্ত্বসারানন্দজী মহারাজ, এবং
প্রফেসর রম্যা তারাকাদ ভেঙ্কটেশ্বরন।
স্বামীজীদের একজন সম্ভবত: পদার্থবিদ্যায় পিএইচডি এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে বহু ছাত্রকে IIT থেকে MIT / নাসা পাঠিয়েছেন। একজন সন্যাসী দুটো MA l IIM কলকাতার অধ্যাপক IIM ব্যাঙ্গালুরু থেকে পিএইচডি এবং তাঁকে রাখা হয়েছে কমার্স, ইকোনমিক্স, আইন ইত্যাদি বিষয়ে স্কুলে কিভাবে পড়ানো যায় সেই বিষয়ে। যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা IIM C তে পড়ানো বাঙালীর স্বপ্ন সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং IIM কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দায়িত্ব দিলেন আপনার এলাকার সরকার স্কুলের পড়াশুনার। উদ্দেশ্য সরকারি স্কুলে আরও ছাত্র আনা এবং তাঁদের সফল করা।

এরমধ্যে গ্রামে এবং ছোট শহরে ক্লাস ৮ বা ১০ এর পরে অনেকেই ইংরেজী মাধ্যম স্কুল থেকে সরকারি স্কুলে নিয়ে আসছেন ১১/১২ এ JEE CLAT NEET ইত্যাদি পরীক্ষা দেবার সময় যাতে পায় ছাত্রছাত্রী সেই জন্যে। সরকার ঘোষণা করেছে QS ১০০ বিশ্ববিদ্যালয়ে পড়লে সব খরচ মাফ। তাই GRE GMAT বা ILTS কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়েও ভাবছে সরকার। ছাত্রছাত্রীদের ভিত তৈরি এবং পড়াশুনার পরিবেশ দেয়া একটা বড় চ্যালেঞ্জ, যা গত পাঁচ দশকে শেষ হয়ে গেছে।

স্বাধীনতার পর প্রথম আলো। বিদ্যুৎ সংযোগ পেয়ে আনন্দে আপ্লুত জলপাইগুড়ির ধূপগুড়ি (Dhupguri) ব্লকের মাগুরমাড়ি ১ নং পঞ্চায়েত এ...
11/08/2026

স্বাধীনতার পর প্রথম আলো। বিদ্যুৎ সংযোগ পেয়ে আনন্দে আপ্লুত জলপাইগুড়ির ধূপগুড়ি (Dhupguri) ব্লকের মাগুরমাড়ি ১ নং পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছয় পরিবার। প্রধান সড়ক থেকে বাড়ির দূরত্ব অনেকটা বেশি। সেজন্য বিদ্যুৎ সংযোগ দিতে দপ্তর থেকে গড়িমসি করা হচ্ছিল বলে অভিযোগ। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমলে তাঁদের বাড়িতে প্রথম বিদ্যুতের আলো জ্বলল।

Address

Jhargram
Jhargram
721513

Telephone

+918768885787

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রচার ঝাড়গ্রাম-Prachar Jhargram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share